25/04/2022
প্রথমে আসি কম্পিউটার কি?
কম্পিউটার একটা বোকা বাক্স ছাড়া আর কিছু ই নয়।
কম্পিউটার এর আবির্ভাব ঘটে সাধারণত গননা করার জন্য। এটি একটি গনণাকারী যন্ত্র।আমাদের দৈনন্দিন জিবনের প্রতিটি মুহুর্তে এটা আমরা ব্যবহার করছি। কম্পিউটার মানেই কি ল্যাপটপ বা একটা বাক্স ,মনিটর আর ইদুর (মাউস) ,বিড়ালের (কীবোর্ড) সমন্বয়? না। আমরা গনণা করতে পারি এমন সকল ডিভাইস ই কম্পিউটার । তা হতে পারে তুমার হাতের ঘড়ি,বা তোমার ব্যবহৃত মোবাইল,বা যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইস।
মুলত কম্পিউটারের আবির্ভাব ঘটে হিসেব নিকাশের যন্ত্র থেকেই।যখন এটি ব্যবহার হত শুধু হিসেব নিকাশ করার জন্য।কিন্তু সময়ের প্রয়োজনে হিসেব নিকাশ ছাড়াও অনেক problem এর solution এনে দিয়েছে কম্পিউটার।
বলা হয়ে থাকে যে কম্পিউটার এর কাজ হল মানুষের Problem solve করা। কিন্তু এইজন্য যদি আপনার টয়লেটের কলটা নস্ট হয়ে যায়,আপনার গার্লফ্রেন্ডের যদি বিয়ে হয়ে যায় অন্য কারো সাথে,কিংবা যদি আপনার চিকন পিনের চার্জার টা খুজে না পান তাইলে এই Problem এর সলুশন দিতে পারবে না।
তাহলে আমাদের কোন ধরণের প্রব্লেম সল্ভ করে?
ডেটা রিলেটেড যাবতীয় প্রব্লেম এর সলুশন দেয় কম্পিউটার। সহজ কথায় প্রয়জনের সময় দ্রুত ডেটা খুজে বের করে দেখানো।
ডেটা কি?
ডেটা হচ্ছে কোন কিছুর উপাত্ত বা Information ।
যেমন ধরুন ফেসবুকে একটা মেয়ের সাথে আপনার জমিয়ে চ্যাট হচ্ছে । মেয়েটার নাম,ঠিকানা,ছবি,ইমেইল,ফেসবুক আইডি সবই information . অবশেষে দুজনে দেখা করার প্লান করলেন। মেয়েটা আপনার সাথে কোথায় মিট করবে তার একটা লোকেশন দিল।এই লোকেশন টা একটা ডাটা বা information . কিন্তু এমন একটা লোকেশান যা আপনি চেনেন না।তখন আপনি হয়ত গুগল করবেন ম্যাপ থেকে খুজে বের করবেন। এই যে খুজে বের করাটাই ডাটা।
একটু বিষয় টা লক্ষ্য করুন।যখন লোকেশন টা জানার জন্য গুগল করলেন google Map এ কিন্তু ডাটাটা স্টোর করা ছিল কোন একটা way তে । কিন্তু ডাটাটা কম্পিউটার এ স্টোর করাতে ডাটা টা আর খুজাখুজি করতে হয় নাই।
স্কুলের হাজিরা খাতার কথা চিনতা করেন।যদি বছর শেষে শ্রেণি শিক্ষককে বলা হয় কোন স্টুডেন্ট কত দিন আসে নি কোন মাসের কয় রবিবার স্কুল কামাই করেছে প্রত্যেকটা ছাত্রের আলাদা আলাদা information বের করতে হবে।সেক্ষেত্রে উনার নিজের চুল নিজে ছিড়ে ফেলা ছাড়া আর কোন উপায় নেই।কিন্তু ডাটাটা যদি কম্পিউটার এ স্টোর করে রাখতেন তাহলে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হত।উনার আর মাথার নিজের চুল নিজে ছিড়তে হত না।
কম্পিঊটারের সাহায্যে আমরা যদি ডাটা মেনেজমেন্ট করি তাহলে আমাদের সময় অ শ্রম দুটোই অপ্টিমাইজ হয়।
কম্পিউটার এ আমর যা দেখি সবই ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা create,update,delete এর সমষ্টি।
আমরা ফ্রি ফায়ার বা পাবজির কথা চিন্তা করতে পারি। এখানে কেরেক্টারটা একটা ডাটা,তেমনি গান,স্ক্রিন,সউন্ড সবই ডাটা।যখন বুলেট ছোড়ে তখন বুলেটের ডাটার পজিশন আপডেট হয়।যখন এনিমির গায়ে গুলি লাগে অর্থাৎ বুলেট আর এনিমির পজিশন মিলিত হয়ে গেছে তখন ডেটা ডেস্ট্রয় হয়ে যায়।ফলে গেমটি ওভার হয়ে যায়। আমরা যেদিকেই যাই শুধু ডাটা আর ডেটা।