22/05/2022
ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কমন প্রশ্ন
১. আমার নিজের ল্যাপ্টপ / পিসি এবং Wifi থাকতে হবে কিনা?
উত্তরঃ 100% নিজের ল্যাপ্টপ এবং wifi ব্যবহার করা ভালো।
২. আমি কি পারব ইনকাম করতে?
উত্তরঃ ইনকাম এর কথা না ভেবে ভালো কোন মেন্টর এর গাইডলাইন গুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন। যত দিন পর্যন্ত কাজ না পান। ইনকাম এর চিন্তা পরে। আগে Skill development করুন।
৩. আমার কোন সেক্টর এ যাওয়া উচিৎ?
উত্তরঃ আপনার যদি পুর্বে কোন স্কিল থাকে Web development অথবা Graphic design এর তাহলে এসব দিয়েই শুরু করা ভালো। কিন্তু যদি তবুও মনে হয় এসব skill আছে কিন্তু এত ভালো বেসিক নেই। এত টা প্রফেশনাল না। একবারে কোন স্কিল ই নেই, সেই ক্ষেত্রে বেস্ট হবে Digital Marketing
৪. আমার দিনে কত ঘন্টা সময় দিতে হবে?
উত্তরঃ যেকোন কাজের শুরু টা অনেক কঠিন হয়, সেটা ব্যবসাই হোক আর জব। তেমনি ফ্রিল্যান্সিং এ প্রথমে আপনাকে হতে পারে দিনের ৫/৬ ঘন্টাও সময় দেয়া লাগতে পারে প্রথম ৩-৪ মাস। এর পর একটা ভাল পর্যায়ে চলে গেলে এবং Skilled হয়ে গেলে আপনার একই কাজ করতে ২/৩ ঘন্টা লাগবে।
৪. মার্কেটপ্লেসে এ তো অনেক কম্পিটিশন আমি কাজ পাবো কিভাবে?
উত্তরঃ যেমন কম্পিটিশন, তেমন ক্লাইন্ট ও আছে, মার্কেটপ্লেসের ও অভাব নেই, seo গাইড লাইন এর ও অভাব নেই। সোজা কথা লেগে থাকলে সবই সম্ভব।
৫. আমি ছাত্র / চাকুরি করি/ গৃহিনী, আমার কি এই দিকে সময় দেওয়া উচিত?
উত্তরঃ ফ্রিল্যান্সিং আপনি Part time, full time দুই ভাবেই আর্নিং করতে পারবেন, আমরা দেখা যাচ্ছে দিনের ৩/৪ ঘন্টা এমনি ফেসবুক, ইউটিউবে সময় দেয়। এর থেকে একটা স্থায়ী ইনকাম সোর্স এর ব্যবস্থা করলে প্রব্লেম তো নেই।