01/08/2025
গলাচিপায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ গ্রেপ্তার
গলাচিপা সরকারি কলেজের বিএম শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, আসিফ গলাচিপা সদর ইউনিয়নের নিজেদের বাড়ির দেয়ালে ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ’ লিখে। এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও দেশ বিরোধী ও বিভিন্ন উস্কানিমূলক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রতিনিয়ত দিয়ে আসছিল। আসিফ গলাচিপা সদর ইউনিয়নের ইসা প্যাদার ছেলে।
এ বিষয়ে গলাচিপা থানা সূত্র জানায়, আসিফের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র : ছবি কালের কন্ঠ
#নলুয়াবাগীসংবাদ
#নিউস