শেখ সোহেল রানা

শেখ সোহেল রানা ✍️ লেখক ও কথাসাহিত্যিক । প্রতিনিয়ত জীবনের গল্প লিখি, আক্ষরিক কিংবা কাল্পনিক

25/07/2026

কবিতা - ভয় হয়
শেখ সোহেল রানা

​আমায় কেউ ভালোবাসি বলো না,
ভালোবাসতে বলো না,
বড্ড ভয় হয়;
পেয়ে হারানোর ভয়।

​আমায় কেউ কাছে ডেকো না,
কাছে এসো না;
বড্ড ভয় হয়
বিশ্বাস হারানোর ভয়।

​আমায় কেউ মায়ায় বাঁধিও না,
মায়ায় জড়িও না;
বড্ড ভয় হয়
মায়া কাটার ভয়।

​আমায় কেউ স্বপ্ন দেখিও না,
স্বপ্ন হয়ো না;
বড্ড ভয় হয়
স্বপ্ন ভাঙ্গার ভয়।

​আমায় কেউ আশায় রেখো না,
আশায় ভাসিয়ো না;
বড্ড ভয় হয়
আশাহত হওয়ার ভয়।

​আমায় কেউ ছুঁয়ে দিয়ো না,
আগুন জ্বেলো না;
বড্ড ভয় হয়
পুড়ে মরার ভয়।

​আমায় বরং একাই থাকতে দাও,
একলা বাঁচতে দাও;
বড্ড ভয় হয়
নিজেকে হারানোর ভয়।

25/07/2026

কবিতা - অন্ধকার
শেখ সোহেল রানা

অন্ধকারের নিজস্ব সৌন্দর্য আছে
অজস্র অনুভূতি অন্ধকারেই বাঁচে।

অন্ধকার সবসময় কালো নয়
কখনো কখনো আলো হয়।
হাজারো স্মৃতি কিংবা অনুভূতি
জেগে ওঠে আপন আলোয়।

নীরব রাতে জোনাকির আলো
তা শুধু অন্ধকারেই ভালো।
কোলাহল শেষে অন্ধকার রাতে
মন ফেরে আপন পথে।

অন্ধকারে জেগে ওঠা নির্জনতা
শুধায় কতশত গোপন কথা।
যত ক্লান্তি আর অভিমান
অন্ধকারেই পায় তারা পরিত্রাণ।

আলোয় হারিয়ে যাওয়া কঠিন সত্য
অন্ধকারেই তারা ধরা দেয় নিত্য।
আলোর ছটায় জীবনে আঘাত যত
অন্ধকার ঢেকে দেয় সেসব ক্ষত।

অন্ধকারে আলো যখন জীবন হারায়
বহু জীবন তখন দিশা পায়।
যাদের ক্ষুধা মিটে রাতের নির্জনে
অন্ধকারের গুরুত্ব শুধু তারাই জানে।

মুখোশের আড়ালে লুকানো যে মুখ
আঁধারেই খুঁজে পায় নিঃশব্দ সুখ।
রাতের সাথে বাড়ে গহীন টান
আঁধারেই সুর তোলে হৃদয়ের গান।

তাই অন্ধকার শুধু কালো নয়
সে শান্তির এক পরম আশ্রয়।

22/07/2026

কবিতা- শর্তহীন
শেখ সোহেল রানা

ভালোবাসতে হবে এমন কোনো শর্ত নেই,
ভালো রাখতে হবে এমন বাধ্যবাধকতাও নেই।
শুধু পাশে থেকো—
বদলাতে হবে এমন কোনো নিয়ম নেই,
মুছে ফেলতে হবে এমন অতীতও নেই।
শুধু মনে রেখো—
কাছের মানুষ হওয়ার কোনো জেদ নেই,
সব কথা বলার কোনো তাড়া নেই।
শুধু বুঝে নিও—
চিরস্থায়ী হবে এমন কোনো তাগিদ নেই,
পথ হারিয়ে ফেললেও কোনো অপরাধ নেই।
শুধু বিশ্বাস রেখো—
এগিয়ে যেতে হবে এমন জোর নেই,
পিছু ফিরে তাকালেও কোনো মানা নেই।
শুধু অনুভবে থেকো—
পেতেই হবে এমন কোনো দাবি নেই,
হারিয়ে যাবে তেমন কোনো ভয়ও নেই।
শুধু হাতটি ধরে রেখো-
সব কিছু ঠিক করার দায়িত্ব নেই,
সব শূন্যতা ভরাট করার দায় নেই।
শুধু আলো হয়ে থেকো—
সব কিছু জয় করার অহংকার নেই,
ক্লান্ত হয়ে থেমে গেলেও লজ্জা নেই।
শুধু ছায়া হয়ে থেকো—
সব কিছু ফুরিয়ে গেলেও আক্ষেপ নেই,
আমাদের এই গল্পেরও কোনো শেষ নেই।
শুধু অন্তিম সময়েও এভাবেই সাথে থেকো।

19/05/2026

কবিতা - শূন্যতা

বিষন্ন বিকেল বেলা
বসে আমি একেলা
তুমি বন্ধু কই?

কাটিয়ে সারা বেলা
রক্তিম সাঁজের বেলা
তোমার অপেক্ষায় রই।

আসলে না তবু
ভালোবাসলে না কভু
বৃথা উতলা হই।

অঝোর শ্রাবণ ঝড়ে
কাঁদে মন ওরে
নিরবে বিরহ সই।

বুকের গহীন শূন্যতা
না পাওয়ার ব্যাকুলতা,
সদা আমি বই।

তুমিও চাইবে একদিন
হয়তো জানবে সেদিন
আমি আর নই।

#কবিতা

09/05/2026

শূন্যে ভাসা স্বপ্ন

সব প্রশ্নের জবাব হয় না
সব জবাব শুনতে হয় না
এতে কষ্ট বাড়ে দূরত্ব বাড়ে।

সব কথা শব্দ হয় না
সব শব্দ শোনাও যায় না
শুনতে গেলেই হৃদয়ে শূন্যতা বাড়ে।

সব স্বপ্ন পূরণ হয় না
সব স্বপ্ন দেখাও যায় না
দেখতে গেলেই ভাঙনের ভয় বাড়ে।

সব সুখ পেতে হয় না
সব সুখ সহ্যও হয় না
জোর করলে কেবল দুঃখই বাড়ে

কিছু প্রশ্ন তোলা থাকুক
কিছু শব্দ বোবা থাকুক
কিছু প্রাপ্তি অধরা থাকুক
কিছু কথা অজানা থাকুক
কিছু স্বপ্ন শূন্যেই ভাসুক।

#কবিতা

08/05/2026

কবিতা তোমার জন্য

বহুদিন বহুকাল বয়ে গেলো,
জানা হলো না, বললেও না
আমারও কখনো লিখা হলো না
তোমায় নিয়ে একটি কবিতা।

তুমি মায়াজালে জড়িয়ে
বিছিয়েছো শর্তের বেড়াজাল।
তাই কখনো পড়াও হয়নি
হৃদয়ে ফোটা তোমার রক্তজবার লাল।

কতবার ডুবেছি অনিমেষ আঁখি যুগলে
কতবার স্বপ্ন এঁকেছি তোমার ওষ্ঠাধরে
কুন্তলের ঘ্রাণে মত্ত হয়েছি সহস্রবার।

কত সাজানো স্বপ্ন মানস পটে
শুধু হয়নি লিখা কোনো কবিতা
পড়াও হয়নি অভিমানের গল্পটা আর।

আজ লিখব, মন উজাড় করে লিখব
যে কবিতা তুমি পড়বে বিষন্ন বিকেলে
আমি ক্ষয়ে গিয়েও রয়ে যাব চিরকাল
মিশে যাব তোমার অশ্রুসিক্ত কপোলে।

#কবিতা

08/05/2026

কবিতা - বিষাদ কাব্য

আমি নীল
ছিলাম না, হয়েছি
সময়ের বিষাক্ত ছোবলে।

কথা ছিল
নীলাদ্রির চূড়ায় উঠব
ছুঁয়ে দিব নীলিমা।

স্বপ্ন ছিল
নীলকান্তমণি কুড়াব অকারণ
গাইব বাতাসে গুঞ্জন।

না হয়নি
এসবের কিছু হয়নি
সবই শূন্য, বিলীন।

#কবিতা

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের কে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
20/03/2026

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের কে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

24/11/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

প্রচুর চুলকানি- শেখ সোহেল রানালতিতে নাই ক্ষতি,মরিচে নাই ঝাল,ধনে পাতা টামেটো,সবুজ আর লাল,সবজির দাম শুনে,কলিজায় মারে ফাল।ম...
27/10/2025

প্রচুর চুলকানি
- শেখ সোহেল রানা

লতিতে নাই ক্ষতি,
মরিচে নাই ঝাল,
ধনে পাতা টামেটো,
সবুজ আর লাল,
সবজির দাম শুনে,
কলিজায় মারে ফাল।

মনে নিয়ে পীড়া,
কিনলাম পরে ক্ষিরা,
কিনতে গেলাম বেগুন,
লাগছে যেন আগু*ন,
বাজার মানেই হয়রানি,
জীবনে প্রচুর চুলকানি।

Address

House#56, Ward#09, Kalampati UP, P/O. Betbunia, P/S. Kawkhali
Rangamati
4511

Alerts

Be the first to know and let us send you an email when শেখ সোহেল রানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share