20/05/2026
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে নতুন কূপ খননের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ‘মূল্যায়ন-কাম-উন্নয়ন’ কূপ খনন কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার জ্বালানি খাতে আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশের গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ’
প্রতিমন্ত্রী জানান, কামতা-২ এবং তিতাস গ্যাস ফিল্ডের তিনটিসহ মোট চারটি নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে।
এসব কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।