Banik Travel BD

Banik Travel BD � Flights | Visa | Tours | Holidays
Explore. Experience. Enjoy.
� Banik Travel BD – Explore more, w

Merry Christmas 🎄🎆🎇
25/12/2025

Merry Christmas 🎄🎆🎇

ইতালি স্টুডেন্ট ভিসা ও অ্যাপ্লিকেশন গাইড (নিজে নিজে করার পূর্ণ ধাপ)🏫 ধাপ ১: বিশ্ববিদ্যালয়ে আবেদন করা🎯 Step 1: কোর্স নির্...
01/11/2025

ইতালি স্টুডেন্ট ভিসা ও অ্যাপ্লিকেশন গাইড (নিজে নিজে করার পূর্ণ ধাপ)
🏫 ধাপ ১: বিশ্ববিদ্যালয়ে আবেদন করা

🎯 Step 1: কোর্স নির্বাচন

👉 https://en.unipv.it/en গিয়ে “Courses → English-taught programmes” সেকশনে যান।
আপনার পছন্দের কোর্স বেছে নিন (Bachelor/Master)।

📝 Step 2: আবেদন পোর্টাল খুলুন

https://apply.unipv.eu এ যান।
👉 “Become an applicant”-এ ক্লিক করুন।
👉 একটি অ্যাকাউন্ট খুলুন (ইমেইল + পাসওয়ার্ড)।

📂 Step 3: তথ্য পূরণ ও ডকুমেন্ট আপলোড

ফর্মে যেসব তথ্য লাগবে:

পূর্ণ নাম, জন্মতারিখ, পাসপোর্ট নং

শিক্ষা-তথ্য (SSC, HSC, Bachelor ইত্যাদি)

কোর্সের নাম (যেমন Computer Science, Economics ইত্যাদি)

Motivation Letter / Study Plan (এক পাতা লিখবেন কেন এই কোর্স পড়তে চান)

CV বা Résumé (সহজভাবে Word থেকে PDF বানিয়ে আপলোড করুন)

📎 যে ডকুমেন্টগুলো PDF আকারে আপলোড করবেন:

Passport (সামনের পৃষ্ঠা)

Academic certificates + transcripts (SSC, HSC বা Bachelor)

IELTS বা MOI (যদি থাকে)

Bank statement বা sponsorship letter (কমপক্ষে € 8 000)

Passport size photo (JPEG বা PNG)

Application fee receipt (যদি দরকার হয়)

🪙 কিছু প্রোগ্রামে অ্যাপ্লিকেশন ফি নেই; থাকলে প্রায় € 30-€ 50 হতে পারে।

📤 Step 4: ফর্ম সাবমিট করুন

সব ডকুমেন্ট আপলোড শেষে “Submit Application” ক্লিক করুন।
📩 ইমেইলে একটি confirmation letter পাবেন — সেটি সংরক্ষণ করুন।

🎓 ধাপ ২: CIMEA বা DOV আবেদন

আপনার Academic qualification ভ্যালিডেট করার জন্য CIMEA certificate দরকার।
👉 ওয়েবসাইট: https://cimea.diplo-me.eu/portal/
(খরচ প্রায় € 300-€ 400)

এটি পেলে আপনার Certificate ইতালিতে সমানভাবে গৃহীত হবে।

🖥 ধাপ ৩: Universitaly Pre-enrolment

👉 https://www.universitaly.it এ গিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন।
✅ “Pre-enrolment for non-EU students” এ ক্লিক করুন।
✅ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেয়েছেন সেটি সিলেক্ট করুন।
✅ পাসপোর্ট, Admission Letter ও CIMEA ডকুমেন্ট আপলোড করুন।

📨 Universitaly থেকে confirmation আসবে — এটাই ভিসার প্রধান ডকুমেন্ট।

🧾 ধাপ ৪: ভিসার ডকুমেন্ট তৈরি করা

প্রয়োজনীয় ডকুমেন্ট:
📘 পাসপোর্ট (কমপক্ষে ২ বছরের মেয়াদ)
📜 Admission Letter + Pre-enrolment কপি
💳 Bank statement / Sponsor letter (€ 8 000 বা বেশি)
🏠 Accommodation proof (ভাড়া চুক্তি বা Hostel Letter)
🩺 Health Insurance (১ বছরের জন্য, Schengen-approved)
✈️ Air ticket booking (প্রাথমিক বুকিং)
📄 Visa fee রসিদ (VFS Global থেকে পেমেন্ট)
📸 Passport size photo ২ টি

🏢 ধাপ ৫: VFS Global অ্যাপয়েন্টমেন্ট

👉 https://visa.vfsglobal.com/bgd/en/ita
1️⃣ অ্যাকাউন্ট খুলুন
2️⃣ “Book Appointment” এ গিয়ে তারিখ নির্ধারণ করুন
3️⃣ ডকুমেন্ট ও বায়োমেট্রিক দিয়ে আবেদন জমা দিন

🗣 ধাপ ৬: ভিসা ইন্টারভিউ (কনস্যুলেট)

তারা সাধারণত জানতে চাইবে —

কেন এই কোর্সে পড়তে চান 🎓

কে খরচ দেবে 💰

পড়াশোনা শেষে দেশে ফেরার পরিকল্পনা 🏡
🧠 উত্তর দিবেন আত্মবিশ্বাস ও সততার সাথে।

⏳ ধাপ ৭: ভিসা রেজাল্ট

⏱ ৪-৮ সপ্তাহ মধ্যে ভিসা রেজাল্ট আসে।
ভিসা পেলে টিকিট কাটুন, অ্যাকোমোডেশন ফাইনাল করুন, এবং ইতালিতে নতুন জীবনের শুরু করুন 🎉

💼 ইতালিতে জব চান্স (পড়ার পাশাপাশি)

ইতালিতে শিক্ষার্থীরা আইনি ভাবে সপ্তাহে ২০ ঘণ্টা পার্ট-টাইম কাজ করতে পারে।
🔹 মিলান, রোম, টুরিন এলাকায় সবচেয়ে বেশি জব চান্স (রেস্টুরেন্ট, সুপারশপ, লজিস্টিক ইত্যাদি)।
🔹 নর্থ ইতালি (লোমবার্ডি, ভেনেটো, এমিলিয়া-রোমাগনা) ইন্ডাস্ট্রিয়াল এরিয়া — চাকরির সুযোগ বেশি।

✈️ অল্প টিউশন ফি ও অ্যাপ্লিকেশন লিংক

বিশ্ববিদ্যালয়টিউশন ফি (বছরে)অ্যাপ্লিকেশন লিংক
Pavia€ 400 – € 1 000 apply.unipv.eu

Ca’ Foscari€ 700 – € 1 200 apply.unive.it

Padua€ 2 000 – € 3 000 apply.unipd.it

Bologna€ 1 000 – € 4 500 unibo.it/en

Sapienza (Rome)€ 900 – € 2 500 uniroma1.it/en

❤️পড়বেন আপনি খুজতে হবে আপনাকে।
নিজে নিজে চেষ্টা করুন।পারবেন
অনেক এ পাড়ছে।

কোন প্রেক্ষিতে আপনার দেশের বাইরে যাওয়া উচিত বা উচিত না?পাবলিক বাসে উঠার পর আমরা কিন্তু চাইনা নতুন কোন যাত্রী বাসে উঠুক।...
29/10/2025

কোন প্রেক্ষিতে আপনার দেশের বাইরে যাওয়া উচিত বা উচিত না?

পাবলিক বাসে উঠার পর আমরা কিন্তু চাইনা নতুন কোন যাত্রী বাসে উঠুক।ঠিক তেমনি যারা দেশের বাইরে ইতিমধ্যে চলে গেছে তাদের মধ্যে কেউ কেউ চায় না আপনার এবং তার স্ট্যাটাস Same হোক।আবার কেউ কেউ মনে করে থাকে বাংলাদেশ থেকে অধিক পরিমাণে লোক আসলে হয়তো তার জবটি অন্য কেউ খেয়ে ফেলবে।এর প্রতিফলন গুলো আমরা দেখতে পাই যখন বিভিন্ন দেশ নিয়ে ফেসবুকে পোস্ট দেই তখন যে কয়টা হা হা রিয়েক্ট পড়ে তার বেশিরভাগই দেশের বাইরে যারা থাকে তারাই দেয়।কমেন্টে এসে বলাবলি শুরু করবে জব নাই,বাসা ভাড়া পাওয়া যায় না,PR দেয় না ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সমস্যা।এই ধরনের সমস্যা কম বেশি সবাইকে ফেইস করতে হয় এটা True.কিন্তু এটাও তো আপনাকে মানতে হবে আমাদের এখানে পড়াশুনা শেষ করে একজন স্টুডেন্টকে জব পেতে কত টা বেগ পেতে হয়।মাস্টার্স শেষ করার পর একটা প্রাইভেট জব পেতে কারো করো ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যায়। আর Government জব যারা পায় তাদের কাছে একটু জিজ্ঞেস করে দেখেন কত বছর চাকরির পড়াশোনা করার পর তারা চাকরি টা পেয়েছে।তাহলে আমি আপনি যাওয়ার পরদিন থেকে জব না পেলে কেন পাগল হয়ে যাই!একটা নতুন দেশ, নতুন পরিবেশ ,নতুন মানুষজন,কিভাবে আপনি প্রত্যাশা করেন যাওয়ার পরদিন থেকেই চাকরি পাবেন।

চাকরি পাওয়ার ক্ষেত্রে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।প্রথমত করো রেফারেন্স দ্বিতীয়ত হচ্ছে Language Skill.এই দুইটা যার আছে সে খুব দ্রুততম সময়ের ভিতরে চাকরি পেয়ে যায়।এখন PR এর কথা বলি।এই মুহূর্তে নিউজিল্যান্ড ছাড়া পৃথিবীর যে কোন দেশেই যান না কোন আর কোন দেশেই আপনি সহজে PR পাবেন না।Uk তে PR পেতে লাগবে ১০ বছর, সুইডেন, ডেনমার্কে কাগজে কলমে ৫ বছর কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।Australia, USA তে কি অবস্থা সেটা যারা থাকে তাদের সাথে কথা বইলেন। কানাডার রুলস প্রতি নিয়ত কঠিন হচ্ছে।

কাজেই আপনি খুব সহজে PR পাবেন সেই প্রত্যাশাটা মাথা থেকে ফেলে দেন। এটা একটা Long Term Investment. দীর্ঘদিন সময়, শ্রম এবং মেধা Invest করার পর এটি ধরা দিবে।যে জিনিস পাওয়ার পর আপনার একটা পুরা প্রজন্মের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে সেটা তো এমনি এমনি আসার কথা না। বাইরে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত প্রত্যাশা কমাতে হবে।বাইরে যাওয়ার পরদিন থেকে জব পেয়ে
যাবো,ডলার দেশে পাঠাতে পারবো এত Over expectation রাখবেন না।বিদেশ মানেই রাতারাতি ভাগ্যের উন্নয়ন নয়।তবে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর অর্থবিত্ত, PR সবই ধরা দিবে।আপনার চারপাশে তাকান যারাই বাইরে গেছে তাদের অধিকাংশেরই ভাগ্যের উন্নয়ন ঘটেছে।

আরেকটি পরামর্শ হলো যারা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছেন তারা Financially কতটা স্ট্রং সে বিষয়টা বিবেচনা করে এরপর সিদ্ধান্ত নিবেন।একেবারে শূন্য হাতে কখনোই বিদেশ যাওয়া চিন্তা মাথায় আনবেন না।আপনি যে দেশেই যান না কেন হাতেগোনা ২/১ টা দেশ ছাড়া অধিকাংশ দেশেই টিউশনটির বড় একটি অংশ কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়ে দিতে হবে।আপনি যদি South Korea, USA, Australia,Denmark,Sweden ,Canada,Uk, Malaysia, এই সব দেশের কথা ধরেন সেখানে এক সেমিস্টারের টিউশন ফি দিয়ে যেতে পারলেও পরের সেমিস্টারের পুরো টিউশন ফি যে আপনে ইনকাম করে দিতে পারবেন সেটার গ্যারান্টি দেওয়া যায় না ।কারণ নতুন একটি দেশে গিয়েই যে জব পাবেন সেটার Guarantee দেওয়া যায় না। কারো কারো চাকরি পেতে দুই মাস লেগে যেতে পারে।সেক্ষেত্রে পরের সেমিস্টার আসার আগে আপনি হয়তো কাজ করার সুযোগ পাবেন ৪ মাস । এখন চিন্তা করে দেখেন এই চার মাসে আপনে নিজের থাকা খাওয়া বাদে বাকি টিউশন ফি দেওয়াটা কতটা চ্যালেঞ্জিং হবে। তবে এটাও সত্য এর মধ্যে আবার কেউ কেউ ম্যানেজও করে ফেলে। সেই সংখাটা খুব বেশি না।

সুতরাং এই দেশগুলোর কথা বিবেচনা করলে আপনাকে বাজেটের বিষয়টা মাথায় রেখে এরপর আগাতে হবে। কেউ কেউ বলার চেষ্টা করে শুধুমাত্র IELTS এর একটি স্কোর হলেই আপনি দেশের বাইরে যেতে পারবেন।না শুধু
একটা স্কোর হলেই আপনি বাইরে যেতে পারবেন না ।এর সাথে অবশ্য অবশ্যই বাজেট এর বিষয়টিও আপনাকে আমলে নিতে হবে।তবে হ্যাঁ যদি আপনার IELTS এ ভালো একটি score থাকে তাহলে আপনার মনোবল বাড়বে এবং আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে অন্যদের থেকে একধাপ এগিয়ে যাবেন ।এই কথাগুলো দিয়ে আমি কাউকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করছি না আবার কাউকে Motivated ও করছি না।তবে এটা বলতে পারি আপনি যেখানেই যান ,যত কষ্টই হোক এখানকার থেকে ভালো থাকবেন। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার.

28/10/2025

বাইরে কোন দেশে পড়তে যেতে চান, এটা আপনাকেই ডিসাইড করতে হবে:
১. ফান্ড ক্রাইসিস থাকলে পূর্ব ইউরোপ;
২. স্কলারশিপ পাইতে চাইলে আমেরিকা
৩. এশিয়ার দেশে যেতে চাইলে সাউথ কোরিয়া/ জাপান/মালয়শিয়া/চীন
৪. ফ্যামিলি সাপোর্ট থাকলে, অস্ট্রেলিয়া / ইউকে/ক্যানাডা
৫. টিউশন ফি ফ্রি, কিন্তু লং টার্ম ওয়েট করতে পারলে জার্মানি।
তাছাড়া ইউরোপের দেশ যেমন ডেনমার্ক / নেদারল্যান্ডস / মাল্টা/হাংগেরি/সাইপ্রাস নিয়ে চিন্তা করতে পারেন।

সবার জন্য শুভকামনা।।

শুভ দীপাবলির আলোয় ভরে উঠুক আপনার জীবন! 🪔✨​এই উৎসবের মৌসুমে আপনার প্রতিটি দিন কাটুক আনন্দ আর খুশিতে।"Explore More, Worry...
20/10/2025

শুভ দীপাবলির আলোয় ভরে উঠুক আপনার জীবন! 🪔✨
​এই উৎসবের মৌসুমে আপনার প্রতিটি দিন কাটুক আনন্দ আর খুশিতে।
"Explore More, Worry Less" - এই মন্ত্র নিয়ে আপনার ভ্রমণ হোক আরও সুন্দর!

Address

Algi,Raipura
Narsingdi
1630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banik Travel BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share