যা ইচ্ছে তাই করি - Ja icchhe tai kori

যা ইচ্ছে তাই করি - Ja icchhe tai kori Hay..
কি অবস্থা...?
আমার নাম আরাফাত।
আপনি আমাকে চিনবেন নাহ্।
আমি গল্প লিখতে ভালোবাসি.......


Business Queries -
[email protected] 💫

24/01/2026

পেছনে কেউ ছিল?

By আরাফাত

০৩ মার্চ, ২০২৫
সারাদিন ভালোই কাটলো। ঘটনা শুরু হলো রাত ১টা ১০ মিনিটে। বৃষ্টির দিন, রাস্তায় কোনো গাড়ি নেই।

হায়…

কি অবস্থা…?

আমার নাম আরাফাত।

আপনি আমাকে চিনবেন না।

আমি গল্প লিখতে ভালোবাসি।

তো যেটা বলছিলাম—রাস্তায় কোনো গাড়ি নেই।
আমি রাজুর বাজার থেকে সাতপাই যাবো (যেখানে ছিলাম, সেখান থেকে বাসায়)। চিন্তা করে দেখলাম, হাইওয়ে দিয়ে গেলে সময় বেশি লাগবে। এক ঘণ্টার মতো। কিন্তু যদি ট্রেনলাইনের রাস্তা দিয়ে যাই, তাহলে ত্রিশ মিনিটের মতো লাগবে।
এই সময় পর্যন্ত আমি একদম স্বাভাবিক ছিলাম। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনলাইনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম।
এভাবে ৫–৬ মিনিট হাঁটার পর মনে হলো, কেউ যেন আমাকে ডাকছে। আমি ভাবলাম, মনের ভুল। আপন মনে হাঁটতে থাকলাম।
এর কিছুক্ষণ পর আবার মনে হলো, কেউ আমার পেছনে হাঁটছে। প্রথমে মনের ভুল ভেবেছিলাম, কিন্তু পরে ভালো করে শুনলাম। তারপর আগ্রহ নিয়ে পেছনে তাকালাম—কিছুই নেই।
এ সময় ফোনে তাকিয়ে দেখি, রাত ৩টা বাজে!
আমি তো এত সময় হাঁটিনি—তাহলে ৩টা বাজলো কীভাবে?
এই সময় ফোনের চার্জও প্রায় শেষ। একটা খোলা জায়গার মধ্যে আমি একা, বৃষ্টির দিন, আর ঝিঁঝিঁ পোকার ডাক। তখন একটু একটু ভয় লাগছিল।
কি, এতেই হাফিয়ে গেলে?
আসল কাহিনি তো এখনও শুরুই হয়নি…



#পেছনে_কেউ_ছিল?



#আরুউপন্যাস

#আরুরউপন্যাস_পার্ট_1

#যাইচ্ছেতাইকরি



#যাইচ্ছেতাইকরি_Jaicchhetaikori

23/01/2026

আরুর উপন্যাস
By আরাফাত

Hello! আরু, কোথায় তুমি? দশ মিনিট যাবৎ দাঁড়িয়ে আছি।
আসতেছি, দাঁড়াও।
আসছি এবার, চলো… কোথায় যাবা—মিট পয়েন্টে নাকি ফার্মে?
এই দুইটার কোথাও না।
তাহলে কোথায় যাবে?
বাইপাস।
বাইপাস!
হ্যাঁ।
চলো…
রিকশায় বাতাস খেতে খেতে আর গল্প করতে করতে চলে গেলাম বাইপাসে।
কি জানতে ইচ্ছে করছে না—কার সঙ্গে গেছি?
সাধারণ ছেলেরা অপেক্ষা করে, তাহলে আমি কেন দেরি করলাম?
আমি কি অসাধারণ?

দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসছে......



#আরুউপন্যাস
#আরুরউপন্যাস_পার্ট_1
#যাইচ্ছেতাইকরি

#যাইচ্ছেতাইকরি_Jaicchhetaikori

Address

Netrokona
2400

Website

Alerts

Be the first to know and let us send you an email when যা ইচ্ছে তাই করি - Ja icchhe tai kori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share