07/10/2025
🔥 Interest Targeting আগের মতো কাজ করছে না?
তাহলে এই পোস্টটা একদম শেষ পর্যন্ত পড়ুন — কারণ এখন খেলার নিয়মটাই পাল্টে গেছে।
আপনি হয়তো ভেবেছেন—“আমার Product-এ সমস্যা আছে নাকি?” না ভাই, আপনার ভুল না — আসল সমস্যাটা Meta-এর algorithm নিজেই বদলে গেছে।
আগে ছোট ছোট interest বেছে নিয়ে সহজেই customer পাওয়া যেত। এখন সেটা আর কাজ করে না — তাই অনেকেই আজও টাকা খরচ করছেন, কিন্তু sale আসছে না।
—সিস্টেম যেমন বদলায়, আমাদেরও খেলার নিয়ম পাল্টাতে হয়। তাই আপনাকে ৫টা একদম practical step দেখাবো, যেগুলো ২০২৫-এ Local e-commerce business-রা তাদের business-এ apply করে আগের মতোই result পাচ্ছে।
🎯 কেন Interest Targeting দুর্বল হয়ে গেছে?
👉 Meta এখন নিজের AI (Advantage+) কে বেশি স্বাধীনতা দিচ্ছে।
👉 অনেক interest একসাথে merge করেছে ।
👉 Small size audience দিলে algorithm সঠিক data পায় না, তাই CPA (প্রতি অর্ডারের খরচ) বেড়ে যায়।
সোজা করে বললে: “আপনি যত বেশি control ধরার চেষ্টা করছেন, algorithm ততই হাঁসফাঁস করছে।”
💡 কীভাবে খেলাটা ঘুরিয়ে দেবেন? (৫ ধাপে)
Step 1: Broad + Advantage+ Audience দিয়ে শুরু করুন
খুব specific interest-এ আটকে থাকার দরকার নেই। Broad audience দিন বা Advantage+ চালু করুন। প্ল্যাটফর্মকে learning space দিন। কমপক্ষে ৭–১৪ দিন সময় দিন—তাড়াহুড়ো করলে কিছুই বোঝা যাবে না।
Step 2: Custom Audience বানান—এইটা আসল খেলা
আপনার পুরোনো কাস্টমাররাই সোনার খনি। গত 30/90/180 দিনের buyers, repeat customers—এদের নিয়ে Custom Audience বানান। তারপর 1%–2% Lookalike দিন। এই data দিয়েই Meta নতুন customer খুঁজে বের করবে।
Step 3: Tracking ক্লিন করুন (Pixel + CAPI)
Pixel একা আর আগের মতো কাজে দেয় না। এখন Conversions API (CAPI) লাগবেই। Pixel + CAPI একসাথে থাকলে আপনার data full হবে, আর Meta সঠিক signal পাবে। Retargeting pool-ও অনেক শক্তিশালী হবে।
Step 4: Engagement-based audience মিস করবেন না
যারা আপনার ভিডিও দেখেছে, পেজে react করেছে, inbox-এ message করেছে—ওদেরকে নিয়ে custom audience বানান। এগুলো থেকে Lookalike audience বানালে algorithm অনেক দ্রুত learn করতে পারবে কারা আপনার customer ।
Step 5: Creative দিয়ে algorithm-কে ট্রেইন দিন
Audience দিয়ে খেলা শেষ—এখন আসল খেলা Creative।
একই audience-এ অন্তত ৩টা creative চালান — algorithm কে শিখতে দিন কোনটা best কাজ করছে।
Landing page যত দ্রুত লোড হবে আর tracking যত clean থাকবে, algorithm তত বেশি positive signal পাবে — আর positive signal মানেই cheap result।
Algorithm বদলেছে, কিন্তু খেলার নিয়ম জানলে জেতা সম্ভব।
চেষ্টা না থামিয়ে strategy বদলান—sales আবার আগের মতো আসবেই।
আর আপনি চাইলে comment করে জানাতে পারেন—আপনার campaign-এ interest targeting এখনও কাজ করছে নাকি বন্ধ?
আপনার ক্যাম্পেইনে interest targeting আসলেই কাজ করছে তো?