17/05/2026
আপনাকে দুইটা প্রশ্ন করি।
গত ৩ মাসে কতজন নতুন customer আপনার business থেকে কিনেছে?
আর গত ৩ মাসে কয়জন পুরানো customer ফিরে এসে আবার কিনেছে?
দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিতে গিয়ে এখন অনেক business owner এর মাথায় loading circle ঘুরতেছে 😂
কারণ truth হলো:
বাংলাদেশের বেশির ভাগ ecommerce business customer না…
শুধু order chase করে।
নতুন customer আনতে সবাই excited।
Boost দাও।
Ads চালাও।
Influencer নাও।
Reach বাড়াও।
তারপর customer একবার কিনে vanish হয়ে যায় Avengers এর half cast এর মতো।
আর business owner আবার নতুন customer hunt এ নেমে পড়ে।
এই cycle টা এত normalize হয়ে গেছে যে অনেকেই বুঝেই না এটা problem।
কিন্তু reality একটু brutal।
নতুন customer acquire করা expensive।
কিন্তু existing customer retain করা অনেক সহজ এবং cheaper।
Harvard Business Review এর research অনুযায়ী, নতুন customer আনতে existing customer ধরে রাখার চেয়ে ৫-১০ গুণ বেশি cost হতে পারে।
মানে আপনি প্রতিমাসে নতুন মানুষ convince করার পেছনে টাকা burn করছেন…
যেখানে পুরানো customer already আপনাকে trust করে এবং again purchase করার জন্য রেডি।
এখন problem হলো:
বেশিরভাগ business এর নিজের customer সম্পর্কেই কোনো data নাই।
কে কিনছে?
কখন কিনছে?
কী কিনছে?
দ্বিতীয়বার কিনছে কিনা?
কোন product repeat purchase বেশি আনছে?
কিছুই properly track করা হয় না।
অনেক business owner এর কাছে customer database বলতে inbox এর পুরানো chat scroll করা।
বিজনেস টা Digital কিন্তু সিস্টেম টা stone age এর।
Funny but painful।
অথচ ecommerce এ সবচেয়ে valuable asset product না।
Its Customer data।
কারণ ads account একদিন disable হতে পারে।
Reach কমে যেতে পারে।
Algorithm এর mood swing হতে পারে।
কিন্তু customer database আপনার নিজের asset।
ধরেন:
গত ৬ মাসে যারা আপনার কাছ থেকে কিনেছে, তাদেরকে আলাদা ভাবে টার্গেট করে যদি একটা proper offer দেন,
বা useful follow-up করেন,
বা new arrival সম্পর্কে জানান...
তাহলে sales আসার chance completely cold audience এর চেয়ে অনেক অনেক বেশি।
কারণ মানুষ random page থেকে কিনতে ভয় পায়।
কিন্তু familiar brand থেকে আবার কিনতে comfortable feel করে।
এই জন্য smart business শুধু customer acquire করে না।
Customer retain ও করে।
আজ থেকেই ৩টা কাজ শুরু করেন:
✅ প্রতিটা customer এর data save করেন
✅ Order এর পরে follow-up দেন
✅ পুরানো customer দের জন্য আলাদা offer/communication রাখেন
কারণ সবাই নতুন customer এর পেছনে দৌড়াচ্ছে।
কিন্তু long-term profitable business usually তারাই build করে…
যারা পুরানো customer কে ভুলে যায় না।