Generation Of Laxmipur

Generation Of Laxmipur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Generation Of Laxmipur, Social Media Agency, Rangpur.

قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব’।
আল-আন'আম ৬:১৬২

25/02/2026

ইয়াহয়া ইবনে আইয়ুব, কুতায়বা ইবনে সাঈদ ও আলী ইবনে হুজর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে,

এক ব্যক্তি নবী (ﷺ) কে জিজ্ঞাসা করলো, আমার পিতা মারা গিয়েছেন এবং তিনি কিছু সম্পদ রেখে গেছেন। কিন্তু ওসিয়াত করেননি। তার পক্ষ থেকে সাদ্‌কা করা হলে কি তার গুনাহ মাফ হবে? তিনি বললেন, হ্যাঁ।

সহীহুল মুসলিম: হাদীস নং: ৪০৭৩

20/02/2026

আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন নিশ্চয়ই শিরক বড় জুলুম।
আসছে ২১ শে ফেব্রুয়ারি খাম্বা পুজা।এ দিনের আল্লাহর নাফরমানিতে মেতে ওঠে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ দিনে খালি পায়ে বিভিন্ন এলাকা ঘুরে শহিদ মিনারে ফুল দিয়ে খাম্বা পুজায় লিপ্ত হয়।হিন্দুরা যেমন খালি পায়ে করে মুর্তি পুজা আর মুসলিম নামধারী মানুষ করে ফুল দিয়ে খাম্বা পুজায় লিপ্ত হয়।
আমিও শহিদদের স্মরণ করি তবে খাম্বা পুজা করে নয়।সালাত শেষে দুহাত তুলে তাদের জন্য দোয়া করি।
আল্লাহ তায়ালা খাম্বা পুজা থেকে সকলকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন।

সাহরি ও ইফতারের সময়সূচী। শুধু গাইবান্ধা জেলার জন্য প্রযোজ্য।
18/02/2026

সাহরি ও ইফতারের সময়সূচী। শুধু গাইবান্ধা জেলার জন্য প্রযোজ্য।

17/02/2026

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

یٰۤاَیُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ وَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ۝

হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত কর, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে, যাতে তোমরা মুত্তাকী (পরহেযগার) হয়ে যাও।

সূরা আল-বাকারা, আয়াত ২১

15/02/2026

ভালোবাসার আড়ালে পাপাচারের গল্পঃ ।

ভিডিও Ummah Network

11/02/2026

আপনি কাপুরুষ হতে চান নাকি বীর পুরুষ!

09/02/2026

যে ছেলেটি
নতুন মুভি না দেখলে শান্তি পেতো না, যে ছেলেটি ইয়ারফোন কানে দিয়ে ঘন্টার পর ঘন্টা গান না শুনলে মন তৃপ্তি পেতো না, যে ছেলেটি হারাম সম্পর্কে জড়াতে সদা প্রস্তুত থাকতো। এখন সে তার রবকে চিনে ফেলেছে। সব কিছু ত্যাগ করে এখন সে তার রবের হয়ে গিয়েছে। এখন সারাক্ষণ সে ভাবে কিভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে? সে বুঝে গিয়েছে তার আগের জীবন আসলে কোনো জীবনই ছিল না। ওসব ছিল মোহ আর সেই
মোহে পাওয়া শান্তি ছিল ক্ষণিকের।

কথা:সংগৃহীত

জেনারেশন অফ লক্ষ্মীপুর টিম সম্প্রতি লক্ষ্মীপুরের কলেজ ও বিভিন্ন হাইস্কুল  সরাসরি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে তথাকথিত ...
08/02/2026

জেনারেশন অফ লক্ষ্মীপুর টিম সম্প্রতি লক্ষ্মীপুরের কলেজ ও বিভিন্ন হাইস্কুল সরাসরি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে তথাকথিত “বিশ্ব ভালোবাসা দিবস” সম্পর্কে সচেতনতামূলক লিফলেট ক্যাম্পেইন পরিচালনা করেছে। তাদের মতে, এই দিবসের আড়ালে অনেক সময় শিক্ষার্থীরা এমন সম্পর্কে জড়িয়ে পড়ে যা অনৈতিকতা ও ভুল পথে পরিচালিত করতে পারে।

আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআনে বলেন,
Al-Israa: Ayah No. 32
আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ।

An-Noor: Ayah No. 30
মুমিন পুরুষদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।

‎ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৩১
হাদিসের মান: হাসান সহিহ

পরিশেষে দোয়া করা হয়—আল্লাহ তায়ালা যেন এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত হওয়ার তাওফিক দান করেন - আমিন।

আলহামদুলিল্লাহ। আজকে বাদ ফজর আবুল কাসিম দাখিল স্কুলে সামনে ১৪ই ফেব্রুয়ারির সতর্কতা বিষয়ক পোস্টার লাগানো শেষ।ইনশাআল্লাহ আ...
08/02/2026

আলহামদুলিল্লাহ।
আজকে বাদ ফজর আবুল কাসিম দাখিল স্কুলে সামনে ১৪ই ফেব্রুয়ারির সতর্কতা বিষয়ক পোস্টার লাগানো শেষ।ইনশাআল্লাহ আজ সকাল ১০ টা থেকে বিভিন্ন বিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হবে।কেউ চাইলে আমাদের সময় দিতে পারে।

আলহামদুলিল্লাহ। ১৪ই ফেব্রয়ারী বিশ্ব বেহায়া দিবসের সতর্কতা বিষয়ক পোস্টার লাগানো লক্ষিপুর বাজারে একাংশ শেষ।‎ইবনু ‘উমার (রা...
07/02/2026

আলহামদুলিল্লাহ।
১৪ই ফেব্রয়ারী বিশ্ব বেহায়া দিবসের সতর্কতা বিষয়ক পোস্টার লাগানো লক্ষিপুর বাজারে একাংশ শেষ।
‎ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৩১
হাদিসের মান: হাসান সহিহ

04/08/2025

তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করবেন – ধাপে ধাপে সুন্দরভাবে ব্যাখ্যা 🌙
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ (তাহাজ্জুদ)।”
(সহিহ মুসলিম)

তাহাজ্জুদ মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় এবং অন্তরে প্রশান্তি এনে দেয়।
এই নামাজে রয়েছে এমন এক শক্তি, যা দুঃখকে শান্তিতে এবং ব্যথাকে আশায় রূপান্তর করে।

🌟 তাহাজ্জুদ নামাজ পড়ার ধাপসমূহ:

1️⃣ রাতের শেষ তৃতীয়াংশে জাগুন
🕓 যদি মাগরিব ৬:০০ PM এবং ফজর ৫:০০ AM হয়, তাহলে রাতের শেষ তৃতীয়াংশ হবে রাত ১:২০ থেকে ফজর পর্যন্ত।
📿 ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওজু করে নিন।

2️⃣ নিয়ত করুন (নিয়্যা করুন)
আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়ার নিয়ত করুন।

3️⃣ তাকবির দিয়ে নামাজ শুরু করুন
“Allahu Akbar” বলে নামাজ শুরু করুন। অন্যান্য নফল নামাজের মতো দুই রাকাত আদায় করুন।

4️⃣ সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করুন
➤ সূরা ফাতিহার পর আপনি সূরা ইখলাস ও সূরা কাফিরুন পাঠ করতে পারেন – এগুলো গভীর অর্থবোধক ও বিশেষভাবে সুপারিশকৃত।

5️⃣ সেজদায় অথবা নামাজ শেষে খালেস অন্তরে দোয়া করুন
আল্লাহর কাছে যা কিছু আপনার মনে আছে – কষ্ট, আশা, ভয়, ভালোবাসা – সব খুলে বলুন।
এই সময়টি হলো দোয়া কবুলের সবচেয়ে বরকতময় সময়।

6️⃣ সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন

7️⃣ তাহাজ্জুদের পর বিতর নামাজ আদায় করুন
তাহাজ্জুদের শেষে ১, ৩ বা ৫ রাকাত বিতর নামাজ পড়া উত্তম ও সুন্নত।

💎 কেন রাতের শেষ অংশে নামাজ পড়বেন?

রাসূল ﷺ বলেছেন:
“প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন আমাদের রব (আল্লাহ) নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন:
➤ কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব?
➤ কে কিছু চাইবে, আমি তাকে দেব?
➤ কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব?”
(সহিহ বোখারী ১১৪৫, সহিহ মুসলিম ৭৫৮)

🕊️ এই সময় আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন — এটি দোয়ার সবচেয়ে শক্তিশালী সময়।

🤍 যদি আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়তে না-ও পারেন...

ইচ্ছা থাকলেই আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন।
রাসূল ﷺ বলেছেন:
📝 “কর্মের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল।” (সহিহ বোখারী)
📝 “যে কোনো ভালো কাজ করার নিয়ত করে কিন্তু করতে না পারে, তার জন্য পূর্ণ সওয়াব লেখা হয়।” (সহিহ বোখারী)

🎯 এক মন ছুঁয়ে যাওয়া কথা:

“তাহাজ্জুদের সময় করা দোয়া এমন একটি তীর, যা কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না।”
– ইমাম আশ-শাফিয়ী (রহঃ)

🤲🏻 তাহাজ্জুদ আপনার সেই বন্ধু হবে, যে আপনাকে এমন পরিস্থিতি পার করাবে, যা আপনি একসময় অসম্ভব ভাবতেন।

তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয়, বরং আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের মুহূর্ত।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Generation Of Laxmipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share