Nusrat IT.

Nusrat IT. Welcome to Nusrat IT.We are providing Digital Marketing and Development for all types business. Helping You Succeed Online. Your Partner in Professional Growth.
(7)

Advertising, Branding.

18/02/2026

সাকসেস একদিনে হওয়া যায়না। তার জন্য অনেক পরিশ্রম করতে হয়।।

20/01/2026

অন্যকে খাদে ফেলতে গেলে সেই খাদে নিজেই পড়বেন।আল্লাহ সব দেখেন এই বিষয় টা মানুষ ভুলে যায়।

কমেন্ট চেক✅

শুক্রবার নাকি ছুটির দিন।আমার জন্য শুক্রবার কাজের দিন।আপনার কাছে কি ছুটির দিন❓
09/01/2026

শুক্রবার নাকি ছুটির দিন।
আমার জন্য শুক্রবার কাজের দিন।
আপনার কাছে কি ছুটির দিন❓

01/01/2026

কেমন কাটলো দিনটা ❓

01/01/2026

শুভ সন্ধ্যা নাকি শুভ বিকেল❓

কিছু মানুষ কে আমি কখনোই ক্ষমা করবোনা।।যারা আমার মনটাকে ক্ষতবিক্ষত করে তাদের কথা দিয়ে।।এইযে মুখোশ পড়ে থাকে ভাবে আমি কিছুই...
31/12/2025

কিছু মানুষ কে আমি কখনোই ক্ষমা করবোনা।।
যারা আমার মনটাকে ক্ষতবিক্ষত করে তাদের কথা দিয়ে।।এইযে মুখোশ পড়ে থাকে ভাবে আমি কিছুই জানিনা।। অথচ তাদের নোংরা জঘন্য মনমানসিকতা সবই জানি।হাজারো শত্রুতা করে পারেনি কিছুই করতে।এখনো থামেনি।খালি সুযোগ খুঁজে। কখন কার সাথে বলা যাবে মিথ্যা বানোয়াট কথা।আচ্ছা এই মানুষ গুলাই নিজেকে শিক্ষিত দাবি করে।লজ্জা করেনা শিক্ষিত দাবি করতে নিজেকে।যার ভেতরে পুরোটাই হিংসা,অন্যকে ছোটো করা নিয়ে ব্যস্ত থাকে।মৃত্যুর ভয় নেই।আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম এই মানুষ গুলার নামে।যারা এখনো কোনো কারন ছাড়াই আমার পেছনে আমাকে নিয়ে শত্রুতা করে।সারাক্ষণ কিভাবে আমাকে ছোটো করা যায় এটা নিয়ে ব্যস্ত। কিভাবে মিথ্যা বানোয়াট কথা দিয়ে ছোটো করা যায় এটা নিয়ে ব্যস্ত।আল্লাহ তুমি এদের কখনোই ক্ষমা করিও না।কখনোই না।না তাদের পাকা ধানে মই দিয়েছি না কিছু।এই সম্পর্ক গুলো আবার দূরের কেউ না।একদম কাছের লোক।।আবার সামনে এসে কি নাটক টাই না করে।ভাবে কিছুই কানে আসেনা।এদের উপর থুঃথুঃ দিতে মন চায়।এতটাই জঘন্য।।
অন্যের ভালো সহ্য করতে পারেনা।
দুঃখের বিষয় এই পোষ্ট টা হয়তো ওই জঘন্য মহিলার চোখের সামনে যাবেই না।এদের আত্মীয় বলতে লজ্জা লাগে।ছোটো থেকেই আমার পিছনে লেগে আছে এখনো নিন্দুকের মত লেগেই আছে।
আর কিছু বলার ভাষা নেই।তবে যেই মিথ্যা কথা গুলো বলে বেড়ায় আর মনে আঘাত দেয় আমি কোনদিন তাদের ক্ষমা করবো না।দুনিয়ার বাহাদুরি মরলেই শেষ।এটা মাথায় রাইখেন।অমর হয়ে দুনিয়ায় আসেন নাই এটা মনে হয় ভূলে যায়।।
২০২৫ এর শেষে এই জঘন্য মহিলাকে নিয়ে লিখে শেষ করলাম।।

31/12/2025

আজ খুব হতাশ হতাশ লাগছে।দেখতে দেখতে জীবন থেকে আরো একটা বছর কেটে গেলো।কি করেছি, কি করার ছিলো হিসেব যেনো মিলছেই না।।আমার দাদাকে হারিয়েছি।দাদা আমাদের এতটা কাছের ছিলো।মা-বাবার পর সবচেয়ে আপন দাদা ছিলো।আজ বার বার দাদার কথা মনে পড়ছে।।ছোটো থেকেই এত আদর করতো।এত সুন্দর সম্পর্ক ছিলো আমাদের ভাই বোনদের দাদার সাথে।।২০২৫ এ দাদা হারিয়ে গেলো।সব সময় দোয়া করি আল্লাহ দাদাকে ভালো রাখুন।।
২০২৬ টা আল্লাহর ইবাদত আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।।

31/12/2025

২০২৫ কেমন কাটলো❓

ধারাবাহিকতাই সাফল্যের আসল চাবিকাঠি।
04/12/2025

ধারাবাহিকতাই সাফল্যের আসল চাবিকাঠি।

৬ডলার খরচ করে মেসেজ এসেছে ১০৯,রিচ ৬,২৯৯ এবং ইম্প্রেশন ৯,৪১০।সেলস  জেনারেট হয়েছে।ক্লায়েন্ট জানালেন রেসপন্স ভালো ছিলো।।এই ...
03/12/2025

৬ডলার খরচ করে মেসেজ এসেছে ১০৯,রিচ ৬,২৯৯ এবং ইম্প্রেশন ৯,৪১০।সেলস জেনারেট হয়েছে।
ক্লায়েন্ট জানালেন রেসপন্স ভালো ছিলো।।
এই যে এড চালানো হলো এই এড টা যদি চালানো না হতো তাহলে কি ৬,২৯৯ জন মানুষকে মাত্র ৩দিনে রিচ করানো সম্ভব হতো❓
এটাই পেইড মার্কেটিং এর খেলা।।

মাঝে মাঝে খুব আনন্দ লাগে এই ভেবে যে আমার জীবনের ২০২২সালের নেয়া সিদ্ধান্ত টা সঠিক ছিলো।হঠাৎ চোখের সামনে আসে ফ্রিল্যান্সিং...
01/12/2025

মাঝে মাঝে খুব আনন্দ লাগে এই ভেবে যে আমার জীবনের ২০২২সালের নেয়া সিদ্ধান্ত টা সঠিক ছিলো।হঠাৎ চোখের সামনে আসে ফ্রিল্যান্সিং করে ফারজানা নেভি ৫০হাজার টাকা আয় করছেন ঘরে বসে।শো টা ছিলো আর জে কিবরিয়া স্যার এর।।

এই ক্যাপশন টা দেখে থেমে যাই। পুরো ভিডিও টা দেখি।। এর পর আপু কোথা থেকে শিখেছেন সব বলেছিলো ভিডিও তে।সেই সুত্র ধরেই সেই মেন্টর কে খুঁজে বের করি।ইউটিউব ফেসবুক সব ঘাটাঘাটি করে।
এর পর নেই এডমিশন।৮হাজার টাকা কোর্স ফি ছিলো।ইনস্টলমেন্টের সুবিধাও ছিলো।কিছু ক্লাস করে থেমে গিয়েছিলাম। কিভাবে কি করবো বুঝতে পারছিলাম না। এরই মধ্যে @কিছু করতে চাই গ্রুপের সন্ধ্যান পাই ইউটিউবে একটা ভিডিও তে লিজা আপু বলেছিলেন।এর পর ওই গ্রুপে যুক্ত হয়ে যাই।আপুর আইডি ফলো করা শুরু করি।আপু যা পোষ্ট করতেন আইডিতে সেটাই খাতায় লিখে প্র্যাক্টিস করা শুরু করলাম।।এর ২/৩ মাস পড়ে একটা কাজ পেয়ে যাই।।প্রফেশনাল ফেসবুক পেজ সেটাপ এর।এরপর আর পিছু তাকাতে হয়নাই।এমন একমাস ও যায়নাই যে আর্নিং হয়নি।আমি চেষ্টা করেছি প্রচুর চেষ্টা।নিজে কিভাবে স্কিলড করা যায়।কত শত রাত শুধু শিখে গেছি আর প্র্যাক্টিস। আর আর্নিং এর শুরু টা করতে পেয়েছি Liza আপুর দেখানো পথে হেঁটে। এটা আমি অস্বীকার করতে পারবো না 🥰🥰
আপুর সাথে কথা বলার সুযোগ হয়েছে।নিজের সাকসেস স্টোরি টা তুলে ধরেছি আপুর কাছে।মন থেকে দোয়া আপুর জন্য।।
আমি কোর্স যেখানে করেছি সেখানে লোকাল মার্কেটপ্লেস সম্পর্কে এত বিস্তারিত বলা হয়নি।।যেটা লিজা আপু প্রতিনিয়ত উনার পেজে ও গ্রুপে শেয়ার করেন।।তবে আমার প্রথম মেন্টর ও খুব ভালো ভাবে ক্লাস নিয়েছেন এটা অস্বীকার করবোনা।

অনেকেই জিজ্ঞেস করেন আমি কি, কি নিয়ে কাজ করি।আমি মূলত ফেসবুক মার্কেটিং ও লোগো ডিজাইন নিয়ে কাজ করছি।
ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করার ইচ্ছা আছে।লোকালের পাশাপাশি ইন্টারন্যাশনাল কাজ ও করেছি।এবং সামনে ইচ্ছা ওই দিকেই ফোকাস করার।
আল্লাহ যদি চায় তো সব সম্ভব ইনশাআল্লাহ।।


.

Address

Panchagarh

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat IT. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share