Golden Childhood Sporting Club- সোনালী শৈশব ক্রিয়া সংঘ

  • Home
  • Bangladesh
  • Pirojpur
  • Golden Childhood Sporting Club- সোনালী শৈশব ক্রিয়া সংঘ

Golden Childhood Sporting Club- সোনালী শৈশব ক্রিয়া সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Golden Childhood Sporting Club- সোনালী শৈশব ক্রিয়া সংঘ, Media Agency, Ikri, Bhandaria, Pirojpur.

একটি অরাজনৈতিক,অলাভজনক,ক্রীড়া ও সামাজিক সংগঠন।
মাদক ও অনলাইন জুয়া থেকে তরুণ সমাজকে দূরে রাখা,তরুণদের ক্রীড়ামুখী করা,প্রতিভা বিকাশ ও সামাজিক কল্যাণে আমরা একসাথে।
It is a non-political,non-profit sports and social organization.

প্রবাসে থেকেও GCSC-এর খোঁজখবর ও কার্যক্রমের প্রতি আন্তরিকভাবে পাশে থাকেন— আলিম হাওলাদারমুহাম্মাদ আরাফাতমোঃ আসাদুলসিফাত আ...
21/09/2026

প্রবাসে থেকেও GCSC-এর খোঁজখবর ও কার্যক্রমের প্রতি আন্তরিকভাবে পাশে থাকেন—

আলিম হাওলাদার
মুহাম্মাদ আরাফাত
মোঃ আসাদুল
সিফাত আকন

GCSC এর স্হায়ী সদস্য হিসেবে যুক্ত হওয়ায় আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।

দূরত্ব যতই হোক,GCSC-এর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধে তাঁরা সবসময় আমাদের পাশে আছেন।
আপনাদের এই আন্তরিকতা ও সহযোগিতা GCSC পরিবার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।




শুরু থেকেই যিনি ছিলেন আমাদের পাশে,আজ তিনি আনুষ্ঠানিকভাবে GCSC পরিবারের একজন স্থায়ী সদস্য।রেজাউল ইসলাম সুমন ভাই—GCSC-এর প...
17/09/2026

শুরু থেকেই যিনি ছিলেন আমাদের পাশে,আজ তিনি আনুষ্ঠানিকভাবে GCSC পরিবারের একজন স্থায়ী সদস্য।

রেজাউল ইসলাম সুমন ভাই—GCSC-এর পথচলার শুরু থেকেই আমাদের আয়োজিত ফুটবল ও ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচে রেফারি ও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।পাশাপাশি প্রতিটি আয়োজনকে এগিয়ে নিতে দিয়েছেন তাঁর মূল্যবান পরামর্শ,উৎসাহ ও আন্তরিক সহযোগিতা।

মাঠের দায়িত্ব থেকে শুরু করে সংগঠনের প্রতি ভালোবাসা—সবকিছু মিলিয়ে তিনি ইতোমধ্যেই আমাদের পরিবারের একজন আপন মানুষ হয়ে উঠেছেন।

আজকের এই আনুষ্ঠানিক যুক্ত হওয়া শুধু একজন সদস্য পাওয়া নয়,
এটি বিশ্বাস, ভালোবাসা ও দীর্ঘদিনের পথচলার একটি সুন্দর স্বীকৃতি।

Welcome to the GCSC Family,Rezaul Islam Sumon ভাই।

Together We Grow. Together We Stand.

Unity in Sports

কন্যা সন্তানের বাবা হওয়ায় GCSC-এর অ্যাডমিন প্যানেলের সদস্য আহমেদ সুজন এবং সদস্য ও খেলোয়াড় সাঈদুল ইসলামকে আন্তরিক অভিনন্দ...
16/09/2026

কন্যা সন্তানের বাবা হওয়ায় GCSC-এর অ্যাডমিন প্যানেলের সদস্য আহমেদ সুজন এবং সদস্য ও খেলোয়াড় সাঈদুল ইসলামকে আন্তরিক অভিনন্দন।

নতুন অতিথির আগমনের আনন্দে পরের দিনই পৌঁছনো হয়েছে GCSC-এর Green Birth Initiative-এর উপহার।

নতুন জীবনের শুরু হোক সবুজের ছোঁয়ায়।

GCSC Green Birth Initiative-এর উপহার তুলে দেন মোঃ আসাদুল-সম্মানিত সদস্য,GCSC Admin Panel এবং মোহাম্মদ রাকিব-Captain,GCSC Cricket Team। 💚

উদ্যোগটি বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন,
মো: আরিফুল ইসলাম রাজু- Founding Member,GCSC.

Sponsor:
Friends for Humanity

Golden Childhood Sporting Club — Unity in Sports


ইকড়ি ইউনিয়নের ক্রীড়াঙ্গনের অন্যতম পরিচিত ও প্রিয় মুখ হিসেবে খেলাধুলায় তাঁর রয়েছে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান। একজন দক্...
14/09/2026

ইকড়ি ইউনিয়নের ক্রীড়াঙ্গনের অন্যতম পরিচিত ও প্রিয় মুখ হিসেবে খেলাধুলায় তাঁর রয়েছে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান। একজন দক্ষ খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও ভালো মনের মানুষ হিসেবে তিনি সবসময়ই তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করে আসছেন।
GCSC-এর সঙ্গে তাঁর সম্পৃক্ততা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দ ও গর্বের। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তরিক সহযোগিতায় GCSC আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইলো।
GCSC পরিবারের পক্ষ থেকে আরিফুল ইসলাম আরিফ ভাইকে আন্তরিক অভিনন্দন,শুভেচ্ছা ও স্বাগতম।

আজ আমার ২৯তম জন্মদিন। একই দিনে আমাদের অ্যাডমিন প্যানেলের সম্মানিত সদস্য আহমেদ সুজন ভাই কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দও ...
05/09/2026

আজ আমার ২৯তম জন্মদিন। একই দিনে আমাদের অ্যাডমিন প্যানেলের সম্মানিত সদস্য আহমেদ সুজন ভাই কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দও আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

এই দুটি আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে Golden Childhood Sporting Club (GCSC)-এর পরিবেশবান্ধব উদ্যোগ “Green Birth Initiative”-এর সঙ্গে যুক্ত হয়ে একটি অর্থবহ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Green Birth Initiative-এর মূল লক্ষ্য হলো—একটি নতুন জীবনের আগমনকে একটি নতুন সবুজ জীবনের সূচনার সঙ্গে যুক্ত করা এবং এই উদ্যোগকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে গিয়ে শিশু,পরিবার ও সমাজের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে সুজন ভাইয়ের কন্যাসন্তানের জন্ম উপলক্ষে একটি গাছের চারা উপহার দেওয়া হবে।একই উদ্যোগের আওতায়,আমার ২৯তম জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে মোট ২৯ জন শিশুর হাতে ২৯টি গাছের চারা তুলে দেওয়া হবে।

আমরা চাই,আজকের এই উদ্যোগটি এখানেই শেষ না হয়ে GCSC-এর Green Birth Initiative-এর একটি চলমান কার্যক্রম হিসেবে ভবিষ্যতেও নতুন শিশুদের জন্ম ও বিশেষ দিনগুলোকে বৃক্ষরোপণের সঙ্গে যুক্ত করবে।

একটি শিশুর জন্ম যেমন একটি নতুন অধ্যায়ের সূচনা,
তেমনি একটি গাছের চারা রোপণও একটি সবুজ ভবিষ্যতের সূচনা।

আমার ২৯তম জন্মদিনে নিজের জন্য উপহার নেওয়ার পরিবর্তে ২৯টি শিশুর হাতে ২৯টি সবুজ স্বপ্ন তুলে দিতে পারাই আমার পক্ষ থেকে GCSC-এর Green Birth Initiative-এর প্রতি একটি ছোট্ট অবদান। 💚

সুজন ভাই ও তাঁর পরিবারের নতুন অতিথির জন্য রইলো আন্তরিক অভিনন্দন,ভালোবাসা ও শুভকামনা।
মহান আল্লাহ নবজাতক কন্যাশিশুকে সুস্থতা,নেক হায়াত ও সুন্দর ভবিষ্যৎ দান করুন।

Green Birth Initiative
একটি নতুন জীবন | একটি নতুন চারা | একটি সবুজ ভবিষ্যৎ

Rajib Talukder
Founder-Golden Childhood Sporting Club (GCSC)

04/09/2026

GCSC-এর বর্তমান কার্যক্রম,সংগঠন পরিচালনার ধারা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন GCSC-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সোহান তালুকদার স্যার।

তাঁর বক্তব্যে উঠে আসে একটি সুন্দর,সুসংগঠিত ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে GCSC-কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়।
খেলাধুলার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করে আগামী প্রজন্মের জন্য একটি ইতিবাচক ও সুন্দর পরিবেশ তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তাঁর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা GCSC-এর আগামীর পথচলায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।



#কৃতী_শিক্ষার্থী_সংবর্ধনা

 :1আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে,গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইক...
02/09/2026

:1
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে,গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইকড়ি ইউনিয়নের ক্রীড়াঙ্গনের পরিচিত ও প্রিয় মুখ—

মোহাম্মদ লোকমান হোসেন ভাই

সাবেক অধিনায়ক,সোনার বাংলা ক্রীড়া সংঘ এবং প্রতিষ্ঠাতা সদস্য, আতরখালী স্টারস। খেলাধুলার মাধ্যমে ইকড়ি ইউনিয়নের ক্রীড়াঙ্গনে তাঁর রয়েছে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান, নেতৃত্ব ও অভিজ্ঞতা।

মোহাম্মদ মাসুদ পারভেজ ভাই

প্রতিষ্ঠাতা সদস্য, আতরখালী স্টারস ক্লাব। ইকড়ি ইউনিয়নের খেলাধুলার উন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয়।

মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই

সাবেক সদস্য,সোনার বাংলা ক্রীড়া সংঘ ও আতরখালী স্টারস। ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং খেলাধুলার প্রতি তাঁর ভালোবাসা আমাদের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস।

তাঁদের অভিজ্ঞতা,ভালোবাসা,দিকনির্দেশনা ও সহযোগিতায় গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাব আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে—এটাই আমাদের প্রত্যাশা।

স্বাগতম ও আন্তরিক অভিনন্দন। ❤️
একসঙ্গে এগিয়ে যাবো,খেলাধুলার মাধ্যমে গড়বো সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ।

গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাব
খেলাধুলায় ঐক্য,সমাজ গঠনে অঙ্গীকার।



28/08/2026

২০২৬ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় মোঃ মানিক হোসেন স্যার খেলোয়াড়, সদস্য ও কার্যনির্বাহী সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আমাদের নিয়মিত কার্যক্রমের সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক কার্যক্রম যুক্ত করার পরামর্শ দেন, যাতে খেলাধুলার পাশাপাশি সদস্যদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটে।

পাশাপাশি তিনি সকল সদস্যকে সংগঠনের সঙ্গে সবসময় সম্পৃক্ত থাকার এবং পারস্পরিক ঐক্য, দায়িত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করেন।

তাঁর মূল্যবান পরামর্শ ও অনুপ্রেরণা আমাদের ভবিষ্যৎ পথচলার জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।


#কৃতী_শিক্ষার্থী_সংবর্ধনা

22/08/2026

২০২৬ সালের SSC কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।
২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ক্লাবের যেসব সদস্য ২০২৬ সালের SSC পরীক্ষায় সফলতা অর্জন করেছে, তাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন #আলতাফ_হোসেন_পিন্টু কাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Manik Hossen স্যার।এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সোহান তালুকদার,মোঃ আরিফুল ইসলাম রাজু, সাইফুল ইসলাম বাবু
সিনিয়র সদস্য আরাফ রায়হান , ফুটবল দলের অধিনায়ক হেলাল আহমেদ ও ক্রিকেট দলের অধিনায়ক মুহাম্মদ রাকিব সহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে ক্লাবের খেলোয়াড়দের ফুটবল খেলার জন্য ফুটবল দলের অধিনায়কের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।এর আগেও দুইবার ফুটবল দেওয়া হয়েছে ২০২৬ সালে।

আয়োজন সফল করতে পেছন থেকে অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন সবসময় সুন্দর পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আমাদের অনুপ্রাণিত করে আসছেন।

সকলের প্রতি গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। ❤️🤝

আমাদের কৃতী শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও আগামীর জন্য শুভকামনা।


#কৃতী_শিক্ষার্থী_সংবর্ধনা

গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাবপ্রেস রিলিজবিষয়:সদস্যপদ পুনর্বহাল সংক্রান্ত নোটিশ।এতদ্বারা জানানো যাচ্ছে যে,ক্লাবের কা...
20/08/2026

গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাব

প্রেস রিলিজ

বিষয়:সদস্যপদ পুনর্বহাল সংক্রান্ত নোটিশ।

এতদ্বারা জানানো যাচ্ছে যে,ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও শৃঙ্খলা কমিটির সভায় ইমনের আবেদন এবং আন্তরিক অনুশোচনা বিবেচনা করে তাঁর ওপর অর্পিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।তাঁকে পুনরায় ক্লাবের নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন প্রদান করা হলো।

অনুমোদনক্রমে:ক্লাবের কার্যনির্বাহী পরিষদ
গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাব

তারিখ: ২০ আগস্ট ২০২৬

Address

Ikri, Bhandaria
Pirojpur
8550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golden Childhood Sporting Club- সোনালী শৈশব ক্রিয়া সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category