03/02/2020
ঘটনা ১ঃ-
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইল! তারপর গম্ভীর গলায় বললো-"আরেহ বাহ! তোমার সার্টিফিকেট তো মাশাল্লাহ খুব ভালো,,!!!"
তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না, ধরে নাও তুমি চাকরিটা পেয়ে গেছো, কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে হাদিয়া সরুপ ৫ লাখ টাকা দিতে হবে,,,!!!"
সপ্তাহ খানিকের মধ্যে টাকাটা জমা করে দাও, তারপর তোমার জয়েন্ট...ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বেড়িয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে চাকরিটা হবে না! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির
জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা যোগাড় করলো,,,!!!"
তারপর বড় স্যারকে হাদিয়া সরুপ ৫ লাখ টাকা
দিয়ে ছেলেটি চাকরিটা পেয়ে গেল,,,!!!"
া ২ঃ-
আজ সোমবার বড় স্যারের ছেলের জন্মদিন বড় স্যারের বাড়িতে আজ বিশাল পার্টির আয়োজন করা হয়েছে,,,!!!"
বড় স্যার বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলো, ছেলে কাছে আসতেই বড় স্যার "হ্যাপি বার্থডে মাই সান" বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলো,,,!!!"
বাইক পেয়ে ছেলেটি খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো- "আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা,,,!!!"
া ৩ঃ-
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ৮০ স্পিডে রাজপথে ছুটে চলছে বাইক,,,!!!"
হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু যেন থেমে গেল,,,!!!"
বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হল হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালো- "আপনার ছেলের কন্ডিশন ভালো না, খুব ক্রিটিকাল অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন,,,!!!"
বড় স্যার কোনো উপায় না দেখে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলো,,,!!!"
া ৪ঃ-
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ৫-৭ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ, বড় ডাক্তার সাহেব খুশিতে তার মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলো,,,!!!"
বড় ডাক্তার সাহেব বাসায় ঢুকেই তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলো,,,!!!"
বড় ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললো,
তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি,,,!!!"
বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলো, কোথাও কোনো খোঁজ না পেয়ে বড় ডাক্তার সাহেব যখন দিশেহারা হয়ে পড়লো, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার
থেকে ফোন এলো, ফোনের ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপন হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে,,,!!!"
কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের বউ স্টোক করে
মারা গেল,,,!!!"
moral of the story: "তুমি অতীতে যা করেছো, ""তুমি বর্তমানে যা করছো,""""ভবিষ্যত তার চেয়েও ভয়ংকর হয়ে তোমার কাছে ফিরে আসবে, আসবেই,,,!!!"