Khalid Hasan Siam

Khalid Hasan Siam I'm Khalid Hasan Siam () — Full Stack Digital Marketing Expert helping Entrepreneurs & Small Businesses grow through ROI-focused strategies.

It’s Khalid Hasan Siam - also known as , the Best Digital Marketing Expert in Bangladesh. Welcome to the place where brands stop shouting and start converting. I’m not just a Digital Marketer. I’m the silent architect behind scroll-stopping campaigns, invisible pixel magic, and ROI (Return on Investment) that makes spreadsheets smile. For the past 2 years, I’ve been doing what o

thers say they do, but with the kind of precision they don’t even know exists.

❌ Here's what you won’t get from me:
👉 Buzzwords without backbone.
👉 Generic templates recycled from YouTube.
👉“Post and pray” marketing.

✅ What I do:

🔹 Facebook Business Page Setup & Ads
🔹 Pixel + Conversion API Setup (for website)
🔹 Instagram & YouTube Marketing
🔹 YouTube & Google SEO
🔹 LinkedIn B2B Targeting
🔹 Google Ads, GTM, & Email Marketing
🔹 Business Strategy that actually works

But here’s what truly makes me different:
👉 I don’t post and hope. I build and track.
👉 I don’t copy from others. I create for you.
👉 I don’t just run ads. I make design decisions. I blend data with empathy. Tech with timing. And platforms with a purpose. I don’t just press buttons. I press triggers that make people click, act, and convert.

👉 If you've worked with digital marketers before and still feel like something is missing, you're not wrong. The missing piece is a strategy backed by psychology, and that's what I've come up with. Message me today, not for sales, but for a fresh perspective you didn't know your business needed. Thank you❤️

19/12/2025

A memorable evening at Sukher Khamar Celebration Night 2025. Grateful for the invitation by Chairman Tashdik Habib brother. Wishing Sukher Khamar continued success. Meeting legend Mushfiqur Rahim made the night extra special.
13 December, 2025

বর্তমানে যারা আমরা অফলাইনে ব্যবসা করি আমাদের দেশে এখন আন্ডাররেটে প্রোডাক্ট সেল হওয়ার কারনে আমাদের কাস্টমার হারিয়ে যাচ্ছে...
03/12/2025

বর্তমানে যারা আমরা অফলাইনে ব্যবসা করি আমাদের দেশে এখন আন্ডাররেটে প্রোডাক্ট সেল হওয়ার কারনে আমাদের কাস্টমার হারিয়ে যাচ্ছে। আমরা ডিলার হওয়া সত্তেও এমনকি বিশ্বস্ততা ধরে রাখার পরেও পণ্যের দামের জন্য আমাদের কাস্টমার হারিয়ে যাচ্ছে। আসুন কিছু কথা বলি এ বিষয়েঃ আপনি যেহেতু কোম্পানির নির্ভরযোগ্য ডিলার, সঠিক ওষুধ বা সার সরবরাহ করছেন, তাই কাস্টমারকে সেটা জানান এবং পণ্যের গ্যারান্টি দিন যেমন, নকল হলে টাকা ফেরত বা ফল না হলে বিনামূল্যে পরামর্শ। আপনার দোকানে অবশ্য অবশ্যই প্রতিটি পণ্যের মূল্য তালিকা (প্রিন্টেড) দোকানে ঝুলিয়ে রাখুন। এতে কাস্টমারের মনে স্বচ্ছতা ও বিশ্বাস জন্মাবে।

✔️ কাস্টমার ডেটাবেস তৈরি করুন: নিয়মিত যারা কেনে এবং যারা নতুন আসছে একদিনের জন্য হলেও, তাদের মোবাইল নাম্বার ও নাম লিখে একটি লিস্ট তৈরি করুন অবশ্যই সেই লিস্ট করার সময় কাস্টমার কিসের জন্য কি ঔষধ নিয়েছে তা লিখুন তাহলে আপনি তাকে মনে রাখবেন যে সে কিসের জন্য আসছিলো এবং তাকে ফোন করলে আপনি তাকে যদি বলেন যে আপনি এই জন্য আসছিলেন আমার এখানে কি অবস্থা আপনার? এতে করে ওই কাস্টমারের মনে আপনার জন্য অন্যরকম একটি জায়গা তৈরি হবে।

✔️ দামে প্রতিযোগিতা না করে, সেবায় বাড়তি সুবিধা দিনঃ বোনাস বা ডিসকাউন্ট নয়, মূল্য সংযোজন দিন যেমন দাম কম দিতে না পারলেও বিনামূল্যে পরামর্শ দিন, মাটি পরীক্ষা, বা কৃষি তথ্য লিফলেট দিতে পারেন। তবে হ্যা আপনি যদি এরকম কিছু কমন সমস্যা নিয়ে একটা লিফলেট ও দেন এটা একটা মার্কেটিং হয়ে যাবে। এমনকি সে আরেকজনকেও ওই লিফলেট দিলে সে আপনার দোকান সম্পর্কে জেনে যাবে। কৃষকদের জন্য মাসিক একটা মিটিং করুন এলাকা ভাগ করে নিয়ে অথবা সপ্তাহে একবার করে বিভিন্ন এলাকায় গিয়ে কৃষি সভা করতে পারেন, যাতে তারা বুঝে যে আপনি কেবল দোকানদার নন, সহায়কও।

ক্রয় সীমা অনুযায়ী গিফট প্রোগ্রাম চালু করুন: যেমন ১০ হাজার টাকার উপরে কিনলে ছাতা বা স্প্রে বোতল ফ্রি বা আপনার ইচ্ছা অনুযায়ী।

✔️ নিজের দোকানের একটি page বা WhatsApp গ্রুপ বানিয়ে সেখানে নিয়মিত পণ্যের আপডেট, চাষের টিপস, নতুন অফার, এবং সফল কৃষকদের গল্প দিন।

✔️ বিক্রয়োত্তর সেবা চালু করুন যেমন পণ্য বিক্রির পরে একবার হলেও ফোন করুন, জিজ্ঞেস করুন ফল হয়েছে কিনা বা যে কারনে সে ঔষধ নিয়েছে তার দ্বারা সে উপকৃত হইছে কিনা। এতে কাস্টমার বুঝবে আপনি বিক্রির পরে পালিয়ে যাচ্ছেন না বরং তাদের সাথে অনেক সম্পৃক্ত থাকার চেষ্টা করছেন।

কাস্টমার শুধুমাত্র দাম দেখে নয়, বিশ্বাস, অভিজ্ঞতা ও সেবার মানের ওপরও নির্ভর করে। আপনি যদি গুণমান, সম্পর্ক এবং তথ্যভিত্তিক সেবা দিয়ে থাকেন, তাহলে ধীরে ধীরে সেই কাস্টমাররা আবার ফিরে আসবে, এবং তাদের মধ্য দিয়ে আরও নতুন কাস্টমারও আসবে। মনে রাখবেন দামে সবাই জিততে পারে, কিন্তু বিশ্বাসে যে জেতে, সে টিকে থাকে দীর্ঘদিন। পণ্য একবার বিক্রি হয়, কিন্তু সেবা মনে থাকে সারাজীবন।

বর্তমানে Banglalink Digital এর নতুন লোগোটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যত কথা, তার অর্ধেকই আসলে মার্কেটিংয়ের খেলা লুকিয়ে আছে। ল...
30/11/2025

বর্তমানে Banglalink Digital এর নতুন লোগোটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যত কথা, তার অর্ধেকই আসলে মার্কেটিংয়ের খেলা লুকিয়ে আছে। লোগো ভালো–খারাপ সেটা তো সময় বলবে, কিন্তু এখন যা হচ্ছে, সেটা একদম ক্লাসিক Controversy, Attention, Conversation, Free Promotion। তাই নয় কি?

পুরনো লোগোটা নিয়ে মানুষের ছিল এক অদ্ভুত মায়া। ওটা দেখলেই চোখের সামনে ভেসে উঠতো টাইগারের ডোরাকাটা শরীর, একটা সাহসী, পরিষ্কার, এনার্জেটিক ভাইব যা দেখে মনে হতো, হ্যাঁ, এটাই তো আমাদের চেনা Banglalink।

সেই পরিচিত জিনিসটা বদলে গেলে একটু খচখচ তো করবেই,
এটাই নরমাল, এটাই ইমোশন। ব্র্যান্ডিংয়ের সবচেয়ে মজার দিকটা এখানেই, পছন্দ হোক বা অপছন্দ, আপনি ওটা নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন। আর ব্র্যান্ডের কাছে এটাই গোল্ডেন মোমেন্ট।

মানুষ বলছে, লোগোটা বাচ্চাদের মতো, modern না, pookieদের জন্য বানানো কিন্তু কনটেন্টের নিচে স্ক্রল করলেই দেখা যায় সেই লোগোটার ছবিই আবার মানুষ শেয়ার করছে! একদিকে ট্রল, অন্যদিকে বিনামূল্যে হাজার হাজার বার Brand Exposer।

Marketing এর ভাষায় এটাকে বলে Controversy that Converts. শব্দ কম, ইমপ্যাক্ট বেশি।

যে ব্র্যান্ডকে নিয়ে কথা হয় না, ওটাই আসলে হারিয়ে যায়। আর যে ব্র্যান্ডকে নিয়ে হাসাহাসি, আলোচনা, ডিবেট ওটাই শেষ পর্যন্ত মানুষের মাথায় গেঁথে যায়।

29/11/2025

আপনার ব্যবসা কি আরও বড় হতে পারে? উত্তর যদি ‘হ্যাঁ’ হয় — তাহলে Facebook Marketing আপনার সবচেয়ে বড় সুযোগ।

বিশ্বে 3.5 Billion মানুষ Facebook ব্যবহার করে, আর শুধু বাংলাদেশেই 5.2 কোটি!
আপনার ব্র্যান্ড যদি এখনো সঠিকভাবে মার্কেটিং না করে, তাহলে আপনি প্রতিদিন সম্ভাব্য কাস্টমার হারাচ্ছেন।

এই ভিডিওতে আমি দেখাচ্ছি কীভাবে Smart Facebook Marketing আপনার ব্যবসাকে
Grow, Scale এবং প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখতে পারে।

আমার Professional Services include:
• Business Page Create & Setup
• Brand Strategy
• Pixel Setup & Tracking
• Remarketing & Retargeting
• Target Audience Research
• Campaign Setup & Optimization
• Ads Analytics & Reporting
• Logo & Cover Design

Follow this page for proven Digital Marketing strategies that actually work.

আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যিনি হয়তো বাসা থেকে অনলাইন বিজনেস শুরু করছেন, বা ছোট দোকান খুলেছেন পাড়ার মোড়ে। তা...
28/11/2025

আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যিনি হয়তো বাসা থেকে অনলাইন বিজনেস শুরু করছেন, বা ছোট দোকান খুলেছেন পাড়ার মোড়ে। তাহলে এই ধাপগুলো আপনার ব্যবসার ভবিষ্যৎ বদলে দিতে পারে।

এগুলো শুধু টিপস না আসলেই কাজ করে এমন কিছু নিয়ম।
১. সমস্যার সমাধানই আপনার আসল ব্যবসা। আপনি কি শুধু পণ্য বিক্রি করছেন? না। আপনি আসলে একটা সমস্যার সমাধান দিচ্ছেন। আগে ভাবুন আপনি কাকে সাহায্য করছেন? কেন করছেন? এই ভাবনাগুলোই কিন্তু আপনাকে সফল ব্যবসায়ীর দিকে নিয়ে যাবে।

২. সবার জন্য না, নির্দিষ্ট কারো জন্য কাজ করুন। যেমনঃ সব মেয়ের জন্য জামা না বলে আপনি বলুন, নতুন মা হওয়া নারীদের জন্য আরামদায়ক জামা। এতে কম কাস্টমারেও বেশি সেলস হয়। কারণ আপনি বিশেষ কাউকে বুঝাচ্ছেন। এবং এতে করে মানুষ একবার হলেও ভাববে যে দেখি তো কেমন জামা।

৩. বাজারে ছাড়ার আগে ১০ জনকে দিন টেস্ট করতে আগে জানুন মানুষ পছন্দ করে কি না, দাম কেমন লাগছে, আবার কিনবে কি না। এতে আপনি ভুল করলে সময়মতো শোধরাতে পারবেন। এই বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেমন আপনি মিষ্টি বানাচ্ছেন, যদি টেস্ট করে নিজের পরিবারের বা নিজেরেই ভালো না লাগে তাহলে তো মানুষও খাবেনা।

৪. ফর্মুলা দিয়ে ব্যবসা করুন যেমন 3C:
C1: কমিউনিটি: আপনার পরিচিত ৫০-১০০ জনকে ধরে শুরু করুন
C2: কনটেন্ট: প্রতিদিন ১টি পোস্ট, গল্প বলুন, সমস্যা তুলে ধরুন, সমাধান দিন।
C3: কনভার্শন: আপনার কাস্টমারদের পরিষ্কার নির্দেশনা দিন যেন তারা সহজেই বুঝতে পারে তাদের পরবর্তী পদক্ষেপটি কী হবে।

৫. অনলাইন × অফলাইন = সফলতা দ্বিগুণ। অনলাইনে পণ্যের গল্প বলুন এবং অফলাইনে যেন মানুষ ছুঁয়ে দেখতে পারে। আর দোকানের কাস্টমারকে বলুন আমার দোকানের পেজ আছে আপনি পেজে ফলো দিয়ে রাখলে আমাদের সব কিছুর আপডেট পাবেন। দুই দিকেই থাকুন বিশ্বাস বাড়বে, বিক্রিও বাড়বে।

৬. একজন খুশি কাস্টমার = শত বিজ্ঞাপনের চেয়েও শক্তিশালী। কাস্টমারই হতে পারে আপনার ব্যবসার সবচেয়ে বড় প্রচারক। রিভিউ চাইতে দ্বিধা করবেন না। একটি ছোট টেক্সট বা ভিডিও এটাই আপনার পরবর্তী বিক্রির পথ খুলে দিতে পারে। সময় করে মাঝে মাঝে একটি লাইভ সেশনে কাস্টমারকে আমন্ত্রণ জানান। তাদের বাস্তব অভিজ্ঞতাই নতুন মানুষের মনে বিশ্বাস তৈরি করবে।
মানুষ বিজ্ঞাপনের চেয়ে মানুষের কথা বেশি বিশ্বাস করে। তাই বাস্তব গল্পই হোক আপনার ব্র্যান্ডের আসল শক্তি।

রংপুরের অভিজ্ঞ গাইনোকলজিস্ট, ডাক্তার নাজমা বেগম।১৮ বছরের অভিজ্ঞতা, অসংখ্য রোগীর আস্থা, চেম্বারে একসময় মানুষ দাঁড়িয়ে থেকে...
26/11/2025

রংপুরের অভিজ্ঞ গাইনোকলজিস্ট, ডাক্তার নাজমা বেগম।
১৮ বছরের অভিজ্ঞতা, অসংখ্য রোগীর আস্থা, চেম্বারে একসময় মানুষ দাঁড়িয়ে থেকেও সিরিয়াল নিত।

কিন্তু গত কয়েক বছরে এক অদ্ভুত বিষয়, রোগী কমে যাচ্ছে।
তিনি ভাবতেই পারেন না, লোক কি আর অসুস্থ হয় না?

এক বিকেলে চেম্বারে বসে যখন তিনি এই নিয়ে ভাবছিলেন, তখন এক পুরনো রোগী এসে বলল, আপা, আমার ভাবী আপনার চেম্বার খুঁজে পায়নি। গুগলে Best Gynecologist in Rangpur লিখেছিল, কিন্তু আপনার নামই আসে না!

এক বাক্যে নাজমা বেগমের বুকটা কেঁপে উঠল। বুঝলেন তার সমস্যাটা দক্ষতা নয়, দৃশ্যমানতা (Visibility)।

মানুষ এখন আর রাস্তায় নয়, মোবাইল স্ক্রিনে ডাক্তার, শিক্ষক, দোকান – সব খুঁজে পায়।

তারপর শুরু হলো পরিবর্তনঃ
পরদিন ভাগ্নে এসে বলল, খালা, একটা page খুলি। Google Map-এ চেম্বার দিই। আর আপনার একটা ছোট পরিচিতি ভিডিও করি।

তিনি রাজি হলেন।
✔ মাত্র ৫ কিলোমিটার এলাকার নারীদের টার্গেট করে ছোট্ট একটি বিজ্ঞাপন
✔ ভিডিওতে রোগীদের কৃতজ্ঞতা
✔ পরিচ্ছন্ন চেম্বার
✔ আর তার স্নিগ্ধ হাসি

দেখতে দেখতে ভিডিওটি মানুষের আস্থার সেতুবন্ধন হয়ে গেল।

মাত্র ১৪ দিন পরঃ
এক রোগী এসে বলল, আপনার ভিডিও দেখেছি, তাই আত্মবিশ্বাস নিয়ে চলে এলাম।

তারপর ধীরে ধীরে
• গুগলে চেম্বারের নাম দেখা যায়
• মানুষ Facebook রিভিউ পড়ে আসে
• WhatsApp-এ অ্যাপয়েন্টমেন্ট নেয়

অবশেষে একদিন নাজমা বেগম বললেন, এখন এই মোবাইলটাই আমার নতুন রিসেপশন।

গল্পটা শুধু ডাক্তারদের জন্য নয়, আপনি যদি শিক্ষক হন, রেস্টুরেন্ট চালান, জামা বিক্রি করেন, কোচিং দেন, ইনফ্লুয়েন্সার হতে চান কিংবা যাই-ই করেন না কেন যদি মানুষ আপনাকে খুঁজে না পায়, তাহলে আপনার সেরা কাজটাও অদৃশ্য হয়ে যাবে।

আজ মানুষ যেখানে চোখ রাখে তা হলোঃ Facebook, Google, YouTube, WhatsApp, TikTok
আর এইখানগুলোতে আপনার উপস্থিতিও থাকা জরুরি।

প্রায়ই সকালে বাসার নিচের এক দোকানে ১০ টাকা দিয়ে পুরি খেতাম। এমন না যে খুব ভালো লাগতো, কিন্তু ওই জায়গাতেই অভ্যাস হয়ে গিয়ে...
25/11/2025

প্রায়ই সকালে বাসার নিচের এক দোকানে ১০ টাকা দিয়ে পুরি খেতাম। এমন না যে খুব ভালো লাগতো, কিন্তু ওই জায়গাতেই অভ্যাস হয়ে গিয়েছিল।

একদিন দেখি পাশেই একটা পরিত্যক্ত দোকান ঘষেমেজে ঠিক করা হচ্ছে, যেটা আগে কচুর গন্ধ, ধুলা আর ময়লায় ভর্তি ছিল। মনে হলো, মানুষ জায়গা ফেলে রাখে কীভাবে!

৩-৪ দিন পর দেখি জায়গাটা পাল্টে গেছে! ছোট্ট একটা দোকান, গরম গরম ভাজা-পোড়া, চিমনি তুলে পুরি ভাজছে, আর পাশে ঝকঝকে নিমকি সাজানো। দেখতে যেন অর্ডার করা শান্তি!

লোভ সামলাতে না পেরে বললাম, একটা পুরি দেন, আবার দেখলাম আমার পছন্দের নিমকিও আছে, তাই সাথে একটা নিমকি দিতে বললাম।

খেয়েই থ! পুরি এত ফোলা, এত ক্রিস্পি, পুরনো দোকানের ১০ টাকার পুরিকে মনে হলো রাবারের টুকরা। দাম দিতেই অবাক! পুরি ৫ টাকা, নিমকি ৫ টাকা! মানে ১০ টাকায় আগের চেয়েও better experience!

🤔 এবার আসল কথা, আমি কেন ওই পুরনো দোকানটা ছেড়ে নতুন দোকানে চলে গেলাম?
কারণ:
👉Presentation: দোকানের সাজানো, পরিষ্কার পরিবেশ মন জয় করে নেয়
👉Perception of Value: দাম কম হলেও মনে হয়েছে এটাই ভালো
👉Product Feel: গরম গরম, ফোলা পুরি visual appeal + freshness
👉Customer First Impression: শুরুতেই impact দিয়েছে

এটাই Branding আপনি শুধু ভালো প্রোডাক্ট দিলেই হবে না, সেটা কিভাবে উপস্থাপন করছেন, কিভাবে অনুভব করাচ্ছেন, সেখানেই সিদ্ধান্ত বদলে যায়।

Lesson for Businesses & Brands: Branding মানে শুধু logo না, একটা পুরো experience তৈরি করা Presentation, emotion, and trust, এই তিনটে জিনিস হল customer conversion এর চাবিকাঠি। প্রোডাক্ট যদি ৫ টাকাও হয়, ব্র্যান্ডিং ভালো হলে ১০ টাকার প্রোডাক্ট হার মানায়।

আমি যেভাবে পুরাতন অভ্যাস ভেঙে নতুন জায়গায় কনভার্ট হলাম, ঠিক তেমনি আপনার কাস্টমাররাও একটা ভালো Brand Experience-এর জন্য অপেক্ষায় থাকে।

25/11/2025

আপনার কি এমন একটি ব্যবসা আছে যা আরও বড় হতে পারে এবং প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে পারে?
যদি উত্তর ‘হ্যাঁ’ হয় — তাহলে আমি Khalid Hasan Siam মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে আপনার ব্যবসাকে দ্রুত, স্মার্ট এবং টেকসইভাবে বাড়তে সাহায্য করবো।

আপনি যদি চান, আপনার ব্যবসা এক্সপোনেনশিয়ালি গ্রো করানো, মার্কেটিংকে আরও শক্তিশালী করা,
এবং সাফল্যের জন্য দরকারি গুরুত্বপূর্ণ ট্রিকস শেখা —
তাহলে এই পেজে থাকুন।

ফলো দিন,
আপনার ব্যবসার গ্রোথ এখান থেকেই শুরু হোক।

24/11/2025

Hi, I’m Khalid Hasan Siam (itskhalidhasansiam) - a Full Stack Digital Marketing Expert dedicated to helping Entrepreneurs, Small Businesses & Brands grow faster through smart, ROI-driven strategies.
If you want to scale your business with professional SEO, Social Media Marketing, Meta Ads, Google Ads, & Content Strategy you’re in the right place!
Follow this page and join me on your journey to business growth, more visibility & more customers.
Let’s build your digital success together.

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Khalid Hasan Siam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share