Md Abdullah Al Mamun - মোঃ আব্দুল্লাহ আল মামুন

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • Md Abdullah Al Mamun - মোঃ আব্দুল্লাহ আল মামুন

Md Abdullah Al Mamun - মোঃ  আব্দুল্লাহ আল মামুন Life Is Nothing Without Struggle

Meta-এর নতুন আপডেট: এখন থেকে ক্যাটালগ সেটআপ হবে নতুনভাবেফেসবুক অ্যাডস যারা চালায় বা শিখছে, তাদের জন্য Meta নিয়ে এসেছে এক...
27/10/2025

Meta-এর নতুন আপডেট: এখন থেকে ক্যাটালগ সেটআপ হবে নতুনভাবে
ফেসবুক অ্যাডস যারা চালায় বা শিখছে, তাদের জন্য Meta নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।
এই আপডেটটা জানা খুব দরকার, বিশেষ করে যারা পণ্য বিক্রির বিজ্ঞাপন দেয়।
কী পরিবর্তন এসেছে
আগে প্রোডাক্ট ক্যাটালগ সেট করা যেত দুইভাবে —
১. অ্যাড লেভেলে
২. ক্যাম্পেইন লেভেলে
এখন থেকে শুধুমাত্র ক্যাম্পেইন লেভেলে ক্যাটালগ সেট করা যাবে।
একই ক্যাম্পেইনের মধ্যে একাধিক ক্যাটালগ ব্যবহার করা আর সম্ভব নয়।
এবং একবার ক্যাম্পেইন প্রকাশ (Publish) করার পর ক্যাটালগ পরিবর্তন করা যাবে না।
কেন এই পরিবর্তন আনা হয়েছে
Meta বলছে, এই পরিবর্তনের মাধ্যমে—
ভুল ক্যাটালগ ব্যবহার হওয়ার ঝুঁকি কমবে,
বিজ্ঞাপন সেটআপ করা আরও সহজ হবে,
এবং সবাই একই নিয়মে কাজ করতে পারবে।
এছাড়া “Advantage+ Catalog Ads” নামটি এখন সরিয়ে শুধু “Catalog” নাম ব্যবহার করা হচ্ছে।
এখন আমাদের কী করা উচিত
১. পুরোনো ক্যাম্পেইনগুলো পরীক্ষা করুন – কোথাও একাধিক ক্যাটালগ ব্যবহার করা আছে কি না দেখুন।
২. নতুন ক্যাম্পেইন তৈরি করার আগে ঠিক করে নিন কোন ক্যাটালগ ব্যবহার করবেন।
৩. একাধিক প্রোডাক্ট প্রচার করতে চাইলে আলাদা ক্যাম্পেইন বানান।

যে ভাবে কনটেন্ট তৈরি করবেন এবং সেল বৃদ্ধি করবেন!☣️ মনে করেন, আপনি একটি প্রোডাক্ট বিক্রি করেন যেটি "শীতকালে পা ফাটা মুক্ত...
06/05/2025

যে ভাবে কনটেন্ট তৈরি করবেন এবং সেল বৃদ্ধি করবেন!
☣️ মনে করেন, আপনি একটি প্রোডাক্ট বিক্রি করেন যেটি "শীতকালে পা ফাটা মুক্ত করে" তাহলে আপনি যেভাবে কনটেন্ট তৈরি করেন বা বাঙ্গালীরা যেভাবে কনটেন্ট তৈরি করে।‼️

⚜️এইযে আমার "ক" নামক ক্রিম।এটি পা ফাটা দূরে করে। এই ক্রিম টি কিনুন আর পা ফাঁটা দূর করুন। (এটি সম্পূর্ণ ভুল প্রোসেস)‼️

⚜️তাহলে কিভাবে কনটেন্ট তৈরি করবো এবং সেল বৃদ্ধি করবো?❓

# আপনি একটি কনটেন্ট তৈরি করুন। যে কনটেন্ট থাকবে একদম শিক্ষামূলক। অর্থ্যাৎ, শীতকালে মানুষের পা কেন ফাটে? কিভাবে ফাটে? পা ফাটলে কিরকম কষ্ট হয় এসব বিস্তারিত নিয়ে একটি কনটেন্ট তৈরি করুন।✅

# মনে করুন, আপনি পা ফাঁটার জন্যে যেকোনো গাছের কষ বা পাতা বিক্রি করেন। এবার একটি কনটেন্ট তৈরি করুন যেখানে আপনি মানুষকে জানানোর চেষ্টা করবেন, এটি একটি গাছের কষ বা পাতা, যাদের পা ফাটে তাদের এই কষ বা পাতা ব্যবহারে পা ফাটা দূর হয়। এরকম একটি সূত্র থেকে জানা গেছে, এতোজন মানুষের উপর প্রয়োগ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এরকম নানারকমের নতুন নতুন তথ্য প্রদান করেন (অবশ্যই সেখানেও আপনার প্রোডাক্ট এর কথা বলবেন না)✅

# এখানেই খেলা, যদি আগের কনটেন্ট দুটির মাধ্যমে সুন্দরভাবে মানুষকে উপস্থাপন করতে পারেন এবং মানুষকে ওই কষ বা পাতা সম্পর্কে শিক্ষিত করে তুলতে পারেন তাহলে আজকে শুধু প্রোডাক্ট মানুষের সামনে আনবেন।দেখবেন ঝড়ের গতিতে সেল হচ্ছে। চোখের পলকে স্টক আউট🚀🔥

⚠️ এখানের কনটেন্ট কিরকম বানাবেন?❓

⚜️কোনোভাবেই আপনার অডিয়েন্সকে বুঝতে দিবেন না যে আপনি সেল করার উদ্দ্যশ্যে আসছেন।আপনি তাদের বুঝাবেন যে আপনি সেবা করতে আসছেন।

অতএব, সর্বপ্রথম এভাবে শুরু করেন।🚀

⚜️শীতকালে যাদের পা ফেটে অবস্থা খারাপ তাদের জন্যে আমি একটি কষ বা পাতা দেখিয়েছিলাম।তবে এই পাতা সবজাগায় পাওয়া যায়না।আমি অমুক জাগায় থাকি, যেখানে এই পাতা বা কষ পাওয়া যায়। তাই অনেকে রিকোয়েস্ট করছে যে এই পাতা বা কষের ব্যবস্থা করে দিতে পারবো কিনা। তাই আপনাদের জন্যে একটু কষ্ট হলেও সময় এবং শ্রম ব্যয় করে পাতা সংগ্রহ করেছি। অতএব যাদের প্রয়োজন তারা আমাকে ফোন বা ম্যাসেজ দিয়েন ( এখানে সংক্ষেপে অগোছালো একটি কনটেন্টও তৈরি করে দিয়েছি) তবে আপনারা আবার এরকমভাবে তৈরি করবেন না। অবশ্যই খুব সুন্দর করে রিসার্চ করে জেনেশুনে গোছালো একটি কনটেন্ট তৈরি করবেন।তারপর দেখবেন সেল কাহাকে বলে📣

তাই দেরি না করে কাজে লেগে পড়ুন 📣⚜️☣️

Awareness Campaign Results💥
18/04/2025

Awareness Campaign Results💥



একদম নতুন ও দারুণ এক ফিচার নিয়ে এলো TikTok! 🎉নাম হলো Footnotes 📌এই ফিচারের মাধ্যমে এখন থেকে কনটেন্ট ক্রিয়েটররা তাঁদের ভি...
17/04/2025

একদম নতুন ও দারুণ এক ফিচার নিয়ে এলো TikTok! 🎉
নাম হলো Footnotes 📌
এই ফিচারের মাধ্যমে এখন থেকে কনটেন্ট ক্রিয়েটররা তাঁদের ভিডিওর নিচে অতিরিক্ত তথ্য, ব্যাখ্যা, সোর্স বা ব্যাকগ্রাউন্ড ডিটেইল যোগ করতে পারবেন।
👉 ধরুন, কেউ কোনো ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানাল। আপনি ভিডিওটা দেখে ভাবলেন — “এর সোর্স কী?”, “আরও বিস্তারিত কোথায় পাবো?”, বা “এই তথ্যটা আসলে কতটা সত্য?”
এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওর নিচে থাকা Footnotes-এ ✅
এই ফিচারের সুবিধা:
📝 ভিডিওর কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড একদম স্পষ্ট হয়ে যাবে
📖 ভুল তথ্য বা ভুল বোঝাবুঝি কমবে
🤝 কমিউনিটিতে হেলদি আলোচনা বাড়বে
📢 ফ্যাক্ট চেক, সোর্স লিঙ্ক, বা বাড়তি নোট যোগ করা যাবে
কাদের জন্য বেশি দরকারি?
✅ যারা নিউজ বা ইনফরমেশনাল ভিডিও বানান
✅ যারা ট্রেন্ডি বা সেনসিটিভ টপিক নিয়ে কনটেন্ট করেন
✅ ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া স্টুডেন্ট বা নতুন কনটেন্ট ক্রিয়েটর
আপনার টিকটক ভিডিওতে Footnotes যোগ করলে ফলোয়ারদের কাছে আপনার কনটেন্ট আরও প্রফেশনাল আর ভরসাযোগ্য মনে হবে!
তাই দেরি না করে, নতুন ফিচারটা এখনই ট্রাই করুন!





📢 বড় আপডেট: WhatsApp-এ আসছে স্ক্রিনশট ডিটেকশন ফিচার! 📱✨Meta সবসময় চেষ্টা করে ইউজারদের জন্য নতুন নতুন সিকিউরিটি ও প্রাইভে...
16/04/2025

📢 বড় আপডেট: WhatsApp-এ আসছে স্ক্রিনশট ডিটেকশন ফিচার! 📱✨
Meta সবসময় চেষ্টা করে ইউজারদের জন্য নতুন নতুন সিকিউরিটি ও প্রাইভেসি ফিচার আনতে। তারই ধারাবাহিকতায় এবার তারা নিয়ে আসছে স্ক্রিনশট ডিটেকশন ফিচার, যা আগে শুধুমাত্র Snapchat-এ দেখা যেত।
অর্থাৎ, এখন থেকে কেউ যদি আপনার WhatsApp Story বা Status-এর স্ক্রিনশট নেয়, তাহলে আপনি সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন।
📌 এই ফিচারটি কীভাবে কাজ করবে?
যখনই কেউ আপনার WhatsApp Story-এর স্ক্রিনশট নেবে, সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে।
নোটিফিকেশনে লেখা থাকবে — "Someone took a screenshot of your story"
কারা স্ক্রিনশট নিলো, তা সরাসরি জানাবে না, তবে ভবিষ্যতে সেটাও যুক্ত হতে পারে বলে শোনা যাচ্ছে।
📌 কেন এই ফিচার আনা হচ্ছে?
Meta জানিয়েছে —
👉 ইউজার প্রাইভেসি আরও সুরক্ষিত রাখা।
👉 ব্যক্তিগত কনটেন্ট যেন অন্য কেউ তার অনুমতি ছাড়া সেভ না করতে পারে।
👉 Story-এর কন্টেন্ট শেয়ারিং-এর উপর কন্ট্রোল বাড়ানো।
👉 ইউজাররা যাতে বুঝতে পারে, কে বা কারা তার ব্যক্তিগত কনটেন্ট সেভ করার চেষ্টা করছে।
📌 বর্তমানে এই ফিচার কোথায় চালু?
আপাতত এটি বেটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
বেটা ভার্সনে থাকা কিছু ইউজার এই ফিচার পাচ্ছেন।
খুব শিগগিরই ২০২৫ সালের মধ্যেই এই ফিচার গ্লোবালি রোলআউট হবে।
📌 এই ফিচার চালু হলে কী কী সুবিধা হবে?
✅ ব্যক্তিগত প্রাইভেসি বাড়বে।
✅ হিডেন স্ক্রিনশট নেওয়া যাবে না।
✅ কে আপনার Story-এর কন্টেন্ট সেভ করার চেষ্টা করছে, তা জানা যাবে।
✅ অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট শেয়ারিং কমবে।
✅ সোশ্যাল মিডিয়া ইউজ করতে আরও সিকিউর অনুভব করবেন।

ফলোয়ার্স ক্যাম্পেইন রেজাল্ট 💥
15/04/2025

ফলোয়ার্স ক্যাম্পেইন রেজাল্ট 💥



08/04/2025

১৫ এপ্রিল থেকে ফেসবুক নতুন একটি একাউন্ট আনতে যাচ্ছে।
যেটি হবে আন্ডার এজ বাচ্চাদের জন্য তারা এই Program এর নাম দিয়েছে Teen Account!
সেই Teen Account এ বাচ্চাদের কন্টেন্ট ছাড়া অন্য সকল কনটেন্ট Restricted থাকবে।
পাশাপাশি বাচ্চাদের একাউন্ট গুলো মনিটর করার জন্য ও বিভিন্ন রকম ফিচার থাকবে।

এক সময় Facebook Ads চালানো মানেই ছিল টার্গেটিংয়ের খেলা।কোন ইন্টারেস্ট বেছে নিব,কয়টা Lookalike Audience বানাব,কোন Audie...
04/03/2025

এক সময় Facebook Ads চালানো মানেই ছিল টার্গেটিংয়ের খেলা।
কোন ইন্টারেস্ট বেছে নিব,কয়টা Lookalike Audience বানাব,কোন Audience Exclude করব ইত্যাদি, ইত্যাদি।
কিন্তু ২০২৫ সালে এসে সবকিছু বদলে গেছে।
Meta এখন তার AI কে এমনভাবে সাজিয়েছে যে এখন আর ম্যানুয়ালি টার্গেটিং করার দরকারই নেই। আসলেই নেই।
অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা হলো Meta AI এখন আমাদের চেয়ে ভালোভাবে বুঝতে পারে, এমনকি অনেক গুরু থেকেও ভালো জানে।
AI নিজেই কোটি কোটি ইউজারের Behavior বিশ্লেষণ করে ঠিক করে কে আপনার প্রোডাক্টে আগ্রহী। Audience কী দেখে, কোথায় ক্লিক করে, কোন বিজ্ঞাপন বেশি সময় দেয় । এসব বিশ্লেষণ করে AI সিদ্ধান্ত নেয় কার সামনে আপনার বিজ্ঞাপন দেখাবে।
প্রশ্ন আসতে পারে, Facebook এটা কিভাবে করবে? আমার Targeted Audience কে কিভাবে Facebook খুঁজে বের করবে?
আপনি যখন ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড দিচ্ছেন,Description দিচ্ছেন, আবার যখন Ads দেওয়ার সময় যেই caption ব্যবহার করছেন, যেই creative ব্যবহার করছেন, Facebook এসব থেকেই বুঝতে পারে আসলে এটি কী এবং এটি কাদের কাছে নিয়ে যেতে হবে।
Facebook অনেক ভালোভাবেই জানে কে আপনার Targeted Audience।
এখন প্রোডাক্ট কিনবে কি কিনবে না, সেটা আপনার Content, Offer, Product, Brand Value, আরও অনেক কিছুর উপর নির্ভর করে।
তাহলে প্রশ্ন আসে, এখন টার্গেটিং কি একদমই দরকার নেই? সত্যি কথা বলতে গেলে, বেশিরভাগ ক্ষেত্রেই দরকার নেই। তবে কিছু কিছু বিজনেসের জন্য টার্গেটিং প্রয়জন হবে , যেমন B2B Business এর জন্য । ইকমার্স এর জন্য লাগবে না বললেই চলে ।
তাহলে আমাদের কাজ কী?
ভালো মানের Creative নিয়ে কাজ করা যা Audience এর Scroll Stop করায় ।আপনি আপনার Competitor থেকে কেন আলাদা, এটা Audience কে বোঝানো।
ধরুন, পুরো Facebook এ Audience সংখ্যা ১০ জন, আপনি Polo Shirt বিক্রি করেন এবং আপনার আরও ৯ জন Competitor আছে যারা Polo Shirt বিক্রি করে। কিন্তু Customer একজন এবং তার একটা মাত্র Polo লাগবে।ওই Customer কার কাছ থেকে Polo নিবে ? সবাই তো Polo বিক্রি করে।
ধরে নিলাম Price মোটামুটি Same, Design ও same। আবার এই একজন Audience সবার Ads দেখে থেমে যাবে, এমন ভাবার কোনো কারণ নেই।
তাহলে Polo টা কিনবে কার থেকে?
কনটেন্ট যদি ভালো না হয় আপনি আমি যতই Targeting করি না কেন Conversion কোনোদিন ভালো আসবে না।
আপনার প্রথম কাজ হচ্ছে audience কে থামানো। তাকে যদি না থামাতে পারেন বাকি কোনো metrics কাউন্ট করার সুযোগ আপনি পাবেন না।
যদি Audience Content না দেখে, তাহলে কিভাবে আপনি ভালো CTR পাবেন? Landing page view পাবেন? Add to cart পাবেন? আর কীভাবেই বা sales পাবেন?
হিসাব একদম সোজা। আগে থামাতে হবে Audience কে, Content কনসিউম করাতে হবে।
Content-এর মাধ্যমেই Funneling হয়ে যাচ্ছে , Audience যদি আপনার Content এর সাথে Relate করতে পারে তাহলে সে Next stage এ move করবে, আর না হলে ওইখান থেকে Drop করবে।
Meta AI এর সম্পূর্ণ অ্যাডভান্টেজ পেতে হলে আপনার একটা ওয়েবসাইট অবশ্যই লাগবে । মেসেঞ্জ এর কিছু অ্যাডভান্স জিনিস আসছে যেটা দিয়ে আপনি সাময়িক সময় বিজনেস করে মোটামুটি ভালো সেল করতে পারবেন কিন্তু স্কেল করতে হলে এ আপনাকে অবশ্যই ওয়েবসাইট লাগবে ।
Facebook Ads দিয়ে Sales আনার দায়িত্ব শুধু Run করে যিনি তার না ! তার একমাত্র responsibility না। পুরো Business যদি ভালোভাবে কাজ না করে, Facebook Ads ও ভালোভাবে কাজ করবে না।
বেশিরভাগ Company যা করে, সেটা হলো একটা মানুষের উপর সব চাপিয়ে দেয়।
এখানে:
1. Content নিয়ে একজন কাজ করবে ۬
2. Ad নিজে কাজ করবে একজন
3. Copywriting নিয়ে একজন কাজ করবে
4. Planning & Strategy নিয়ে একজন কাজ করবে
তবেই না একটা ad ভালোভাবে কাজ করবে।
আবার এমনও হতে পারে, এই সব কাজ একজন ব্যক্তি করতে পারে।সেটা তো আরও ভালো হয়, তাহলে ভালো output আসার চান্স থাকে।কিন্তু আমার মনে হয়, একসাথে এত কাজ করা কঠিন এবং আউটপুট ভালো হয় না।
যিনি Ads নিয়ে কাজ করেন, তার থেকে Requirement যাবে যে তার কেমন ধরনের content লাগবে।Content team এর দায়িত্ব তাকে এইসব কিছু Delivery দেওয়া। যদি Delivery দিতে না পারে, তাহলে ধরে নিতে হবে ওই Content নিয়ে Ads রান করলে আপনি ভালো result নাও পেতে পারেন।
সো, শুধু মাত্র আমি অ্যাড রান করতে পারি বলেই আমি কি হয়ে গেলুম রে এইটা ভাবার কোনো কারণ নাই ।
নিচে আমি একটা Campaign Structure দিচ্ছি, এটা ব্যবহার করে দেখতে পারেন।

❤ মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে:- ঢাকার ভিতরে সহজে কোথায় কোথায় যেতে পারবেন!!❤টাইম লাইনে রেখে দিতে পারেন❤❤১)  #উত্তরা_উত্...
02/03/2025

❤ মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে:- ঢাকার ভিতরে সহজে কোথায় কোথায় যেতে পারবেন!!

❤টাইম লাইনে রেখে দিতে পারেন❤

❤১) #উত্তরা_উত্তর_স্টেশনে_নামলে:-(Metro Station - Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।

❤️২) #উত্তরা_সেন্টার_স্টেশনে_নামলে:-Metro Station - (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

❤৩) #উত্তরা_দক্ষিণ_স্টেশনে_নামলে:-(Metro Station - Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট, । উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

❤৪) #পল্লবী_স্টেশনে_নামলে:-(Metro Station - Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়,মুসলিম বাজার, ইসিবি চত্বর,রুপনগর,আবাসিক,দুয়ারিপাড়া,আরিফাবাদ।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।মতিঝিল থেকে: ৮০ টাকা।

❤৫) #মিরপুর_স্টেশনে_নামলে:-(Metro Station - Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, আধুনিক,ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা,চলন্তিকা মোড়,শিয়াল বাড়ি,প্রশিকা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।মতিঝিল থেকে: ৭০ টাকা।

❤৬) #মিরপুর_১০_স্টেশনে_নামলে:-(Metro Station - Mirpur- 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, পাশেই ফলপট্টিতে ব্যাংক জব প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান Turning Point Job Aid পেয়ে যাবেন। মিরপুর-১,২,BRTA, হোপ মার্কেট,শাহ আলী মার্কেট,চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

❤৭) #কাজীপাড়া_স্টেশনে_নামলে:-(Metro Station - Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

❤৮) #শেওড়াপাড়া_স্টেশনে_নামলে:-(Metro Station - Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।

❤৯) #আগারগাঁও_স্টেশনে_নামলে:-(Metro Station - Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।

❤(১০) #বিজয়_সরণী_স্টেশনে_নামলে:-(Metro Station - Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ,নব থিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।

❤(১১) #ফার্মগেট_স্টেশনে_নামলে:-(Metro Station - Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

❤(১২) #কাওরান_বাজার_স্টেশনে_নামলে:-( Metro Station - Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

❤(১৩) #শাহবাগ_স্টেশনে_নামলে:-(Metro Station - Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয়_স্টেশনে_নামলে:-(Metro Station - Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤(১৫) #বাংলাদেশ_সচিবালয়_স্টেশনে_নামলে:-(Metro Station - Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤(১৬) #মতিঝিল_স্টেশনে_নামলে:-( Metro Station - Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।



(পোস্ট সংগ্রহ)

হাবলু আর বাবলু নিজেদের ফেসবুক অ্যাডস নিয়ে গভীর আলোচনা করছে।হাবলু বলল,“দোস্ত, অ্যাডে ইনভেস্ট তো করলাম, কিন্তু বুঝতে পারছি...
24/02/2025

হাবলু আর বাবলু নিজেদের ফেসবুক অ্যাডস নিয়ে গভীর আলোচনা করছে।
হাবলু বলল,
“দোস্ত, অ্যাডে ইনভেস্ট তো করলাম, কিন্তু বুঝতে পারছি না লাভ আসলে কতটুকু হচ্ছে। শুধু CPC (Cost Per Click) বা CTR (Click-Through Rate) দেখে কি আসল রিটার্ন বোঝা যায়?”
বাবলু বলল,
“দোস্ত, এগুলো দরকারি মেট্রিকস ঠিকই, কিন্তু আসল কথা হলো ROAS (Return on Ad Spend)। এটা না বুঝলে অ্যাড বাজেট কোথায় বেশি দেবি, কোথায় কমাবি—সেটা জানবি কীভাবে?”
ROAS কী এবং কেন গুরুত্বপূর্ণ?
ROAS = (Total Revenue from Ads) ÷ (Total Ad Spend)
এটি নির্দেশ করে, আপনার প্রতিটি ১ টাকা অ্যাড বাজেটে বিনিয়োগের বিপরীতে কত টাকা রিটার্ন আসছে।
যেমন,
যদি ১০,০০০ টাকা অ্যাডে খরচ করে ৩০,০০০ টাকা আয় হয়, তাহলে
ROAS = ৩০,০০০ ÷ ১০,০০০ = ৩.০
মানে, প্রতি ১ টাকা খরচ করে ৩ টাকা আয় হচ্ছে।
ROAS যত বেশি হবে, তত ভালো। তবে এখানে মুনাফার মার্জিনও বিবেচনায় রাখতে হবে।
ROAS ব্যাখ্যা করার সঠিক পদ্ধতি
আপনার ROAS ভালো না খারাপ, সেটা জানার জন্য এটি বোঝা জরুরি
ROAS = ১.০ → ব্রেক-ইভেন, মানে আপনি যা ইনভেস্ট করেছেন, ঠিক ততটাই রিটার্ন পাচ্ছেন, কিন্তু লাভ নেই।
ROAS < ১.০ → ক্ষতি হচ্ছে, কারণ আপনার অ্যাড খরচ বেশি কিন্তু বিক্রি কম।
ROAS > ১.০ → লাভ হচ্ছে, তবে কতটা ভালো তা নির্ভর করে আপনার প্রোডাক্টের প্রফিট মার্জিনের উপর।
ROAS > ৩-৪ → বেশ ভালো পারফরম্যান্স, তবে এটি আরও ভালো করা সম্ভব।
তবে খালি ROAS দেখলে হবে না, CPA (Cost Per Acquisition), LTV (Lifetime Value), এবং AOV (Average Order Value) নিয়েও কাজ করতে হবে।
ROAS অপটিমাইজ করার কৌশল
১. সঠিক অডিয়েন্স টার্গেট করুন
ROAS বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হলো সঠিক অডিয়েন্স পাওয়া। যদি ভুল অডিইয়েন্সকে অ্যাড দেখানো হয়, তাহলে তারা শুধু ক্লিক করবে, কিনবে না।
✅ Lookalike Audiences ব্যবহার করুন: আপনার ওয়েবসাইট ভিজিটর, আগের কাস্টমার, অ্যাড-টু-কার্ট করা ইউজারদের ডেটা দিয়ে Lookalike তৈরি করুন।
✅ Retargeting চালান: যারা ওয়েবসাইট ভিজিট করেছে কিন্তু কেনাকাটা করেনি, তাদের জন্য স্পেশাল অফার দেন।
✅ High Intent Buyers ফোকাস করুন: Purchase Behavior বা Interest-Based টার্গেটিং ব্যবহার করে ক্রেতাদের খুঁজুন।
২. অ্যাড ক্রিয়েটিভ অপটিমাইজ করুন
অনেক সময় অ্যাড ভালো পারফর্ম করছে না শুধুমাত্র ক্রিয়েটিভ দুর্বল হওয়ার কারণে।
✅ Vibrant Colors & Readable Fonts: কালার থেরাপি বুঝে CTA বানান, যেন সহজেই আকর্ষণ করে।
✅ High-Converting CTA (Call to Action) ব্যবহার করুন: ‘Buy Now’, ‘Shop Today’, ‘Limited Offer’ এর মতো ক্লিয়ার CTA ব্যবহার করুন।
✅ A/B Testing করুন: বিভিন্ন থাম্বনেইল, কপি, CTA এবং ভিডিও টেস্ট করুন কোনটা বেশি কনভার্ট করে।
৩. ল্যান্ডিং পেজ অপটিমাইজ করুন
অ্যাড থেকে ক্লিক আসছে কিন্তু কেনাকাটা হচ্ছে না? তাহলে বুঝতে হবে আপনার ল্যান্ডিং পেজে সমস্যা আছে।
✅ লোড টাইম কমান: পেজ লোড হতে ৩ সেকেন্ডের বেশি সময় লাগলে ৭৪% ভিজিটর চলে যায়।
✅ মোবাইল-ফ্রেন্ডলি করুন: বেশিরভাগ ট্রাফিক মোবাইল থেকে আসে, তাই মোবাইল-অপ্টিমাইজড ডিজাইন করুন।
✅ Trust Signals এড করুন: কাস্টমার রিভিউ, ফাস্ট ডেলিভারি, এবং রিটার্ন পলিসি স্পষ্টভাবে দেখান।
৪. অ্যাড বাজেট স্মার্টলি অপটিমাইজ করুন
সবচেয়ে বড় ভুল হলো সকল অ্যাড সেটকে সমান বাজেট দেওয়া। যেখানে ভালো ROAS আসছে, সেখানে বেশি ইনভেস্ট করুন, আর যেখানে লস হচ্ছে, সেটা বন্ধ করুন।
✅ High ROAS Campaign এ বাজেট বাড়ান।
✅ Low ROAS ক্যাম্পেইন বন্ধ করুন অথবা টার্গেটিং ও ক্রিয়েটিভ পরিবর্তন করুন।
✅ দীর্ঘমেয়াদী ক্যাম্পেইনের জন্য "Campaign Budget Optimization (CBO)" ব্যবহার করুন।
৫. প্রাইসিং এবং অফার টেস্ট করুন
ROAS কম হওয়ার আরেকটা কারণ হতে পারে প্রোডাক্টের প্রাইসিং বা অফার দুর্বল হওয়া।
✅ Different Pricing Strategy টেস্ট করুন: আপনার প্রোডাক্টের প্রাইস মার্কেটে কনজিউমারদের জন্য আকর্ষণীয় কিনা চেক করুন।
✅ Discount & Bundle Offers দিন: Buy One Get One (BOGO), Free Shipping, অথবা Percentage Discount দিতে পারেন।
✅ Scarcity & Urgency যুক্ত করুন: ‘Limited Time Offer’ বা ‘Only 3 Left in Stock’ ব্যবহার করে দ্রুত কেনার ইচ্ছা বাড়ান।
ROAS ইম্প্রুভ করতে যে মেট্রিকস ট্র্যাক করবেন
ROAS ভালো করতে হলে অন্য গুরুত্বপূর্ণ কিছু মেট্রিকস ট্র্যাক করতে হবে—
CTR (Click-Through Rate) – ২%+ হলেই ভালো, কম হলে ক্রিয়েটিভ পরিবর্তন করুন।
CPC (Cost Per Click) – কম রাখার চেষ্টা করুন, কিন্তু একদম কম হলেও কনভার্শন নাও আসতে পারে।
AOV (Average Order Value) – বড় অর্ডার পেতে Upsell & Cross-sell করুন।
Conversion Rate – যদি অনেক ক্লিক আসছে কিন্তু কেনা হচ্ছে না, তাহলে ল্যান্ডিং পেজ ঠিক করুন। (কিছু দিন হাবলু আর বাবলুর দেখা)
বাবলু বলল,
“এখন তোর ROAS কেমন হচ্ছে?”
হাবলু হাসতে হাসতে বলল,
“আগে তো কিছুই বুঝতাম না! এখন Audience, Creative, Budget অপটিমাইজ করে ROAS ২.৮ থেকে ৪.৫-এ আনতে পেরেছি!”
আপনার অ্যাড ক্যাম্পেইনের ROAS যদি কম থাকে, এখনই ROAS বাড়াতে যা যা করার প্রয়োজন তা সবকিছুই অ্যাপ্লাই করুন।



Address

Puthia
Rajshahi
6260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abdullah Al Mamun - মোঃ আব্দুল্লাহ আল মামুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share