Magical Dynamic Marketing

Magical Dynamic Marketing Magical Dynamic Marketing Page be ready to give you full computer skill development & freelancing services.

Our team can give you 100 % satisfied support........

04/12/2025
যদি কেউ মন থেকে কিছু চায় এবং অর্জন করার জন্য চেষ্টা করে তাহলে সে সেটা পাবেই। হয়তো আজ না হয় কাল,,,,স্বপ্ন তো সবাই দেখে...
24/04/2022

যদি কেউ মন থেকে কিছু চায় এবং অর্জন করার জন্য চেষ্টা করে তাহলে সে সেটা পাবেই। হয়তো আজ না হয় কাল,,,,

স্বপ্ন তো সবাই দেখে,, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে কয়জন ❓
👉তারাই পারে যারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়া সত্ত্বেও হাল ছেড়ে না দিয়ে লক্ষ্য অর্জন করার জন্য চেষ্টা করে। লক্ষ্য ঠিক থাকলে, পরিশ্রম করতে পারলে যেকেউ যেকোনো অবস্থাতেই তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে ।
যেমনটা চাঁদপুরের তরুণ ফ্রিল্যান্সার মোঃ রায়হানুর রহমান (শাওন) পেরেছেন। তিনি চটপটি বিক্রেতা থেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গঠন করেছেন। এখন তিনি ফ্রিল্যান্সিং করে মাসে গড় আয় করছেন ২৫০০-৩০০০ মার্কিন ডলার। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি কলেজে গণিতে মাস্টার্স করার পাশাপাশি বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ফুলটাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন।

23/04/2022
"নার্সিং পেশা ছেড়ে ফ্রিল্যান্সিং,পরিবারও প্রথম দিকে এটাকে ভালোভাবে নেয়নি। যখন মাসে লাখ টাকা আয় করি, তখন পরিবারের সবার ম...
23/04/2022

"নার্সিং পেশা ছেড়ে ফ্রিল্যান্সিং,
পরিবারও প্রথম দিকে এটাকে ভালোভাবে নেয়নি। যখন মাসে লাখ টাকা আয় করি, তখন পরিবারের সবার মুখে হাসি ফুটেছিল। তাদের আনন্দ আর আমার প্রতি তাদের বিশ্বাস আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। দৈনিক কাজ করেছি ১২ থেকে ১৪ ঘণ্টার মতো",কথাগুলো বলেছিলেন টাঙ্গাইলের 'দিনা মৃ'।

দিনা বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন। তিনি মনে করেন ফ্রিল্যান্সিংয়ের শুরুটা ডিজিটাল মার্কেটিং দিয়ে করা উচিত। নিজের অভিজ্ঞতায় তিনি মনে করেন, ডিজিটাল মার্কেটিং নারীদের জন্য রপ্ত করতে সহজ হয়। দেশের অনেক কম্পানির সঙ্গে কাজ করেছেন দিনা। দেশের বাইরে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নাইজেরিয়া, জার্মানি, সুইজারল্যান্ডসহ আরো অনেক দেশের কোম্পানির সঙ্গে কাজ করে যাচ্ছেন।

তিনি আমাদের জন্য উদাহরন!
আমাদের গর্ব💝💝
জয় হোক নারী ফ্রিল্যান্সারদের✌️✌️

✅নিজেকে পরিবর্তন করতে হবে,,,,,কর্মের দ্বারা।✍️আমরা অনেকেই জীবনে বড় কিছু করতে চাই। আমরা সবসময় নিজেদেরকে বদলাতে চাই, নিজ...
22/04/2022

✅নিজেকে পরিবর্তন করতে হবে,,,,,কর্মের দ্বারা।

✍️আমরা অনেকেই জীবনে বড় কিছু করতে চাই। আমরা সবসময় নিজেদেরকে বদলাতে চাই, নিজেকে ইম্প্রুভ করতে চাই। আমাদের কাছে যথেষ্ট কারণ আছে নিজেকে বদলানোর জন্য। হতে পারে সেটা বাবা-মায়ের কষ্ট দেখে বা কেউ অপমান করেছে বলে বা কেউ ছেড়ে চলে গেছে বলে।

♦️কারণ যখন রয়েছে তাহলে কিসের অপেক্ষা?
✨আমার জীবন আমার হয়ে কেউ বদলাতে পারবে না।
✨যদি নিজেকে ইম্প্রুভ করতে হয় তাহলে আমাদের কমফোর্ট জোনের খাঁচা থেকে বেরিয়ে আসতে হবে।
আর পরিশ্রম করে নিজেকে বদলাতে হবে।

✨নিজেকে বদলানোর জেদ যদি আমাদের মধ্যে অটুট থাকে তাহলে আমাদেরকে কেউ কোনদিন ভাঙতে পারবেনা।এ কারণে নিজের মধ্যে একটা অটুট জেদ তৈরি করতে হবে।
✨জীবনে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনেকেই বাধা দিতে আসবে,কষ্ট দিতে আসবে তবুও আমাদের লক্ষ্যকে আঁকড়ে ধরে রাখতে হবে। কেউ আমাদের দুর্বল মনে করে বলে আমার দুর্বল হয়ে গেলে চলবে না। অন্যদের ভাবনাকে গুরুত্ব দিলে সফলতা অর্জন অসম্ভব।

✨দুনিয়ার চোখে হয়তো আমি ব্যক্তিটা অথবা আপনি ব্যক্তিটা আজ মূল্যহীন। আর এটাই আমাদের সবথেকে বড় অ্যাডভান্টেজ কারণ অনেকে ভাবতেও পারবেনা আমরা আসলে কি করতে যাচ্ছি। আমাদের আসল ক্ষমতা কি?

👉👉যদি কারো সাথে প্রতিশোধ নিতে হয় তাহলে সেটা আমাদের কাজের মাধ্যমে দেখানো উচিত। নিজেকে পরিবর্তন করে দেখানোর থেকে বড় প্রতিশোধ আর কিছুই হতে পারে না।

💥নিজেকে বদলাতে চান অথচ আপনি পরিশ্রম করতে ভয় পাচ্ছেন,,,,, তাহলে নিজেকে পরিবর্তন করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কেননা পরিশ্রম ছাড়া নিজেকে বদলানো সম্ভব না ⚠️

👍👍লড়তে হবে,পরতে হবে, হারতে হবে । যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি।

এই পৃথিবী🌍 প্রতিদিন বদলাচ্ছে তাই আমাদেরও বদলাতে হবে। ✌️✌️
চলুন শুরু করুন বদলানোর এই খেলাটা,,আজ থেকে।

বর্তমান সময়কে কাজে লাগান, ইনশাআল্লাহ ভবিষ্যত ক্যারিয়ার গঠন করা সহজ হয়ে যাবে।আপনি যেখানে শুয়ে বসে দিন কাটাচ্ছেন আর ভাব...
11/04/2022

বর্তমান সময়কে কাজে লাগান, ইনশাআল্লাহ ভবিষ্যত ক্যারিয়ার গঠন করা সহজ হয়ে যাবে।

আপনি যেখানে শুয়ে বসে দিন কাটাচ্ছেন আর ভাবছেন কি করবো? ভবিষ্যত কিরকম হবে ?🤔🤔

✅ঠিক তখন অন্যদিকে আরেকজন নিজের skill development এর মাধ্যমে নতুন কিছু শিখে জীবনে কাজে লাগিয়ে ভবিষ্যত ক্যারিয়ার গঠন করতে ব্যস্ত।

ধৈর্য আর পরিশ্রম এর মাধ্যমে নিজেকে গড়ে তুলছে।

তাই সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন , সময়কে কাজে লাগান, নিজেকে দক্ষ করে গড়ে তুলুন যাতে পৃথিবীর যেই প্রান্তে যান না কেন নিজেকে প্রমাণ করতে পারেন।

✅সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হার্বার আইটি ইন্সটিটিউট এর "Spoken English" এর উপর নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে।...
10/04/2022

✅সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হার্বার আইটি ইন্সটিটিউট এর "Spoken English" এর উপর নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে সবার জন্য উন্মুক্ত একটি "ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসের" ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ক্লাসের শিক্ষার্থী, কর্পোরেট পার্সন, জব ক্যান্ডিডেট সহ যে কেউ এই ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নিতে পারবেন এবং পরবর্তীতে এডমিশন কনফার্ম করে Spoken English এর পূর্ণাঙ্গ ব্যাচে ক্লাস করতে পারবেন।

তারিখঃ ১৪ এপ্রিল ২০২২ খ্রিঃ
সময়ঃ দুপুর ৩ঃ০০ টা
_____________________
হার্বার আইটি ইন্সটিটিউট

আজ আপনাকে যারা Neglect করছে,ভবিষ্যতে তারাই আপনাকে নিয়ে Celebrate করবে।আপনার হতাশা, দুঃখ, ব্যর্থতা - এসবের দায়ভার কেউ নি...
08/04/2022

আজ আপনাকে যারা Neglect করছে,
ভবিষ্যতে তারাই আপনাকে নিয়ে Celebrate করবে।
আপনার হতাশা, দুঃখ, ব্যর্থতা - এসবের দায়ভার কেউ নিবে না। কেউ না, মানে কেউ-ই না।
জীবনটা সবসময় আপনার ইচ্ছেমত হবে না। মাঝে মাঝে লাইফে এমন কিছু ঘটবে যার জন্য আপনি কখনো প্রস্তুত ছিলেন না। লাইফের একেকটা সমস্যা আপনাকে একেকটা সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আবার কখনো সমস্যা আপনাকে মাটির সাথে মিশিয়েও দিতে পারে।

👉👉সহজ কথা -"কাদামাটি" থাকলে তা দিয়ে আপনি মোনালিসার মূর্তি বানাতে পারেন আবার হিংস্র অসুর ও বানাতে পারেন। কাদামাটি কিন্তু একই। শুধু আপনার চয়েজ ও সিদ্ধান্তের উপরই নির্ভর করছে সেই কাদামাটি দিয়ে কী হবে?

♦️নিউটনের মাথায় যখন আপেল পড়লো তখন তিনি গাছের মালিককে গালমন্দ না করে কিংবা তিন দিন বিছানায় শুয়ে না থেকে বরং আবিষ্কার করে ফেললেন মাধ্যাকর্ষণ শক্তি। ঐ যে বললাম কাদামাটি একই কিন্তু সিদ্ধান্তের কারণেই তার রূপ বদলায়।

✅সৃষ্টিকর্তা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আর আপনি নিজে যদি চেষ্টা চালিয়ে যেতে থাকেন, তবে পৃথিবীর ৭০০ কোটি মানুষেরও সাধ্য নেই আপনি যা চান,তা পাওয়া থেকে আপনাকে বঞ্চিত করবে।
যে জানে সে কোথায় যাচ্ছে?তার গন্তব্য যদি নির্ধারিত থাকে তাহলে সারা দুনিয়া তাকে জায়গা ছেড়ে দেয় তার গন্তব্যে পৌঁছানোর জন্য।

👉কিন্তু আপনি যদি চেষ্টা থামিয়ে দেন তবে ৭০০ কোটি মানুষের ও সাধ্য নেই আপনাকে এই পৃথিবীর বুকে সফল করার।


রুবায়েত উল করিম
#সংগৃহীত

Address

Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Magical Dynamic Marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Magical Dynamic Marketing:

Share