Rajib Motions

Rajib Motions জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে ?

29/02/2020

🔸কিবোর্ডের ফাংশন Key এর ব্যাবহার🔸
---------------------------------------------------------------
F1: প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায় এই Key টিপলে। অর্থাৎ, ধরুন আপনি কোনও একটি প্রোগ্রাম সম্পর্কে জানেন না। F1 টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রাম
সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর সমেত একটি স্ক্রিন খুলে যাবে আপনার ডেস্কটপে।
F2: কোনও একটি ফাইল বা ফোল্ডারের rename দিতে গেলে, অনেকেই মাউজের সাহায্য নেন। শর্টকাটটা হল F2। মাউজের প্রয়োজনই পড়বে না।
F3: কোনও একটি অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যায় এই Key টিপলে।
F4: উইন্ডো বন্ধ করার জন্য F4 দারুণ শর্টকাট। Alt+F4 টিপলে অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়ে যাবে।
F5: কোনও একটি পেজ রিফ্রেশ বা রিলোড করতে গেলে খামোখা মাউজ নাড়াচাড়ায় সময় নষ্ট না করে F5 টিপে দিন।
F6: এই Key টিপলে ইন্টারনেট ব্রাউজারে কারসার সোজা চলে যায় অ্যাডড্রেস বার-এ।
F7: মাইক্রোসফট ওয়ার্ড বা কোনও অ্যাপ্লিকেশনে কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনও ভুল থাকলে ধরিয়ে দেবে F7।
F8: উইন্ডোজের বুট মেনুকে ব্যবহার করতে পারবেন এই Key-এর মাধ্যমে।
F9: মাইক্রোসফট ওয়ার্ডে কোনও ডকুমেন্ট রিফ্রেশ করতে চাইলে ও
মাইক্রোসফট আউটলুকে ই-মেল পাঠানো ও রিসিভের কাজ মিটে যায় এই শর্টকাট Key-এর সাহায্যে।
F10: কোনও একটি অ্যাপ্লিকেশনে মেনু বার আনতে গেলে বেশির ভাগ মানুষই রাইট ক্লিক করেন মাউজে। দরকারই পড়ে না যদি আপনি shift+F10 ব্যবহার করেন। রাইট ক্লিকেরই কাজ করে।
F11: ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ঢুকতে ও বেরতে কাজ করে F11 Key।
F12: মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট Save as করতে গেলে মাউসের সাহায্য না নিয়ে এই Key-এ শর্টকাটে সেরে ফেলুন।
- সংগৃহীত
RK Bormon

23/02/2020

ফাইভার মার্কেটপ্লেস নিয়ে কিছু কমন প্রশ্নোত্তর

আজকে আমরা জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভার মার্কেট সম্বন্ধে কিছু কমন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো বিশেষ করে নতুনদের মাঝে বেশি দেখা যায়।

সুতরাং চলুন শুরু যাক 👉

প্রশ্নঃ 1⃣ আমি একটা পিসি থেকে কয়টা অ্যাকাউন্ট করতে পারব?
উত্তর ➡আপনি এক পিসি থেকে ফাইভারে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং একাধিক পিসি থেকে আপনার ফাইভার অ্যাকাউন্ট লগ ইন করা যাবেনা । করলে আইডি সাস্পেন্ড হতে পারে।

প্রশ্নঃ 2⃣ আমি আমার ফাইভার অ্যাকাউন্ট পিসিতে চালাই এখন আমি কি মোবাইলে ফাইভার অ্যাপ্স এ ফাইভার অ্যাকাউন্ট লগইন করতে পারব?
উত্তর➡ হ্যাঁ অবশ্যই পারবেন। তবে মাথায় রাখতে থেকে মোবাইলেও
একটা অ্যাকাউন্ট লগইন করতে হবে ।

প্রশ্নঃ 3⃣ আমি কি কোন ক্লায়েন্টের কাছে মেইল, স্কাইপি আইডি বা পার্সোনাল তথ্য চাইতে পারব?
উত্তর➡ না। কারণ এটা ফাইভারের নিয়মের পরিপন্থি তারা এটা সাপোর্ট করেনা।

প্রশ্নঃ 4⃣ ক্লায়েন্ট যদি আপনার স্কাইপি আইডি বা পার্সোনাল তথ্য জানতে চাই তাহলে কি করবেন?
উত্তর➡ আপনি বলবেন স্যরি এটা ফাইভার সাপোর্ট করেনা। আমি যদি শেয়ার করি তাহলে আমার আইডি সাস্পেন্ড করে দিবে । তার কাজের জন্য যদি মেইলের দরকার হয় তাহলে সেটা অর্ডার পেজে শেয়ার করে দিবেন এবং নোট দিয়ে বলে দিবেন কাজের স্বার্থে লাগছে এবং এটা ট্রাস্টেড ও সিকিউরড।

প্রশ্নঃ 5⃣ আমি যদি টেক্সট বা ইমেজ আকারে অথবা এক্সেল বা ওয়ার্ড ফাইলে দিই তাহলে কোন সমস্যা হবে?
উত্তর➡ এক্ষেত্রে অনেকে বলে দিতে পারেন তবে আমি বলব না দেওয়াই ভালো কারণ ফাইভারের চোখে পড়লে আপনার অ্যাকাউন্ট সাপেন্ড করে দিতে পারে বা ওয়ার্নিং দিতে পারে এটা ভাগ্যের উপর নির্ভর করে।

প্রশ্নঃ 6⃣ কারও গিগ কি হুবহু কপি করা যাবে?
উত্তর➡ কখনওই না । কারও গিগ হুবহু কপি করলে আপনার আইডি সাসপেন্ড হওয়ার সম্ভবনা অনেক বেশি।

প্রশ্নঃ 7⃣আমরা কয়েকজন বন্ধুর মধ্যে রিভিউ আদান প্রদান করতে চাচ্ছি সেক্ষেত্রে কোন সমস্যা হবে?
উত্তর➡ হ্যাঁ এক্ষেত্রে আপনাদের সবার আইডি একসাথে সাসপেন্ড হতে পারে। সুতরাং এগুলো না করাই ভালো ।

প্রশ্নঃ 8⃣ যদি অ্যাকাউন্ট সাস্পেন্ড হয় তাহলে কি করনীয়?
উত্তর➡ যদি অ্যাকাউন্ট সাস্পেন্ড হয় তাহলে ফাইভারের সাথে কথা বলুন দেখুন তারা কি বলে। তারাই বলে দিবে কি কারণে আপনার অ্যাকাউন্ট সাস্পেন্ড করেছে । তারপর আপনিই বুঝতে পারবেন যদি ফেরত দেয় তাহলে কিছু ডকুমেন্ট চাইবে আর যদি ফেরত না দেয় তারাই বলে দিবে পরবর্তীতে কি করনীয়।

প্রশ্নঃ 🔟 পেওনিয়ারের অ্যাকাউন্ট নাম এবং ফাইভারের অ্যাকাউন্ট নাম কি একই হতে হবে?
উত্তর➡ না ।

প্রশ্নঃ 1⃣1⃣ আমি কি আমার বাবা , মা বা ভাইয়ের নামে করা পেওনিয়ার অ্যাকাউন্ট আমার নামে খোলা ফাইভারের অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে পারব?
উত্তর➡ হ্যাঁ অবশ্যই পারবেন । প্রধান কথা হলো যে পেওনিওর অ্যাকাউন্ট যুক্ত করতে চাচ্ছেন সেটা যেন অন্য কোন ফাইভার অ্যাকাউন্টে যুক্ত না থাকে।

প্রশ্নঃ 1⃣2⃣ আমার ফাইভার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে । নতুন ফাইভার অ্যাকাউন্ট খুলেছি । আগের ফাইভার অ্যাকাউন্ট যে পেওনিওর অ্যাকাউন্ট ব্যবহার করেছিলাম নতুন ফাইভার অ্যাকাউন্টে কি পুরাতন পেওনিওর অ্যাকাউন্ট ব্যবহার করতে পারব?
উত্তর➡ অবশ্যই পারবেন কেননা আগের ফাইভার অ্যাকাউন্ট ডিজেবল সুতরাং কার্ড তো এখন আর কোন ফাইভার অ্যাকাউন্টে ব্যবহার হচ্ছে না ।

প্রশ্নঃ 1⃣3⃣ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে করণীয় কি?
উত্তর➡ আপনি যদি ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করতে চান তাহলে সেই কোম্পানী কে বলুন আপনাকে রিয়েল আইপি দিতে যেটা শুধু আপনিই ব্যবহার করবেন । রিয়েল আইপির জন্য অতিরিক্ত চার্জ কাটে সেটা আপনি তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন । আপনি মাঝে মাঝে আইপি চেক করবেন যদি দেখেন আইপি চেঞ্জ হচ্ছেনা তাহলে বুঝবেন এটা রিয়েল আইপি। আর এই আইপি ব্যবহার করা খুব ভালো।

প্রশ্নঃ 1⃣4⃣ আমি যদি মোডেম দিয়ে চালাই যেমন গ্রামীণফোন, বংলা লায়ন, ওয়াই ম্যাক্স ইত্যাদি সেক্ষেত্রে কোন সমস্যা হবে ?
উত্তর➡ না এক্ষেত্রে কোন সমস্যা হবেনা । আপনি যেকোন মোডেম ব্যবহার করতে পারেন ।

পরিশেষে বলব ফাইভারের সাথে পাঞ্জা লড়তে যাবেন না, তাদের সব নিয়ম কানুন মেনে চলবেন। মাঝেমধ্যেই শর্টকাট অনেক উপায় আমাদের চোখের সামনে চলে আসে, সেগুলো থেকে দূরে থাকবেন। কারণ মার্কেটপ্লেসে সফল হবার জন্য দরকার অনেক ধৈর্য ও কাজের দক্ষতা। এক্ষেত্রে শর্টকাট বা যাদুমন্ত্র নেই! 🤩

Credit: RK Bormon

আশা করছি যারা ফ্রিল্যান্সং শুরু করতে চাচ্ছেন তাদের জন্যও এই পোষ্টটি উপকারে আসবে। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা কমেন্ট করে জানাতে ভুলবেন না 🤩

শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে 🙏🙏🙏

30/01/2020

গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর ।
1. Adobe Photoshop কি ?
উত্তর : ফটো editing software.
2. Adobe Photoshop কোন ধরনের প্রোগাম ?
উত্তর : Graphics software.
3. Photoshop এর level গুলোর নাম লিখ ?
উত্তর: Image, shadows, midtowns, highlights
4. Adobe Photoshop এর মুল বৈশিষ্ট লেখ ?
উত্তর: Adobe Photoshop মুলত Graphics software.
5. Adobe Photoshop এর লেয়ার ব্যবহার করা হয়ে কেন ?
উত্তর : লেয়ার উপর নিচে নেওয়ার জন্য ।
6. Photoshop এর অ্যাংকার পয়েন্ট কয়টি ?
উত্তর : Photoshop এর অ্যাংকার পয়েন্ট তিনটি ।
7. Layer কী ?
উত্তর : জটিল ড্রয়িংকে কাজের সুভিধার জন্য বিভিন্ন লেবেল তৈরী করা যায় । এই বিভিন্ন লেভেল কে লেয়ার বলা হয় ।
8. মাক্স বাদ দেওয়ার জন্য কি করতে হয় ?
উত্তর : মাক্স বাদ দেওয়ার জন্য object select করণ এবং menu থেকে object-cliping-mask release কমান্ড দিন ।
9. Graphics design এর মাধ্যমে কোন ধরনের ক্রিয়েটিভ কাজ গুলি করা যায় ?
উত্তর :
• Photo editing
• Clipping path
• Image manipulation
• Logo design
• Web template
• Web button
• Web banner
• Advertisement banner
• Business card
• Book cover
• Liflet design
• বিল বোর্ড ডিজাইন
• Product pack
• Poster design
• Magazine layout
• Calendar design
• Grating design
• Poster card
• Flyer design ETC.
10. Canvas size কী ?
উত্তর : Total Work area কে Canvas size বলে ।
11. Layer কে flatten করলে কি হয় ?
উত্তর : অনেক গুলো Layer একটি Layer এ রুপান্তরিত হয় ।
12. Adobe illustrator কী ?
উত্তর : Adobe illustrator হচ্ছে Graphics software.
13. Image কত প্রকার ও কি কি ?
উত্তর : Image বিভিন্ন প্রকার হতে পারে যেমন :
• Bitmap
• CMKY color
• Lab
14. Group object কী ?
উত্তর : অনেক গুলি object কে একত্রে select করাকে Group object বলে ।
15. Image এ অংশ বিশেষ কে কি বলা হয় ?
উত্তর : flip.
16. Filter এর মুল কাজ কী ?
উত্তর : object এর বিভিন্ন ইফেক্ট দেওয়া ।
17. Illustrator এর toolsber না থাকলে কি ভাবে আনতে হয় ?
উত্তর : view—show tools.
18. কোন tools টি আউটওয়ার্ক ড্রাগ করার কাজে ব্যবহার হয় ?
উত্তর : Hand tool.
19. Mask বলতে কি বোঝ ?
উত্তর : ছবির মুখশ ।
20. Burn tool কেন ব্যবহার করা হয় ?
উত্তর : একটি Image এর নিদিষ্ট অংশকে durk করতে burn tool
21. Warp tool কী ?
উত্তর : ছবির অংশ কাটার জন্য ব্যবহার করা হয় ।
22. Vector এবং rester গ্রাফিক্স বলতে কী বুঝ ?
উত্তর : গ্রাফিক্স মুড ।
23. কী ভাবে text কে একশন নিও করা যাই ?
উত্তর : vector effect এর মাধ্যমে text কে একশনিউ করা যাই ।
24. Image এর ফোরগ্রাউন্ড কালার বলতে কী বুঝ ?
উত্তর : একটি সাদা রংয়ের পেজে নীল রংগের কালী দিয়ে কিছু আকা হয় তা হলে নীল রং হচ্ছে ফোরগ্রাউন্ড কালার ।
25. Image এর ব্যাকগ্রাউন্ড কালার বলতে কী বুঝ ?
উত্তর : কোন ইমেজের পিছনের ground হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ।
RK Bormon

27/01/2020

ইন্টারে পড়ুয়া এক মেয়ে ঘরে বসে নিজের তৈরি ক্র্যাফটস বিক্রি করে প্রত্যেক মাসে ৪০ হাজার টাকার বেশি আয় করছে।
আপনি কি করছেন?
এক আপু, নিজের বাচ্চা-কাচ্চা আর বরকে সামলেও প্রত্যেকদিন নিজের তৈরি করা খাবার অনলাইনে বিক্রি করে মাসে ৩০ হাজার টাকার বেশি আয় করছে।
আপনি কি করছেন?
ক্লাস টেনে পড়া এক ছোট ভাই নিজের ডিজাইন করা টি-শার্ট বিক্রি করে প্রত্যেক মাসে ৫০ হাজার টাকার বেশি আয় করছে।
আপনি কি করছেন?
৪২ বছর বয়সী এক লোক, ৬ বছরে গ্রাফিক্সে স্কিলড হয়ে নিজের সরকারি চাকরি ছেড়ে ঘরে বসেই ফাইভার থেকে প্রত্যেক মাসে ৬০০ ডলারের বেশি আয় করছে।
আপনি কি করছেন?
আইনে মাস্টার্স পাশ করে বের হওয়া এক বড় ভাই অনলাইনের কাজ শিখে এখন ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট হিসেবে সিঙ্গাপুরে মাসিক ১২০০ ডলারের কাজ করছেন।
আপনি কি করছেন?
প্রত্যেকেই স্ট্রাগল করেছে, করছে আর করে যাচ্ছে! প্রত্যেকেই স্কিল ডেভেলপ করেছে। প্রত্যেকেই প্যাশন নিয়ে কাজ করছে। প্রত্যেকেই নিজের সর্বোচ্চটা দিয়েছে, দিচ্ছে!
গতকাল একটা উক্তি পড়েছিলাম, "আপনার বয়স যত বাড়তে থাকবে তত বেশি আপনি বুঝতে পারবেন যে, টাকা আসলেই সুখ কিনতে পারে!" অর্থ আপনাকে ভালোর পথ দেখাতে পারে, অর্থই পারে নষ্ট করতে।
আপনি মাসে ১০ টাকা আয় করলে আমাকে একবার এসে বলবেন না যে, রাজীব ভাই আপনার কথা শুনে শুরু করেছি আর আয় করছি! আমার জন্য করতে হবে না, আপনার পরিবারের জন্যেও করতে হবে না! নিজের জন্য করুন!

24/01/2020

ফাইভারে নতুন প্রোফাইল এবং গিগ তৈরি করে পাবলিশ করার পর সেটা সার্চ লিস্টে শো করতে একটু সময় লাগে। তবে ভাগ্য ভাল হলে অনেকের টা সাথে সাথেই সার্চ রেজাল্টে চলে আসে। সার্চ রেজাল্টে আসার পর সেটা রেঙ্কিং ঠিক করা এবং সেখান থেকে প্রথম অর্ডার পাওয়ার জন্য একটু অপেক্ষা করা লাগে। কারো জন্য সেই অপেক্ষা ১-২ দিন, কারো ১০-১৫ দিন বা কারো হয়তো ৬ মাসের বেশি। সব কিছু আপনার ভাগ্য এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয় মিলে বিবেচিত হয়। আমি প্রথম অর্ডার পেয়েছিলাম ১৩ দিনের মাথায়। 😁
তবে আপনি ইচ্ছে করলেই এতদিন অপেক্ষা না করেও যেদিন গিগ পাবলিশ করেছেন সেদিন থেকেই হয়তো আপনার অর্ডার পাওয়া শুরু করতে পারেন। আর সেটা হল Buyer Request এর মাধ্যমে। আমার প্রথম অর্ডারসহ বেশিরভাগ অর্ডারই আমি Buyer Request থেকে পেয়েছি। Buyer Request এ কিভাবে এপ্লাই করবেন সেটা জানার জন্য ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। একটু খুঁজে দেখে নিতে পারেন। How to send buyer request in fiverr লিখে সার্চ দিলেই হবে।
তবে নতুনদের জন্য এটা বিরাট একটা সমস্যা! আমি নিজেও যখন নতুন ছিলাম তখন অনেক কিনফিউসনে থাকতাম এই বিষয় নিয়ে। বিভিন্ন গ্রুপ ঘুরে, গুগোল ঘেঁটে, ফাইভারে বিভিন্ন ফরামে ঘুরে অবশেষে সমস্যার সমাধানে এসেছি। 🤔
বায়ার রিকুয়েস্ট পাবেন কখন?
সাধারনত বাইরের দেশগুলতে সকালে, দুপুরে, সন্ধায় ওরা জব পোষ্ট করে। সেই অনুযায়ী ওদের সকাল মানে আমাদের সন্ধ্যা ৬-৯ টা, ওদের দুপুর বা লাঞ্চ আওয়ার মানে আমাদের রাত ২-৩ টা, ওদের সন্ধ্যা বা রাত মানে আমাদের সকালে ৯-১০ টা। তবে বেষ্ট হল আমরা আমাদের সময়ে সন্ধ্যায়ই রিকুয়েস্ট সেন্ড করার ট্রাই করবো। তখনই বেশি পাওয়া যায়।
বায়ার রিকুয়েস্টে কখনোই রবোটিক টাইপ কিছু লিখবেন না। মানে টেক্সট পড়লেই যেন মনে না হয় যে এটা রোবট লিখছে। এরকম রিকুয়েস্ট হাজারটা পাঠালেও লাভ হবে না।
সবার আগে মনোযোগ দিয়ে বায়ার কি লিখেছে সেটা পড়ুন। সে কি কাজ করাতে চাচ্ছে সেটা আগে বুঝুন। আপনি সেই কাজ ভাল মতো পারেন কিনা সেটা দেখুন। কাজ টি তার কতদিনের মধ্যে লাগবে সেটা দেখুন। সব কিছু দেখে যদি বুঝেন যে আপনি পারবেন তাহলে এবার রিকুয়েস্টে এপ্লাই করেন।
কি লিখবেন? 🤔
এমন কিছু যেটা আর বাকি ১০ জনের থেকে আলাদা। এমন কিছু যেটা চোখে পড়া মাত্র রবোটিক মনে হবে না। এমন কিছু যেটা পরে বায়ার আপনার প্রোফাইলে আসতে বাধ্য হবে। যেটা দেখে মনে হবে আপনি আসলেই বায়ারের কি রিকুয়েস্ট ছিল সেটা মনোযোগ দিয়ে পড়েই তার কাজের জন্য এপ্লাই করেছেন।
এগুলোর যথাযথ না থাকলেই বায়ার আপনার পাঠানো প্রপোজাল না পড়েই বাদ দিয়ে দিবে। কারন আপনি বাকিদের মতই একই ধরনের কমন লেখা লিখছেন।
নিচের Buyer Request টি খেয়াল করেন-
I am interested in preparing a two-sided brochure that contains a conference schedule, map, and notes section. I have example design. Can you turn this around in one-two days in psd format?
এখানে বলা হচ্ছে যে তার ডাবল সাইডের একটা Brochure ডিজাইন লাগবে কোন একটা কনফারেন্স শিডিউল এর জন্য এবং সেটা তার ১/২ দিনের মধ্যেই লাগবে। সাথে সে একটা স্যাম্পল ডিজাইন এড করে দিয়েছে যেটা দেখে আপনি আইডিয়া পাবেন তার কি রকম ডিজাইন পছন্দ।
এখন আপনি কি লিখবেন?
Hi I am তমুক। I can do your work. please give me the order. I am new please give the order. I will satisfy you with my work. হেন তেন হাবি যাবি ব্লা ব্লা ব্লা...
লাভ নাই। এভাবে লিখি বলেই ঘোড়ার ডিম পাই। কাজ আর পাই না।
আপনি লিখতে পারেন এভাবে...
Hi, I just saw your job post that you are looking for a DOUBLE Side BROCHURE for your conference Schedule. I have seen your attachment. I can make that brochure design within a FEW HOURS. And I will charge (আপনার বাজেট লিখবেন) for that. If its ok for you then please INBOX ME for further discussion. I will be happy to help you. Here’s my portfolio: (আপনার পোর্টফলিও লিঙ্ক দিবেন) Thank you.
এরকম ভাবে লিখলে বায়ার বুঝবে যে আপনি আসলেই তার লিখা ভাল মতো পড়েছেন। তখন সে আপনাকে নক করতে বাধ্য যদি আপনার কপাল ভাল হয়। আপনার লেখায় প্রধান যে বিষয় গুলো সেগুলো Capital Letter এ লিখে দিবেন যেমন টা আমার উপরের লেখায় আছে। তাতে মেইন জিনিস গুলো বায়ারের দৃষ্টি আকর্ষণ করবে। যেমন- সময়, বাজেট, কি ডিজাইন করবেন, আপনাকে ইনবক্স করতে বলা এসব জিনিস Capital করে দিবেন।
আরেকটা সমস্যা হল ফাইভারে বায়ার রিকুয়েস্ট বেশিক্ষণ থাকে না। তাই এত কিছু লিখে সাথে সাথে সেন্ড করা সম্ভব হবে না। তাই আপনি আগে থেকেই এরকম ৩/৪ টা ডেমো টেক্সট লিখে ওয়ার্ড ফাইলে সেভ করে রাখতে পারেন। রিকুয়েস্ট পড়ে সেই মতো শুধু ডিজাইনের নাম আর সময় বা বাজেট এগুলো পরিবর্তন করে সেন্ড করে দিবেন কপি পেস্ট করে। কিভাবে সেন্ড করবেন সেটার জন্য ভিডিও দেখার কথা শুরুতেই বলেছিলাম।
তবে একই টেক্সট এক নাগারে অনেক দিন ব্যাবহার করবেন না। লেখার ধরন চেঞ্জ করবেন। একই কথা অন্য ভাবে ঘুরায় লিখে নতুন করে আবার ৩/৪ টা তৈরি করবেন। হতে পারে সেটা ১৫ দিন পর বা এক মাস পর।
বায়ার কে Sir/ Madam কিছু বলার দরকার নাই। সে আপনার Boss না যে তাকে Sir/Madam ডেকে ডেকে মুখে ফেনা তুলে ফেলবেন। Hi বা Hi there বা Hello দিয়ে শুরু করতে পারেন। বায়ার কে Boss নয় বন্ধুর মতো ভাবুন। তাহলে কাজ করতে সুবিধা হবে। 🙂
সবশেষে বলবো ইংলিশে ভাল হতে হবে। ইংলিশ বোঝা এবং ইংলিশে লেখার জন্য যত টুক ভাল হওয়া প্রয়োজন ঠিক ততটুকই ভাল হতে হবে। তার চেয়ে বেশি হতে পারলে আরও ভাল। কারন আপনি সুন্দর বায়ার রিকুয়েস্ট লিখলেন কিন্তু তাতে ১০১ টা গ্রামাটিকেল ভুল করে আছেন। তখন কোন লাভ হবে না কিন্তু। বায়ার আপনার ভুল ইংলিশ দেখেই দৌড় দিবে সে আপনি তারে কাজ মাগনা করে দেয়ার অফার ই দেন না কেন! সো ইংলিশ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
আরেকটা কথা আমি যে ডেমো টেক্সট লিখে দিলাম এটাই আবার সবাই কপি পেস্ট করে দেয়া শুরু করবেন না কিন্তু। 😜 এটার মতো করে নিজের ব্রেইন কাজে লাগিয়ে নিজের মতো করে কিছু লিখবেন।
-------------------------------------------------
সব কিছু আমার নিজের অভিজ্ঞতা থেকে লেখা। সো ভুল থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কমেন্ট বক্স তো খোলাই আছে...লিখতে পারেন!

13/01/2020

🔶ঝগড়া হবে ইংরেজীতে..
♪Don't cross your limit - সীমা ছাড়িয়ে যেওনা
♪ Keep your voice down - গলা নামিয়ে কথা বলো
♪Keep your eyes down - চোখ নামিয়ে কথা বলো
♪ Don't show your temper to me- আমার দিকে চোখ পাকিয়ো না
♪ I will dip you into dirty water - তোমাকে পচা পানিতে চুবিয়ে দেব
♪ I will teach you a good lesson - তোমাকে উচিত শিক্ষা দিবো।
♪ I will kick you out from here - তোমাকে লাথি দিয়ে বের করে দেব এখান থেকে
♪ You scoundrel - তুমি বদমাশ,
♪ You hippocrates - তুমি ভন্ড
♪ What a big devil! - কত বড় শয়তানরে বাবা!
♪I will slap off your teeth - থাপ্পর দিয়ে দাত ফেলে দেব
♪I will make you flat by beating - তোমাকে পিটিয়ে সোজা করে দেব
♪ I will see you my foot - তোমাকে দেখে নেব
♪ Keep your finger down - আঙ্গুল নামিয়ে কথা বলো
♪ Mind your language - ভাষা সংযত করো
♪ Hold your tongue - মুখ সামলে কথা বলো
♪ Don't grow so far - বেশি বার বেড়ো না।
♪Do you think that I am a fool?- তুমি কি মনে কর আমি একটা বোকা?
♪ Have you gone mad?- তুমি কি পাগল হয়ে গেলা?

05/01/2020

সফলতা অর্জন করার কিছু সূএ
সফলতার ১৬ টি সূত্রঃ
১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায়
যাবেন তা নির্ভর করবে এখন আপনি কি ধরনের বই
পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে
মেলামেশা করছেন সেটার উপর।
২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর
পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।
৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর
যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।
৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপুর্ন কারণ কোন
কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার
তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার
সম্পর্কে একটা ধারণা হয়ে যায়।
( We never get a
2nd chance to make the first impression.)
৫. আপনি কি অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড
সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে
দাঁড়িয়েছেন সেটা।
৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।
৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয় কারণ
প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ন-মূল্য
হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।
৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা
কখনই কোন কিছু ঘটাতে পারে না।
৯. যে সবকিছু তৈরী পাওয়ার জন্য তৈরী, সে
জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ
উভয়ের দিনই ২৪ ঘন্টায়।
১০. NO মানে একেবারে না নয়। NO = Next
Opportunity.
১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি
আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস
করেন তাহলে এগুলো আপনার আচরণে
প্রতিফলিত হবে।
১২. জয়ী হতে হলে কি কি করতে হবে
বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা
পারে সেটার উপর গুরুত্ব দেয়।
১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি
সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন,
এখনও তাই পাবেন।
১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।
১৫. আপনার
ইচ্ছা শক্তি আপনার ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করবে...
১৬.আপনি কি জানেন,সফল মানুষগুলোর কমন গুন কোনটি?
তারা মানুষ কে অনুপ্রাণিত করতে ভালোবাসেন।
RK Bormon

Address

Gaibandha
Rangpur
5700

Telephone

+8801731612910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib Motions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajib Motions:

Share