bdtruenews

bdtruenews "ঘটনার মুহূর্তেই খবর, নির্ভুল তথ্য সহ। ব্রেকিং আপডেটের জন্য চোখ রাখুন।"

15/04/2026

জেনেভা ক্যাম্পে অভিযানের আগেই শীর্ষ মাদকব্যবসায়ীদের খবর পৌঁছে দেয় ৩ এসআই!

বগুড়া২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ চাঞ্চল্যকর রবিন (২৭) হত্যা মামলার অন্যতম ০৫জন পলাতক আসামী মামলার ২৪ ঘন্...
08/04/2026

বগুড়া
২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
০৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ
চাঞ্চল্যকর রবিন (২৭) হত্যা মামলার অন্যতম ০৫জন পলাতক আসামী মামলার ২৪ ঘন্টার মধ্যে র্যাবের হাতে গ্রেফতার।
উল্লিখিত মামলার এজাহারের বর্ণনামতে, গত ০৫ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত্রি অনুমানিক ১৯.১৫ ঘটিকায় ভিকটিম রবিন (২৭) এর প্রতিপক্ষগণ ভিকটিমকে পূর্ব শ্রত্রুতার জের ধরিয়া বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভার ফুলবাড়ী দক্ষিণপাড়া (বানিয়াপাড়া/নামাপাড়া) গ্রামস্থ জনৈক মিজান এর বসতবাড়ীর সামনে মোস্তাফিজুর রহমান এর পতিত জমিতে একা পেয়ে অতর্কিতভাবে আক্রমন করিয়া চাইনিজ কুড়াল, হকিষ্টিক ও লাঠি দিয়ে এলোপাথাড়ী মারপিট করিয়া গুরুতর জখমপ্রাপ্ত করে। পরবর্তীতে হামলাকারীগণ ভিকটিম রবিন (২৭) এর মৃত্যু নিশ্চিত করিয়া ঘটনাস্থল থেকে পালাইয়া যায়। উক্ত ঘটনায় অভিযুক্ত ১নং পলাতক আসামী মোঃ আরিফ (৩২), পিতা, মোঃ বেলাল হোসেন, ২নং পলাতক আসামী মোঃ নিবির হোসেন (২৩), পিতা- বেলাল হোসেন, ৩নং পলাতক আসামী মোঃ শামীম (২৫), পিতা- আব্দুর রশিদ ও ৪নং পলাতক আসামী মোঃ রবিন (২৭), পিতা-মৃত শামসের আলী, ও রুম আক্তার (২৮), পিতা-আব্দুর রশিদ, সর্ব সাং-ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়া, ১৮নং ওয়ার্ড, থানা- বগুড়া সদর, জেলা-বগুড়া । উক্ত ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করে আরো ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় ৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ ধারায় একটি হত্যা মামলা রুজু হয়। এরই ধারাবাহিকতায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর রবিন (৩২) হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামীগণ গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন সি বিচ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং সদর কোম্পানী, র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ০৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন সি বীচ এলাকায় এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ০১ নং আসামী মোঃ আরিফ (৩২), পিতা, মোঃ বেলাল হোসেন, ২নং আসামী মোঃ নিবির হোসেন (২৩), পিতা- বেলাল হোসেন, ৩নং আসামী মোঃ শামীম (২৫), পিতা- আব্দুর রশিদ ও ৪নং আসামী মোঃ রবিন (২৭), পিতা-মৃত শামসের আলী, সর্ব সাং-ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়া, ১৮নং ওয়ার্ড, থানা- বগুড়া সদর, জেলা-বগুড়াগণকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং একই তারিখে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ড এলাকায় আরো একটি অভিযান পরিচালনা করে উক্ত মামলার ৫নং এজাহার নামীয় পলাতক আসামী রুমা আক্তার (২৮), পিতা- আব্দুর রশিদ, সাং-ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়া, ১৮নং ওয়ার্ড, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীগণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

স্বাক্ষরিত/-
ফিরোজ আহমেদ, এটিসি
স্কোয়াড্রন লীডার
কোম্পানী কমান্ডার
সিপিএসসি বগুড়া, র্যাব-১২।

বগুড়া২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৭ এপ্রিল ২০২৬ খ্রিঃসিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে চাঞ্চল্যকর মমেনা বেগম (৭০...
07/04/2026

বগুড়া
২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
০৭ এপ্রিল ২০২৬ খ্রিঃ
সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে চাঞ্চল্যকর মমেনা বেগম (৭০) হত্যা মামলার ১নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ জেলাল হোসেন (৪২) এবং ০২নং এজাহার নামীয় পলাতক আসামী মোছাঃ স্বপ্না বেগম (৩৮) গ্রেফতার।

উল্লিখিত মামলার এজাহারের বর্ণনামতে, গত ০৫ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল অনুমানিক ০৮.০০ ঘটিকায় বাদীর পিতা মোঃ বাবর আলী ৥ বাবু মিয়া সরকার এর বসতবাড়িতে বিবাদীগণ পূর্বের পারিবারিক ও জমিজমার বিরোধ নিয়ে এসে বাদীর বোন মোছাঃ শেফালী বেগম ও বাদীর মা মমেনা বেগম এর সাথে অযাচিতভাবে তর্কাতর্কি করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বাদীর মা ও বোন গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগণ তাদের এলোপাতারী ভাবে মারপিট করিতে থাকে। ১নং আসামী মোঃ জেলাল হোসেন বাদীর বোনকে মারধর করিতে থাকিলে বাদীর মা মমেনা বেগম (৭০) আগাইয়া গেলে ২নং ও ৩নং আসামীদ্বয় বাদীর মায়ের চুলের মুঠি ও হাত পা ধরিয়া রাখে এবং ১ নং আসামী বাদীর মাকে হত্যার উদ্দেশ্যে মাথায় হাত দিয়ে স্বজোরে কিলঘুষি মারিতে থাকে এর ফলে বাদীর মা অজ্ঞান হইয়া মাটিতে পরিয়া যায় এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন (৫২) বাদী হয়ে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যা বগুড়া জেলার শিবগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ- ০৬/০৪/২০২৬ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

এরই ধারাবাহিকতায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এজাহারনামীয় আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর মমেনা বেগম (৭০) হত্যা মামলার এজাহারনামীয় আসামীগন গ্রেফতার এড়াতে বগুড়া জেলার গাবতলী থানাধীন পাঁচপাইকা হরিতলা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র‍্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় এবং র‌্যাব সদরদপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় অদ্য ০৭ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ অভিযানিক দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে বগুড়া জেলার গাবতলী থানাধীন পাঁচপাইকা হরিতলা প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী মোঃ জেলাল হোসেন (৪২), পিতা-আব্দুস ছাত্তার সাং-হরিরামপুর জাবারীপুর, থানা-শিবগঞ্জ জেলা বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং একই তারিখ সকাল আনুমানিক ০৬.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার গাবতলী থানাধীন পাঁচপাইকা হরিতলা এলাকা হতে ২নং পলাতক আসামী মোছাঃ স্বপ্না বেগম (৩৮), স্বামী-মোঃ জেলাল হোসেন, সাং-হরিরামপুর জাবারীপুর, থানা-শিবগঞ্জ জেলা বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

স্বাক্ষরিত/-
ফিরোজ আহমেদ, এটিসি
স্কোয়াড্রন লীডার
কোম্পানী কমান্ডার
সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২।

https://youtu.be/IxjrZZX8Myc?si=1CnTW7tvrcpM_jrK
29/03/2026

https://youtu.be/IxjrZZX8Myc?si=1CnTW7tvrcpM_jrK

বগুড়ায় RAB-12 এর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এই 'crime news' 'bangla news' এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিপুল পরিমাণ ...

https://www.youtube.com/watch?v=Aab64acT3gQ
28/03/2026

https://www.youtube.com/watch?v=Aab64acT3gQ

বগুড়া,৮ নং ওয়ার্ডস্থ শেউজ গাড়ী এলাকা হতে ট্যা*পেন্টা*ড*ল ট্যা*ব*লেট সহ ২ জন মা*দ*ক ব্য*ব*সা*য়ী আ*ট*ক #সিপিএসসি বগুড়...

বগুড়া  ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ২৬ মার্চ ২০২৬ খ্রিঃ  সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর অভিযানে মাদক মামলায় ০২ (দুই) বছরের সাজাপ...
26/03/2026

বগুড়া ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
২৬ মার্চ ২০২৬ খ্রিঃ
সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর অভিযানে মাদক মামলায় ০২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সাজেদুল হক সাজু (৩৮)’কে বগুড়া জেলার সদর থানাধীন খানদার এলাকা হতে গ্রেফতার।*_
অদ্য ২৬ মার্চ ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ০৩.৫০ ঘটিকার সময় সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিআর নং-১৫৯/২০১৮ (শিবঃ) , প্রসেস নং ২১৬/২৫ তারিখ-০১/০৯/২০২৫ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ১(ক) এর মাদক মামলার ০২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সাজেদুল হক সাজু (৩৮) গ্রেফতার এড়াতে বগুড়া জেলার সদর থানাধীন খানদার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র‍্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ২৬ মার্চ ২০২৬ ইং তারিখ রাত্রি আনুমানিক ০৪.২৫ ঘটিকার সময় র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ অভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন খানদার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ড ও ২,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ সাজেদুল হক সাজু (৩৮), পিতা-মোঃ শাহজাহান হক, গ্রাম-ঠনঠনিয়া নতুনপাড়া, থানা-সদর, জেলা-বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। স্বাক্ষরিত/-
ফিরোজ আহমেদ, এটিসি
স্কোয়াড্রন লীডার
কোম্পানী কমান্ডার
সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২

14/03/2026

দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

14/03/2026

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির  সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে আটক করেছে অযোগ্য এসিল্যান্ড  এ ঘটনায় দেশ জুড়ে তোলপাড়...
14/03/2026

এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে আটক করেছে অযোগ্য এসিল্যান্ড এ ঘটনায় দেশ জুড়ে তোলপাড়!

গোলজার রহমানঃ
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তকের দুর্নীতি অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক নয়া দিগন্ত–এর নিকলী সংবাদদাতা আলী জামসেদকে আটক করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে নিকলী হাসপাতাল মোড় এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় আলী জামসেদকে আটক করেন নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জানা যায়, এসিল্যান্ড প্রতীক দত্তের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে সাংবাদিক আলী জামসেদসহ আরো কয়েক সাংবাদিক কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করে আসছিলেন। বৃহস্পতিবার নয়া দিগন্ত পত্রিকায় এক মুক্তিযোদ্ধার নাতি রিকশাচালককে মারধর এবং ৩৬ জন বীর মুক্তিযোদ্ধাকে স্থানীয় খাস জমি থেকে উচ্ছেদে নোটিশ দিয়েছেন এ মর্মে এসিল্যন্ড প্রতীক দত্তের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এতে প্রতীক দত্ত ক্ষিপ্ত হোন।

স্থানীয় সাংবাদিকরা জানান, এর আগেও প্রতীক দত্তের দুর্নীতি নিয়ে খবর প্রকাশ হয়েছে। পূর্বের সংবাদ প্রকাশের জের ধরেই পরিকল্পিতভাবে আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় হাসপাতাল মোড়ে একটি দোকানে বসে থাকা অবস্থায় আলী জামসেদকে আটক করেন প্রতিক দত্ত। আটকের সময় তাকে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে নিকলী থানা পুলিশের সহযোগিতায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এসকে রাসেল বলেন, বিভিন্ন অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করলেই প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কিছু ব্যক্তিদের টার্গেটে পরিণত হয় সাংবাদিকরা। এর ফলে নিজেদের অপরাধ ঢাকতে ও স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করতে নানা ধরনের ফন্দি করে। তিনি বলেন আরও বলেন, দৈনিক নয়া দিগন্তের নিকলীর প্রতিনিধি জামসেদ এসিল্যান্ডের আক্রোশের শিকার। তাকে আটকের ঘটনায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামসহ আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ নিকলীর এসিল্যান্ডের বিরুদ্ধে উঠা অভিযোগ নিরপেক্ষ তদন্ত করার দাবিও জানান তিনি।

এ বিষয়ে নিকলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তকের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন,​"উনাকে যখন গাড়ির কাগজপত্র দেখাতে বলা হয়েছিল, উনি বলে উনার গাড়ির কাগজপত্রই নাই, নাম্বার প্লেটও নাই। সম্ভবত আমরা যেটাকে টানা গাড়ি বলতে বুঝি, সেরকম একটা গাড়ি উনি ব্যবহার করছিলেন। ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে, উনি দেন নাই।

তিনি আরও বলেন, দোষ স্বীকার করলে হয়তোবা আমি জরিমানা করে বিষয়টা ছেড়ে দিতে পারতাম। দোষ স্বীকার করে নাই বরং উনি আমার সাথে একেবারে যাচ্ছেতাই ব্যবহার শুরু করেছেন রাস্তার মাঝখানে। এবং দোষ স্বীকার না করলে সেক্ষেত্রে মোবাইল কোর্টে আর কোনো জরিমানা বা সাজা দেওয়ার সুযোগ নেই, যেহেতু উনি দোষ স্বীকার করেন নাই, তখন উনাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠিয়ে দেওয়া হয়।"

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশ আলি জামশেদকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের কাছে হস্তান্তর করা হয়। আদালত তাঁকে জেলা কারাগারে পাঠায়।

এখন প্রশ্ন

দুর্নীতি তুলে ধরার জের ধরে সাংবাদিককে জেলে পাঠালেন এসিল্যান্ড প্রতীক দত্ত। এ কেমন প্রতিশোধ ক্ষমতার অপব্যবহার উনার মত অযোগ্য এসিল্যান্ডকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করা হোক নইলে সারাদেশে সাংবাদিকের পক্ষ থেকে আন্দোলন ডাক দিতে বাধ্য থাকিবে সাংবাদিক সংগঠন।
সেই সাথে সারা বাংলাদেশের সাংবাদিকগণ এ অযোগ্য এসিল্যান্ডের গোড়া থেকে খবর উপড়ে তোলার অনুরোধ রইল।
আপনারা এই অযোগ্য এসিল্যান্ডের বাড়ি কোথায় ঘর কোথায় উনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবাই তথ্য নিন এবং তুলে ধরুন সমাজের বুকে।
ব্যবহারে নাকি ধ্বংসের পরিচয়
আসলে ওনার বংশ মর্যাদা কি আমরা এবার এটা দেখতে চাই।
সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ এই ধরনের অযোগ্য এসিল্যান্ডদেরকে শাস্তির আওতায় আনা হোক। নইলে সারাদেশ কলঙ্কিত হবে।

এসিল্যান্ড প্রতীক দত্তের আওয়ামী দোসর ১৭ বছরের ঘোর মনে হয় এখনও কাটেনি। উনি সম্ভবত সুলতানাদের কথা ভুলে গেছেন এইবার উনাকে আবারও মনে করে দিতে চাই আমরা আছি আমরা থাকবো ন্যায়ের পথে লড়বো। আপনার মত ঘুষখোর দুর্নীতিবাজ অযোগ্য এসিল্যান্ড কে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে আপনাকে আমরা আর দেখতে চাই না দেখবোও না ইনশাআল্লাহ।

https://www.youtube.com/watch?v=G7ok4o6ImXI
12/03/2026

https://www.youtube.com/watch?v=G7ok4o6ImXI

৫কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ ০৫ জন মাদক কারবারিক আটক #চট্টগ্রামে ৫ কোটি ৭০ লক্ষ ট....

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when bdtruenews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category