জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী মিডিয়া সেল

  • Home
  • Bangladesh
  • Pirojpur
  • জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী মিডিয়া সেল

জননেতা আলহাজ্ব  মাসুদ সাঈদী মিডিয়া সেল 💗সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়ানগর পিরোজপুর ♦️ভাইস চেয়ারম্যান 🩵আল্লামা সাঈদী ফাউন্ডেশন💙
(1)

সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে ২০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ায় পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনন...
23/07/2026

সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে ২০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ায় পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাসুদ সাঈদী এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। • ৬-তলা ভবনের বারান্দার গ্রীল ও কলাপসিবল গেট স্থাপনের জন্য ৬ লক্ষ টাকা।

• তিন তলা ভবনের মেরামত ও সংস্কারের জন্য ৮ লক্ষ টাকা।
• রাস্তার পাশে বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জিয়ানগর সরকারি কলেজের উন্নয়নে ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন পিরোজপুর-১ আসনের মাননীয় সসংসদ সদস্য জননেতা মাসুদ সাঈদী।◑ বিদ্য...
18/07/2026

জিয়ানগর সরকারি কলেজের উন্নয়নে ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন পিরোজপুর-১ আসনের মাননীয় সসংসদ সদস্য জননেতা মাসুদ সাঈদী।

◑ বিদ্যমান একাডেমিক ভবন মেরামত ও সংস্কার ১০ লক্ষ টাকা।
◑ কলেজের নিচু জায়গায় বালি ভড়াটের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শুভেচ্ছা
15/07/2026

শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহার এই ক্ষণে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর) আসনের সম্মানিত সকল ভাই-বোন ও তাদের পরিবার-পরিজ...
27/05/2026

পবিত্র ঈদুল আযহার এই ক্ষণে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর) আসনের সম্মানিত সকল ভাই-বোন ও তাদের পরিবার-পরিজন এবং আমার সকল দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা।

ঈদের এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করুক, ত্যাগের মহিমায় মহিমান্বিত করুক—এই কামনা করি।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে শান্তি, সমৃদ্ধি, ন্যায় ও মানবিকতার পথে পরিচালিত করুন এবং প্রিয় জন্মভূমিকে করে তুলুন আরও সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ।

ঈদ মোবারক
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

21/05/2026

টাকা কোথায় গেছে দেখ যে বলছিলি যে টাকা মেরে খেয়েছে প্রমাণ 😉তোদের মত মানুষের ব্যাংকের টাকা নিয়ে বসে থাকে নাই 🙄ঋণ খেলাপির দলেরা

প্রিয় পিরোজপুরবাসী! সুখবর পাবেন শীঘ্রই ইনশাআল্লাহ ..ফ্যা'সি'স্ট আওয়ামী লীগ ও তাদের বিনাভোটের এমপিদের দূর্নীতির কারনে নাজ...
27/04/2026

প্রিয় পিরোজপুরবাসী! সুখবর পাবেন শীঘ্রই ইনশাআল্লাহ ..

ফ্যা'সি'স্ট আওয়ামী লীগ ও তাদের বিনাভোটের এমপিদের দূর্নীতির কারনে নাজিরপুরসহ পিরোজপুরের স্থগিত হয়ে যাওয়া এলজিইডির সকল প্রকল্পগুলো পুনরায় চালু করার ব্যাপারে লিখিত আবেদন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করেছি। পিরোজপুর-১ আসনের (সদর, নাজিরপুর ও জিয়ানগর) সার্বিক বিষয় নিয়ে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় ১০ মিনিট আমাকে সময় দিয়েছেন এবং আমার কথাগুলো তিনি গভীর মনোযোগ দিয়ে শুনেছেন।

আলহামদুলিল্লাহ, সব থেকে আশার কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী আমার কথাগুলো শুনে চলতি সপ্তাহেই স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রী, এলজিইডির প্রধান প্রকৌশলীসহ পিরোজপুর ১, ২ ও ৩ আসনের তিনজন সংসদ সদস্যের সাথে পিরোজপুরের স্থগিত হয়ে যাওয়া এলজিইডির সকল প্রকল্পগুলো পুনরায় চালু করার বিষয়ে আলোচনায় বসার জন্য সময় দিয়েছেন।

ইনশাআল্লাহ আমরা বসবো, আলোচনা করবো এবং সিদ্ধান্ত নিব। পিরোজপুরের জনগনের কষ্ট লাঘবে নাজিরপুরসহ পিরোজপুরের সকল রাস্তাগুলোর পুনঃনির্মানের কাজ আমরা যতদ্রুত সম্ভব শুরু করবো ইনশাআল্লাহ।

বিঃদ্রঃ পিরোজপুর লিখলেই হতো, কিন্তু বারবার "নাজিরপুরসহ" লিখেছি এই কারনে যে— পিরোজপুরের ৭টি উপজেলার মধ্যে নাজিরপুর উপজেলার রাস্তাঘাটের অবস্থা সবচেয়ে বেশি বেহাল। যানবাহন চলাচল তো বহুদূরের কথা মানুষের হেঁটে চলাও এখন কঠিন ব্যাপার। নাজিরপুরের মানুষের কষ্ট অবর্ণনীয়, চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবেনা।

জেলা সার্কিট হাউজ, পিরোজপুর এর ৬তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মান কাজের শুভ উদ্ধোধন
15/04/2026

জেলা সার্কিট হাউজ, পিরোজপুর এর ৬তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মান কাজের শুভ উদ্ধোধন

এই ঈদে মহান আল্লাহ তায়ালার দরবারে আপনার এবং আপনার পরিবারের সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করছি।ঈদ মুবারকতাকাব্ব...
20/03/2026

এই ঈদে মহান আল্লাহ তায়ালার দরবারে আপনার এবং আপনার পরিবারের সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করছি।

ঈদ মুবারক
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

জনাব মাসুদ সাঈদী এমপি

প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে ঈদ উপলক্ষে দরিদ্র অসহায় মানুষদের জন্য কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে শুধুমাত্র সরকারদলীয় ...
14/03/2026

প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে ঈদ উপলক্ষে দরিদ্র অসহায় মানুষদের জন্য কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে শুধুমাত্র সরকারদলীয় এমপিদের নির্বাচনী এলাকায়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল মূলত দেশের সকল অসহায় মানুষের জন্য। কিন্তু এমন সিদ্ধান্ত সরকারের নিরপেক্ষতা নিয়ে যেমন প্রশ্ন তোলে তেমনি দেশের অন্য সব এলাকার দরিদ্র অসহায় মানুষের সাথে তামাশার শামিল। এর মাধ্যমে দেশে আবারও বৈষম্যের একটি চিত্র ফুটে উঠেছে, যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রীর কাছে এটি মোটেও প্রত্যাশিত নয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর [Tarique Rahman] কাছে তার এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাচ্ছি।

মাসুদ সাঈদী
সংসদ সদস্য, পিরোজপুর-১

সম্মানিত পিরোজপুরবাসী!আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ। আজ আল্লাহ তায়ালার অশেষ দয়া এবং আপনাদের বিপুল সমর্...
12/03/2026

সম্মানিত পিরোজপুরবাসী!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ। আজ আল্লাহ তায়ালার অশেষ দয়া এবং আপনাদের বিপুল সমর্থনের আমানত বুকে ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেছি।

আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি— আমি যেন দেশ, জাতি ও মানবতার কল্যাণে যথাযথ ভূমিকা পালন করতে পারি। এলাকার উন্নয়নে জন্য আপনাদের কাছে করা আমার সকল ওয়াদা পূরণ করতে পারি। আমিন।

মাসুদ সাঈদী এমপি
১২৭, পিরোজপুর-১

Address

PIROJPUP
Pirojpur
8500

Telephone

+8801319402889

Website

Alerts

Be the first to know and let us send you an email when জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী মিডিয়া সেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী মিডিয়া সেল:

Shortcuts

Share