16/08/2026
সুন্দর একটা Ad বানালেন, ডিজাইন ফাটাফাটি।
কিন্তু সেল জিরো। কেন জানেন?
কারণ মানুষ সুন্দর দেখে ক্লিক করে না।
ক্লিক করে তখনই, যখন মেসেজটা তার মনের কোনো চাওয়ার সাথে মিলে যায়।
Google Ads Copywriting এ প্রথম কাজ কাস্টমারকে বোঝা। Ad লেখা না।
Headline আর Description লেখার আগে ৩টা প্রশ্নের উত্তর জানতে হবে:
🔹 Intent — সে আসলে কী চাচ্ছে?
🔹 Psychology — কোন জিনিসটা তাকে ক্লিক করায়?
🔹 USP — আপনাকেই কেন বেছে নেবে?
এই তিনটার উত্তর না জেনে Copy লেখা মানে অন্ধকারে ঢিল ছোড়া।
Keyword ও এমনভাবে বাছতে হবে, যেন Search Query এর সাথে হুবহু মিলে যায়।
কাস্টমার যা লিখে সার্চ করছে, আপনার Ad এ যদি সেটাই দেখে, তখন সে ভাবে, "এটাই তো আমি খুঁজছিলাম!"
Keyword, Ad Copy, Landing Page — সব একটার সাথে আরেকটা relevant হতে হবে।
Service Business এ যে Trigger গুলো মানুষকে ক্লিক করায়:
⚡ Urgency — এখনই দরকার
🛡️ Trust ও Safety — ভরসা করা যায় তো?
💰 Price — বাজেটে মিলবে?
📍 Local Trust — আমার এলাকায় আছে?
⭐ Social Proof — অন্যরা কী বলছে?
🎯 Outcome — শেষে কী পাব?
✅ Risk Reduction — ঠকব না তো?
Copy লেখার সময় Framework ব্যবহার করুন, আন্দাজে না।
PAS Framework:
Problem → সমস্যাটা ধরিয়ে দিন
Agitate → ব্যথাটা মনে করিয়ে দিন
Solution → সমাধান দেখান
Before–After Framework:
এখন কোথায় আছে → আপনার সার্ভিস নিলে কোথায় পৌঁছাবে
আর সবচেয়ে জরুরি কথা —
সব কাস্টমার এক জায়গায় দাঁড়িয়ে নেই।
কেউ শুধু Problem Aware — সমস্যা জানে, সমাধান জানে না
কেউ Solution Aware — সমাধান জানে, কার কাছে যাবে জানে না
কেউ Provider Aware — আপনাকে চেনে, এখনো সিদ্ধান্ত নেয়নি
কেউ Ready to Buy — শুধু একটা ধাক্কার অপেক্ষায়
যে যেখানে আছে, তাকে সেই ভাষায় কথা বলতে হবে।
একই Ad সবাইকে দেখানো মানে কাউকেই ঠিকমতো না বলা।