06/02/2022
আমরা দোয়া করা শিখি>(আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন)হে আল্লাহ সমস্ত প্রশংসা শুধু তোমার জন্য, আমার টুটা ফাটা ইবাদতের সমস্ত ভুলত্রটি ক্ষমা করে যা কিছু সোয়াব হয় কোটি কোটি গুনে বারিয়ে, যাকে সৃষ্টী না করলে কিছুই সৃষ্টি করতেন না, সেই দোযাহানের বাদশা, দরদের নবী হুজুর পাক মোহাম্মদ (স) এর উপর সোয়াব পৌছিয়েদিন। সকল সাহাবাদের উপর পৌছিয়ে দিন। সমস্ত পয়গাম্বার দের উপর পৌউছিয়ে দিন। তামাম দুনিয়াতে যতো মোমেন মোমেনাত শুয়ে আছে তাদের কবরে এর সোয়াব পৌছিয়েদিন। সারা দুনিয়ায় যতো তোমার অলি(বন্ধু)রা চলে গেছেন তাদের উপর পৌছান। খাছ করে আমার শায়েক (রহ:) এর উপর সোয়াব পৌছান, তার রুহানি মোরাকাবা আমাকে নছিব করিয়েন।দয়াময় আল্লাহ তোমার দয়ামায়া মহাব্বতের মাগফেরাতের শেষনাই,গুনার বোজা নিয়ে হাজির হয়েছি, যদিও গনাহগার, তবুওতো তোমার হাবিবের উম্মত,তোমার হাবিব রাসুল (স) এর উছিলায় আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি ক্ষমা না করলে আমাদের কোন উপায় নাই। তুমি ছারা আমাদের ক্ষমা কারি আর কেউ নাই দয়া করে ক্ষমা করে দাও। নফছের ধোকায়, শয়তানের ধোকায়, না বুঝিয়া গুনাহ করেছি- মাবুদ গো তুমি ক্ষমা না করলে আমাদের উপায় নাই। আমাদের সবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ আমাকে, আমার স্ত্রীকে, আমার প্রিয়োদেরকে, আমার শুভাকাংখীদেরকে, আমার কলিজার টুকরা সন্তান কে, আমার ভাই বোন, ভাতিজা ভাতিজী,ভাগিনা ভাগিনী, জামাই, নাতি পুতি, বন্ধু বান্ধব, সকলকে হেদায়েত নসিব করে দাও। হেদায়েত করে গাফেল করিও না। হে দয়াময় আল্লাহ যতোদিন দুনিয়াতে রাখবেন, সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে রাখবেন, যখন কবুল করবেন ঈমানের সহিত কবুল করবেন,আমাদের বংশধরদের সুস্থতার সাথে নেক হায়াত দান করিয়েন। আমাদের বংশধরদের কেয়ামত পর্যন্ত হেদায়েত এর উপর রাখিয়েন, আমার কলিজার টুকরা সন্তানকে সুস্থতার সাথে নেক হায়াত দান করিয়েন। আমার কলিজার টুকরা সন্তানকে(সদেকিন, সালেহিন,আবেদিন,মোখলেছ,মোহাদ্দেস)বান্দা বনান। এমন নেক্কার সন্তান বানিয়ে দেন যে আমাদের জন্য চোখের পানি ছেরে আপনার কাছে দোয়া করবে। আমার বাবা মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমার বাবা মা,ভাই বোন, দাদা দাদী, নানা নানী, চাচা চাচী, ফুবা ফুবু, খালা খালু,মামা মামী,শশুর শাশুরী, প্রতিবেশি, বন্ধু বান্ধব, শুভাকাংখী যে যেখানে কবরে শুয়ে আছে প্রত্যেকের কবর কে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে দয়াময় আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রনা সহজ করে দিয়ো,ঈমানের সহিত রমজান মাসে রোজা রেখে শাহাদতের মউত নছিব করিও। হে আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে কল্লান দান করিও। হে আল্লাহ আপনার হাবিব যার থেকে পানাহ চেয়েছেন, আমরাও তারথেকে পানাহ চাই, আর যা বেশি বেশি চেয়েছেন আমরাও তা চাই। দয়াময় আল্লাহ আমি যতোটুকু দোয়া করেছি এর চাইতেও অনেক ভালো নেয়ামত আপনার কাছে আছে আমাদের নছিব করিয়েন। রাব্বির হামহুমা কামারব্বায়ানি ছাগিরা। মৃত্যু কালে আমাদের জবানে জারি করে দিয়ো (লা-ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ)