দিয়াড়াস্থ আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠন।

  • Home
  • Bangladesh
  • Netrokona
  • দিয়াড়াস্থ আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠন।

দিয়াড়াস্থ আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠন। একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক সংগঠন�

বিসমিল্লাহির রাহমানির রাহিম১। সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রীরামপুর গ্রামের মোঃ সবুজ মিয়া, যিনি একজন শার...
08/08/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

১। সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রীরামপুর গ্রামের মোঃ সবুজ মিয়া, যিনি একজন শারীরিক প্রতিবন্ধী, তাঁর মেয়ের বিবাহ উপলক্ষে আমাদের সংগঠনের নিকট আর্থিক সহযোগিতার আবেদন করেছেন।

২। সংগঠনের পরিচালকবৃন্দ ও সদস্যদের পক্ষ থেকে বিষয়টি যাচাই-বাছাই এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা গেছে যে, পরিবারটি অত্যন্ত অসচ্ছল এবং আর্থিকভাবে অসহায় অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব বলে আমরা মনে করি।

৩। সংগঠনের বর্তমান ফান্ডের অবস্থা বিবেচনায় নিয়ে সংগঠনের পক্ষ থেকে বড় অঙ্কের সহযোগিতা করা সম্ভব না হলেও, সংগঠনের সকল সদস্যের সম্মিলিত ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় এই অসহায় পরিবারের জন্য একটি বড় সহায়তা তৈরি করা সম্ভব।

৪। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে—নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব, এই পরিবারের পাশে দাঁড়ান। আপনাদের সামান্য সহযোগিতাও হয়তো একটি অসহায় বাবার মুখে স্বস্তির হাসি এনে দিতে পারে এবং তাঁর মেয়ের বিবাহ সম্পন্ন করার পথকে সহজ করে দিতে পারে।

৫। সহায়তা পাঠানোর মাধ্যম:📱 নগদ/বিকাশ: 01727896189(চেয়ারম্যানের ব্যক্তিগত নম্বর)

৬। যারা এই অসহায় পরিবারটিকে সহযোগিতা করতে ইচ্ছুক, তারা উপরোক্ত নম্বরে নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

৭। সহযোগিতার পরিমাণ বড় হওয়া জরুরি নয়—আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও এই পরিবারের জন্য অনেক বড় সহায়তা হতে পারে।

৮। আমরা বিশ্বাস করি, একজনের সামান্য সহযোগিতা যখন অনেকের সহযোগিতার সঙ্গে যুক্ত হয়, তখন সেটিই একটি অসহায় পরিবারের জন্য বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়।

৯। আসুন, আমরা সবাই যার যার অবস্থান থেকে মানবিকতার হাত বাড়িয়ে দিই। একটি মেয়ের বিবাহকে সহজ করতে এবং একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের সম্মিলিত সামান্য প্রচেষ্টাই যথেষ্ট হতে পারে।

১০। আল্লাহ তায়ালা আমাদের সকলের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং দানকারীদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।

চেয়ারম্যান

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” মোঃ হাবুল মিয়া-কে আমরা কিছুদিন আগে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছিলাম...
01/05/2026

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”

মোঃ হাবুল মিয়া-কে আমরা কিছুদিন আগে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছিলাম।
কিন্তু মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।

আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার সকল গুনাহ মাফ করে দিন। আমিন 🤲

28/04/2026

আলহামদুলিল্লাহ
দিয়াড়াস্থ আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের এক ক্যান্সার আক্রান্ত ভাইকে সদস্যদের বিশেষ অনুদানের মাধ্যমে সামান্য সহযোগিতা প্রদান করা হয়েছে। এই ক্ষুদ্র প্রয়াস যদি তার কষ্ট কিছুটা লাঘব করতে পারে, তবেই আমাদের উদ্যোগ সার্থক হবে।

আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাদের এই সহায়তাকে কবুল করেন, দাতাদের উত্তম প্রতিদান দান করেন এবং রোগীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। 🤲

মানবতার সেবায় আমাদের এই পথচলা অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।

🌸 **শুভ নববর্ষ ১৪৩৩** 🌸দিয়াড়াস্থ আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠনের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।নতুন বছরের...
14/04/2026

🌸 **শুভ নববর্ষ ১৪৩৩** 🌸

দিয়াড়াস্থ আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠনের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছরের আগমনে আমাদের প্রত্যাশা—সমাজের প্রতিটি অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটুক। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবতা, আর সেই লক্ষ্যেই আমাদের এই ছোট্ট প্রয়াস।

গত দিনের সকল সীমাবদ্ধতা পেরিয়ে, নতুন বছরে আমরা আরও দৃঢ় প্রতিজ্ঞ—মানবসেবার এই পথচলা অব্যাহত রাখতে। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

আসুন, নতুন বছরের আলোয় আলোকিত হোক আমাদের সমাজ, গড়ে উঠুক সহানুভূতি, ভালোবাসা ও মানবিকতায় ভরপুর একটি সুন্দর আগামী।

✨ সবাইকে আবারও বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
🌿 শুভ হোক সবার জীবন, সফল হোক সবার পথচলা।

— দিয়াড়াস্থ আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠন

19/03/2026

আলহামদুলিল্লাহ, ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে অদ্য ১৯ মার্চ ২০২৬ তারিখে দিয়াড়াস্থ আঞ্চ‌লিক সমাজকল‌্যাণ সংগঠ‌নের উদ্দ্যো‌গে গরীব ও দুস্থঃ‌দের ঈদ সামগ্রী বিতরণ এবং অসুস্থ‌দের চি‌কিৎসা বাবদ নগদ অর্থ প্রদান সুন্দরভা‌বে সম্পন্ন হ‌য়ে‌ছে....

দিয়াড়াস্থ আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। উক্ত এলাকার স্থানীয়রা য...
11/03/2026

দিয়াড়াস্থ আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। উক্ত এলাকার স্থানীয়রা যারা খেলতে আগ্রহী তারা নিন্মের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে , ধন্যবাদ

19/01/2026

"চলবো মোরা একসাথে সুন্দর সমাজ গড়তে"
এই মূলমন্ত্রকে ধারণ করে দিয়াড়ারাস্থ আঞ্চলিক
সমাজ কল্যাণ সংগঠন অসহায় মানুষের পাশে।
গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে শীতার্ত মানুষের
মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের এই প্রাণের
সংগঠনটি মানুষের মাঝে ভালোবাসা ও সহমর্মিতা নিয়ে
এগিয়ে যাচ্ছে। এই সংগঠনের প্রতিটি সদস্য নিঃস্বার্থভাবে
সমাজকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন,
যেন কোনো অসহায় মানুষ অবহেলিত না থাকে।

Address

Netrokona

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিয়াড়াস্থ আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠন। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share