সন্দীপ 0.2

সন্দীপ  0.2 আল্লাহর উপর ভরসা করলে সব দরজা খুলে যাবে।

05/05/2026

হাতে প্রচুর অর্থ আছে। বিনিয়োগ নিয়ে চিন্তিত? ঠাওর করতে পারছেন না কোথায় করবেন! বিদেশ থেকে প্রচুর ফান্ড আনতে পারবেন। কিন্তু শিল্প নির্ধারণ করতে পারছেন না!! একবার বিনিয়োগ দিয়ে পঞ্চাশ পুরুষ আরামে নিশ্চিন্তে খেতে চান?

হাসপাতাল দিন। প্যাথলজি ল্যাব দিন। ক্যান্সার আর কিডনি হাসপাতাল দিন।

ঔষধ কোম্পানি দিন। শুধু গ্যাস্ট্রিক, ডায়াবেটিস আর কোলেস্টেরল এর ঔষধ বানালেও আপনি বিলিয়নিয়ার হতে পারবেন।

সামান্য দুই/চার লাখ টাকা আছে? ঔষধের দোকান দিন।

যেদেশে একদিনে ১৭ বাচ্চা মারা যায়। ৬০ দিনে ৩০০+, তার অর্ধেক শুধু সন্দেহ বা উপসর্গ নিয়ে। বিচার নেই, দায় নেই, ফয়সালা নেই। সে দেশে হাজার হাজার মানুষ মেরে ফেললেও সবাই সবকিছুর উর্ধ্বে থাকবে। থাকবে ধরা ছোঁয়ার বাইরে।

যে দেশে বিষ ছাড়া একটা খাদ্য নেই। যে দেশে একটা সরকারি সংস্থা সিল দিয়েও বলতে পারে না, সেই খাদ্য নিরাপদ কিনা।

যে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দায়িত্ব নিয়ে ফুড সেইফটি অথোরিটি জানে না, তাদের দায়িত্ব কী। বলতে পারবে না একটি নিরাপদ খাদ্যের নাম।

যে দেশে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা, কিছু সরকারি কর্মকর্তা, নিরাপদ খাদ্য ধ্বংসের সাথে সরাসরি জড়িত।

সে দেশে আল্লাহর নাম নিয়ে উপরের প্রকল্পগুলোতে নিশ্চিন্তে বিনিয়োগ করে ফেলুন। ২০ কোটি লোক আপনাদের কাছে যেতে বাধ্য। আর কী চান!!

** হাসপাতাল থেকে লাশ পরিবহনের ব্যবসাও খুলতে পারেন।

28/04/2026

সাবধান!! রাতে ভুলেও কখনো কোথাও বা নির্জন স্থানে শেয়ারে কোনো বাহনে উঠবেন না, নামবেন না বা চলবেন না। কাস্টমস কর্মকর্তা বুলেট রাতে কুমিল্লা হাইওয়েতে নির্জন স্থানে একাকী নেমেই শেয়ারে ট্যাক্সিতে উঠে আগে থেকেই বসে থাকা চার ছিনতাইকারীর কবলে পড়ে অকালে জীবন দিতে হয়েছে।

পুরো দেশ, পুরো জাতি লুটপাটকারী, ছিনতাইকারী। আপনি সারা দেশের যে কোনোখানে, হাটে-বাজারে, মাঠে, ধানক্ষেতে, পাটক্ষেতে, নদী, নালা, গর্ত, ডোবা, যেখানেই বিপদে পড়েন বা দুর্ঘটনায় পড়েন। সাথে সাথে আপনার সবকিছু ছিনতাই, লুটপাট হয়ে যাবে। ছিন্ন হয়ে যাওয়া হাত থেকে ঘড়ি। বডি থেকে আলাদা হয়ে যাওয়া মাথা থেকে কানের দুল, গলার মালা। সব হাওয়া হয়ে যাবে।

দিনের বেলা অথবা রাতে জার্নি করছেন ফ্যামিলি নিয়ে। নির্জন স্থানে গাড়ি খারাপ হয়ে গেল। পাশের গ্রামের সবাই ছিনতাই আর লুটপাটে নেমে যাবে। পরীক্ষা করে দেখতে পারেন।

সুযোগ পেলেই এই জাতির সবাই চো**, সবাই ঘুষখোর, সবাই ছিনতাইকারী, সবাই লুটপাটকারী, সবাই ডা**।

মেয়েদের জন্য আরও চরম বিপদ। নিজেই নিজের পরিবারকে বাঁচান, রক্ষা করুন। কাউকে বিশ্বাস করবেন না। মেয়েদের ক্ষেত্রে চুল পরিমাণ রিস্ক নেবেন না। গৃহ শিক্ষক পড়ালে পাশে বসে থাকুন।

এই জাতি যেখানে গিয়ে ঠেকেছে, কেয়ামত পর্যন্ত এর উত্তরণ ঘটাবার ক্ষমতা জগতে কারো আর নেই। দেশ চলবে, সরকার চলবে, জাতি বিলীন হয়ে যাবে।

জাহান্নামের মধ্যে বসবাস করছি সবাই। জন্ম যেখানে আজন্ম পাপ।

সহমত ভাই,আমাীও একই কথা
24/04/2026

সহমত ভাই,আমাীও একই কথা

স্পীড বোটের ভাড়া বাড়াতে রাষ্ট্রপতির আদেশক্রমে একজন সচিব গেজেট প্রকাশ করেন।
সন্দ্বীপ ঘাটে আজকে ভাড়া বাড়তে রাষ্ট্রপতি সাজছে কোন বা ই ঞ্চো দ?

হামে মারা গেছে। না হাম সন্দেহে মারা গেছে। না অন্য কারণে মারা গেছে। না হামে মারা গেছে। না হামে মারা যায়নি। না গেছে হামে। ...
21/04/2026

হামে মারা গেছে। না হাম সন্দেহে মারা গেছে। না অন্য কারণে মারা গেছে। না হামে মারা গেছে। না হামে মারা যায়নি। না গেছে হামে। না যায়নি হামে........ না না, না, না,..............

তা এতগুলো বাচ্চা মারা গেল কেন!! মরেছ তো নাকি!! নাকি কেউ মারা যায়নি!! মারা গিয়ে থাকলে দায়ীদের ঝুলানো হবে কি!!

টিকা অবহেলার কারণে অন্তরীণ সরকারের উপদেষ্টা, স্পেশাল সহকারী উপদেষ্টা, সচিব, ডিজি'র দায় নির্ধারণ হয়েছে কি!!
#আমাদের_সন্দ্বীপ_টিভি #সন্দ্বীপের_খবর

সন্দ্বীপে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় প্রা*ণ গে,*ল প্রসূতির!সন্দ্বীপ চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে অবস্থ...
14/04/2026

সন্দ্বীপে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় প্রা*ণ গে,*ল প্রসূতির!

সন্দ্বীপ চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে এক প্রসূতির মৃ*ত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার 'স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে' ঘটা এই অনাকাঙ্ক্ষিত মৃ*ত্যুকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তী*ব্র উ*ত্তেজনা ও অস*ন্তোষ বিরাজ করছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, সন্তান প্র*সবের জন্য ওই প্রসূতিকে স্বাভাবিক প্র*সবের (নরমাল ডেলিভারি) আশায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রসবকালীন সময়ে রোগীর শারীরিক জটিলতা দেখা দিলে অতিরিক্ত র*ক্তক্ষ*রণ শুরু হয়। স্বজনদের দাবি, রোগীর অবস্থা সং*ক*টাপন্ন হওয়ার পরও সেখানে উপস্থিত চিকিৎসক ও নার্সরা দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। যথাযথ জরুরি সেবার অভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

​হাসপাতাল কর্তৃপক্ষ দা*য় এড়াতে এক পর্যায়ে রো*গীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। দ্বীপ অঞ্চল হওয়ার কারণে নদীপথ পাড়ি দিয়ে শহরে পৌঁছাতে অনেকটা সময় পার হয়ে যায়। চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, সময়মতো সঠিক চিকিৎসা পেলে হয়তো মা ও নবজাতকের ভাগ্য অন্যরকম হতে পারতো।

​এলাকাবাসীর দাবি, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে এটিই প্রথম অবহেলার ঘটনা নয়। এর আগেও একাধিকবার ভুল চিকিৎসা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের মতে:
​গুরুতর রোগীদের জীবন ঝুঁ*কিতে ফেলে দ্রুত শহরে 'রেফার' করে দেওয়া এই হাসপাতালের নিয়মিত চিত্র।
​জরুরি মুহূর্তে দক্ষ চিকিৎসক বা অ্যানেস্থেশিয়ার ডাক্তার খুঁজে পাওয়া যায় না।

​সেবার মান উন্নত না হলেও রোগীদের কাছ থেকে চড়া ফি আদায় করা হয়।

​অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার পর থেকেই হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তাদের কাউকে সেখানে পাওয়া যায়নি।

​ভুক্তভোগী পরিবার এই মৃ*ত্যুর পেছনে দায়ীদের দৃষ্টান্তমূলক শা*স্তির দাবি জানিয়েছেন। এদিকে, সন্দ্বীপের সচেতন সমাজ দ্বীপের বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় প্রশাসনের কঠোর নজরদারি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন যাতে ভবিষ্যতে আর কোনো মায়ের কোল এভাবে খা*লি না হয়।

তথ্যসূত্র: রিয়াদুল মামুন।
সন্দ্বীপ প্রতিনিধি,গ্লোবাল টেলিভিশন।

#সন্দ্বীপের_খবর #সন্দ্বীপ #আমাদের_সন্দ্বীপ_টিভি

13/04/2026

গিন্নী বড় মেয়ে, জামাইয়ের কাছে বিদেশ গেছে আজ তিন মাস হল। বিরহ জ্বালায় বড় কাতর হয়ে পড়েছি। সেটা ফোন করে বারবার স্বরণ করিয়ে দিচ্ছি। আর যেতে দেব না এই বয়সে আমায় একা ফেলে। গিন্নী ভালবাসায় গদগদ হয়ে বলল, এই তো আর মাত্র কয়টা দিন অপেক্ষা কর চলে আসছি।

একটু অভিমান নিয়েই বললাম, তাড়াতাড়ি আসো। অসহ্য লাগছে এই মশারী খাটানো।

লাইন কেটে গেল, না কেটে দিল, বুঝলাম না!!

নেতা বিদেশে বিরিয়ানি খায়, কর্মী দেশে প্যাদানি খায়! -ছবি দুইটাই গতকালের।
12/04/2026

নেতা বিদেশে বিরিয়ানি খায়, কর্মী দেশে প্যাদানি খায়!
-ছবি দুইটাই গতকালের।

আতাউর রহমান ভাই এর মুক্তি চাই
09/04/2026

আতাউর রহমান ভাই এর মুক্তি চাই

এই তো আজকের সংসদ—কিছু কথায় উঠে এলো বড় বাস্তবতা।সালাউদ্দিন আহমেদ বললেন, “মাননীয় স্পিকার, জনগণকে আরেকটু পরিষ্কার করতে চাই।...
09/04/2026

এই তো আজকের সংসদ—কিছু কথায় উঠে এলো বড় বাস্তবতা।

সালাউদ্দিন আহমেদ বললেন, “মাননীয় স্পিকার, জনগণকে আরেকটু পরিষ্কার করতে চাই।”
জবাবে স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বললেন, “জনগণ পরিষ্কার আছে, আমরাই ময়লা করি!”

একটি ছোট বাক্য—কিন্তু গভীরতা অনেক।

এরপর যোহরের নামাজের সময় হলে চিপ হুইপ প্রস্তাব দেন—দুটি বিল পাস করে তারপর নামাজে যাওয়া যায় কি না।
স্পিকার স্পষ্টভাবে বলেন, “নামাজ তো ডিলে করা যাবে না… এই বিলের জন্য নামাজ অপেক্ষা করবে না।”

এমন অবস্থানই বলে দেয়—দায়িত্ব আর বিশ্বাস, দুটোই কীভাবে একসাথে ধারণ করা যায়।

আবার সংসদে যখন বলা হয় বিরোধী দলে মুক্তিযোদ্ধা নেই, তখনও তিনি বাধা দিয়ে বলেন—
“বিরোধী দলেও মুক্তিযোদ্ধা আছেন… আমি নিজে রণাঙ্গনে দেখেছি।”

এমন মানুষরা সংসদে থাকলে রাজনীতি শুধু বিরোধিতা নয়—বরং সত্য, সম্মান আর দায়িত্ববোধের জায়গা হয়ে ওঠে। ❤️

(বিএনপি)ছাত্রদল কতৃক ব্যারিস্টার আরমানের প্রতিনিধি দলের উপর হাম''লার অভিযোগ গতকাল ৬ এপ্রিল ২০২৬ মিরপুর বিশ্ববিদ্যালয় কলে...
08/04/2026

(বিএনপি)ছাত্রদল কতৃক ব্যারিস্টার আরমানের প্রতিনিধি দলের উপর হাম''লার অভিযোগ

গতকাল ৬ এপ্রিল ২০২৬ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদল কতৃক ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমানের প্রেরিত প্রতিনিধি দলের উপর হাম'লার অভিযোগ করে স্থানীয় জামায়াত।
এবিষয়ে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডাঃ মঈন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলেন গত কয়েক মাস থেকে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহারে অনিয়ম , অবৈধ নিয়োগ বাণিজ্য অনিয়মের বিরোদ্ধে প্রতিবাদ কারী শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তাদের হু'মকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে গতকাল আনুমানিক দুপুর ১২:৪০ এর দিকে ব্যারিস্টার আরমান (এমপি)র পক্ষ থেকে ১০/১২ জনের একটি স্থানীয় প্রতিনিধি দল অধ্যক্ষের সাথে সার্বিক বিষয়ে কথা বলার জন্য গেলে কিছুক্ষণের মধ্যেই স্থানীয় ছাত্রদল যুবদল ও বহিরাগতরা একটি মিছিল নিয়ে অধ্যক্ষের অফিস রুমে ঢুকে অতর্কিত হা,মলা করে। এ হাম'লায় প্রতিনিধি দলের বেশ কয়েক জন আহত হয়।আহতদের মধ্যে মিরপুর উত্তর থানা সেক্রেটারি আ: মান্নান ও বাইতুলমাল সম্পাদক সাখওয়াত হোসাইন গুরুতর আহত হলে মিরপুর ইসলামি ব্যাংক হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়।
এছাড়াও ডা: মঈনের হাতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তাকেও ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তার হাতে বেশ কয়েকটি সেলাই লেগেছে বলে তিনি জানান।
মিরপুর উত্তর থানা আমীর মুনীরুল ইসলাম বলেন এত অল্প সময়ে বিশাল বাহিনী ও দেশীয় অ,স্ত্র নিয়ে হামলা ও তাদের কর্মকাণ্ড প্রমান করে এই হামলা তাদের পূর্ব পরিকল্পিত যার সাথে কতৃপক্ষের সরাসরি হাত আছে বলে মনে হয়।
তিনি আরও বলেন যখন আমরা আহতের চিকিৎসা দিতে ব্যস্ত তখন ছাত্রদল অধ্যক্ষের নেতৃত্বে থানায় অভিযোগ দায়ের করেছেন।
তিনি প্রশাসনকে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেন।

যুদ্ধ বিরতির পেছনের ইতিহাস!  ফাহহ.........
08/04/2026

যুদ্ধ বিরতির পেছনের ইতিহাস! ফাহহ.........

Address

Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দীপ 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share