19/09/2026
তাকরীরুল মাবানী শরহু মুখতাসারিল মাআনী সম্পর্কে পাঠকের রিভিউ
#তাকরীর_অভিব্যক্তি
'আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
আপনাদের শরাহটি দেখলাম,মাশাআল্লাহ বেশ ভালো লাগলো। গতানুগতিক সাধারণ বাংলা নোট নয়। নিজস্ব ধারায় লিখিত একটি চমৎকার শরাহ। খোলাসা,খোলাসাতুল খোলাসা,তাফসীল,আরবী সারাংশ ইত্যাদি বিভিন্ন উপায়ে কিতাবটি ছাত্রদের জন্য যথেষ্ট সহজবোধ্য করে তোলা হয়েছে মাশাআল্লাহ।
আমি লালমাটিয়া মাদরাসায় মুখতাসারুল মা'আনী পড়াই।
আমার জন্য এক সেট পাঠানোর ব্যবস্থা করলে ভালো হয়।''
মুফতী মামুন আবদুল্লাহ কাসেমী
সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসা