07/03/2026
🚨 Meta আবার marketer দের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো update দিল!
আজ এডস ম্যানেজার ঘাঁটতে গিয়ে হঠাৎ একটা মজার জিনিস চোখে পড়লো… 👀
আমরা যারা ফেসবুক এডস চালাই, তাদের মাথায় অডিয়েন্স মানেই কি?
Interest, behavior, demographic — এই তিনটা জিনিস ঘুরেফিরে।
Jewelry হলে → Fashion, Jewelry, Online Shopping
Gift item হলে → Shopping, Relationship
এভাবেই তো এতদিন চলছিল।
কিন্তু আজ একটা অপশন চোখে পড়লো —
“Describe your audience”
মানে ইন্টারেস্ট সিলেক্ট করার বদলে
আপনি চাইলে সোজা লিখে দিতে পারেন অডিয়েন্স টা কেমন।
এই যেমন মনে করেন আপনি গিফট আইটেম বিক্রি করেন।
তাহলে আপনি লিখতে পারেন—
People who want to give a small but meaningful gift to their girlfriend or wife this Eid.
এটা লিখলে ফেসবুক আসলে কি বুঝতে চেষ্টা করছে?
ইন্টারেস্ট না…
একটা সিচুয়েশন।
কারণ বাস্তবে মানুষ প্রোডাক্ট কেনে ইন্টারেস্ট থেকে না।
মানুষ কেনে যখন —
• কারো জন্য হঠাৎ গিফট দিতে ইচ্ছে করে
• সামনে কোনো ওকেশন থাকে
• বা কাউকে একটু স্পেশ্যাল ফীল করাতে চায়
ভাবতে অবাক লাগছে…
এখন ফেসবুক আসলে অডিয়েন্স কে কীওয়ার্ড দিয়ে না, ইনটেন্ট দিয়ে ধরার চেষ্টা করছে।
মানে আপনি যদি শুধু লিখেন —
Women who like jewelry
আর যদি লিখেন —
Men looking for a surprise gift for someone special
দুটার পিছনের হিউমান কনটেক্সট পুরো আলাদা।
হয়তো এজন্যই এখন এডস ম্যানেজার এ
ইন্টারেস্ট টার্গেটিং এর পাশাপাশিই এই অপশন টা রাখা হয়েছে।
পুরো জিনিসটা দেখে মনে হলো —
এডস টার্গেটিং ধীরে ধীরে এলগোরিদম → হিউমান বেহেভিওয়ার এর দিকে শিফট করছে।
আমি নিজেও এখনো প্রপারলি টেস্ট করিনি।
তাই কিউরিয়াস লাগছে…
আপনারা কেউ কি Describe your audience ফীচারটি ব্যবহার করেছেন এডস এ?
কেমন রেজাল্ট পেয়েছেন? 👀