পাপড়ি পাবলিশিং হাব

পাপড়ি পাবলিশিং হাব # বই প্রকাশনা
# প্রুফরিডিং
# পাণ্ডুলিপি সম্পাদনা
# গ্রাফিক্স ও ওয়েব ডিজাইন
# ছাপা
# ট্রাভেলিং সাপোর্ট

পাপড়ির সাম্প্রতিক কাজ
07/09/2026

পাপড়ির সাম্প্রতিক কাজ

10/08/2026
পাপড়ির বই বিতরণ কর্মসূচিতে এই চমৎকার বইটি কে কে হাতে পেলেন?
03/07/2026

পাপড়ির বই বিতরণ কর্মসূচিতে এই চমৎকার বইটি কে কে হাতে পেলেন?

শিশুসাহিত্যিক, গবেষক, গীতিকবি আশরাফ আলী চারুর গানের কবিতার বই কিনুন রকমারি থেকে। হার্ডকপি কিংবা ই-বুক-দুটোই পাচ্ছেন রকমা...
03/07/2026

শিশুসাহিত্যিক, গবেষক, গীতিকবি আশরাফ আলী চারুর গানের কবিতার বই কিনুন রকমারি থেকে। হার্ডকপি কিংবা ই-বুক-দুটোই পাচ্ছেন রকমারিতে।
https://www.rokomari.com/book/547533/ganer-kobita

জুলাই জাগরণ, লাল জুলাইয়ের চৌহাট্টাপলিয়ার ওয়াহিদ ‘কৌশিকের পায়ে গুলি লেগেছে। অবস্থা বেহাল। হাসপাতালে নেওয়া হয়েছে।’ এভাবে শ...
03/07/2026

জুলাই জাগরণ, লাল জুলাইয়ের চৌহাট্টা
পলিয়ার ওয়াহিদ

‘কৌশিকের পায়ে গুলি লেগেছে। অবস্থা বেহাল। হাসপাতালে নেওয়া হয়েছে।’ এভাবে শুরু জুলাই গণ-অভ্যুত্থানের ওপর লেখা ছোট্ট উপন্যাস ‌‘চৌহাট্টার লাল বৃষ্টি’। নাঈমুল ইসলাম গুলজার মূলত কবি। স্বভাব কবিই বলা যায়। ফলে জুলাইয়ে সে ঘরে বসে থাকতে পারিনি। নিজে অংশগ্রহণ করেছে এবং লিখে ফেলেছে পুরো সিলেটের অভ্যুত্থানের ইতিহাস।

উপন্যাসে দেখা যায় সিলেটের কানাইঘাট গ্রামে একই সঙ্গে বড় হয়েছে দুই বন্ধু কৌশিক আর গল্পকথক। শহরে তাদের বন্ধু-কাম চা দোকানি সৈকত দা। হেন কোনো জ্ঞান নাই যা তিনি জানেন না! আড্ডা-চা-গল্পে সৈকদাও তাদের প্রধান সঙ্গী।

কৌশিক আর গল্পকথকের জুলাইয়ের অংশগ্রহণের মধ্যে হাজির হয় ইলা। ইলা হচ্ছে গুলজারের ফুফুতো বোন। কখনো কখনো নায়ক ইলার চোখের দিকে তাকিয়ে থাকে! মুখে হাত দিয়ে ভাবুক বেশে তার ভাতখাওয়া দেখে! তখন পাঠক বুঝে নেয় ডাল মে কুচ কালা হ্যায়! প্রেম এমনই। ভাষার চেয়ে অনুভূমি সেখানে প্রবল!

তারপর আরেক চরিত্র পাই। আকবর চাচা। পথের মানুষ। কিন্তু জুলাই তো আমাদের অচেনাকে চিরচেনা করেছে। ফলে জমাটবাধা রক্তের মতো শক্তি জুগিয়েছে।

চৌহাট্টা মূলত সিলেটের পুরনো নাম। ফলে জুলাইকে ঘিরে উপন্যাসের এই নাম ঐত্যিহাসিকও বটে। উত্তম পুরুষে বর্ণিত এই উপন্যাসে গুলজারই মূলত নায়ক। কিন্তু তার চরিত্র নির্মাণে কৌশিকই উজ্জ্বল বেশি। কারণ সেই-ই জুলাই অভ্যুত্থানে মিছিলে নেমে আহত হয়। গুলি লাগে। হাসপাতালে ভর্তি হয়। আর কৌশকের সঙ্গে জোকের মতো লেগে থাকে কথক।

মাত্র কয়েকটি চরিত্র দিয়েই সে পুরো সিলেটের জুলাইয়ের আখ্যান তুলে ধরবার চেষ্টা করেছে। এখানে এসেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে এমসি কলেজ। আলেয়া ফুফুর বাসা। টিলাগড় থেকে আম্বরখানা। তারপর মদিনা মার্কেট আখালিয়া। উপন্যাসের পুরোটা জুড়ে আন্দোলনে তাদের নৈতিক অংশগ্রহণ-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন জুম্মবারে মসজিদের ইমাম জুলাই নিয়ে কোনো বয়ান না দেওয়ায় তাদের ক্ষোভ বাড়ে। একই সঙ্গে দেশের বুদ্ধিজীবী সমাজকে গালি দেওয়া। কারণ তারা খুনি সরকারের দালালি করতেছে। সাংবাদিক তোরাবকে বন্দরবাজার কোটপয়েন্টে পুলিশ অফিসার এডিসি দস্তিগীর নিজ হাতে গুলি করে। সেটা যখন উপন্যাসে তুলে ধরা হয় তখন এটা আর উপন্যাস থাকে না জুলাইয়ের দলিল হিসেবে হাজির হয়।

উপন্যাসটি পড়লে পুরো সিলেট শহরের চিত্র চোখের সামনে ভেসে ওঠে। নাওয়েরপুল থেকে টিলাগড়, মেজরটিলা দেখা যায়। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ব্যবসা ও মুজিববাদী বয়ানে মানুষকেও হত্যা করাও যেন জায়েজ করে তুলতে চেয়েছিল।

উপন্যাসে শুধু সিলেট কেন? ঢাকা থেকে আন্দোলনের ঘোষণার সঙ্গে তাদের বাস্তবায়ন করা। নাহিদ ইসলামকে তুলে নেওয়া। আব্দুল কাদেরের নয় দফা। আসিফ মাহমুদ, আবুল বাকের চলে আসে। প্রবাসীরা যে রেমিটেন্স না পাঠিয়ে সরকারকে বিপদে ফেলে সেটার আলাপ।

উপন্যাসে স্বয়ং তুলে ধরা হয় শেখ হাসিনার নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতি। নূর হোসেনকে তিনি ডেকে ছিলেন। তখন নূর হোসেন বলে- আপা আপনি আমাকে দোয়া করেন আমি গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত! ফলে হাসিনা তার বয়ানে কট খায়। নৈতিকতা হারায়।

পর্ব করে সাজানো উপন্যাসে আমরা সিলেটের জুলাই অভ্যুত্থানকে ছবির মতো সাজাতে পারব। টিলাগড় থেকে শিবগঞ্জ-মিরাবাজার হয়ে চৌহাট্টায় পৌছানোর গল্প আছে।

বাংলা সাহিত্যে নবীগঞ্জ, দ্বিতীয় খণ্ড: তথ্যসমৃদ্ধ গুরুত্বপূর্ণ বইজহুর মুনিমবাংলা সাহিত্যে নবীগঞ্জ, দ্বিতীয় খণ্ড—গবেষক এম ...
27/06/2026

বাংলা সাহিত্যে নবীগঞ্জ, দ্বিতীয় খণ্ড: তথ্যসমৃদ্ধ গুরুত্বপূর্ণ বই
জহুর মুনিম

বাংলা সাহিত্যে নবীগঞ্জ, দ্বিতীয় খণ্ড—গবেষক এম শহিদুজ্জামান চৌধুরী ও কবি আবুল কালাম আজাদ ছোটন-এর মহান কাজ, মহৎ কাজ।

সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা অনেকের কাছে অপরিচিত হতে পারে, কিন্তু এই উপজেলা সমৃদ্ধ। কেন সমৃদ্ধ, ‘লেখকদের কথা’য় বলা হচ্ছে—
শ্রীহট্টের হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ উপজেলাটি প্রাচীন ইতিহাসের এক অনন্য নিদর্শন। বিশেষ করে বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে ওই অঞ্চল প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ। মধ্যযুগের সাহিত্যে এই অঞ্চলের একাধিক কবিগণ যথার্থ অবদান রেখেছেন। পরবর্তীতে এই ধারা চলমান রয়েছে।

তিনশো আটাশ পৃষ্ঠার এই সমৃদ্ধ বইয়ে আছে নবীগঞ্জের ১৪২জন সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের জীবনী, যাঁদের জন্ম ১৯১০ থেকে ১৯৭০ খ্রিষ্টাব্দের মধ্যে। লেখকদের তালিকা সাজানো হয়েছে জন্ম-তারিখ অনুযায়ী। প্রত্যেকের জীবনীতে আছে তাঁদের জন্ম-মৃত্যু তারিখ। সাংসারিক অবস্থা। শৈশব-কৈশোরে কোথায় কোথায় পড়ালেখা করেছেন। আছে শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক পরিচয়, সাহিত্য-জীবনের কর্মকাণ্ড। প্রত্যেকের জীবনীর সাথে আছে এক বা একাধিক পরিষ্কার ছবি। কারো কারো জীবনীতে তাঁদের এক-দুটো লেখাও স্থান পেয়েছে।
বাংলা সাহিত্যে নবীগঞ্জ বইটি পড়লে নবীগঞ্জের ১৯১০ থেকে ১৯৭০ খ্রিষ্টাব্দে জন্ম নেওয়া লেখকদের জীবন সম্পর্কে জানা যাবে। বরং ভালোভাবে জানা যাবে।

লেখকদের জীবনীর সাথে-সাথে বইটিতে ২০১০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা লাভ করা নবীগঞ্জের সাহিত্য সংগঠন ‘বিবিয়ানা সাহিত্য পরিষদ’-এর নানা সৃজনশীল কাজ, যেমন পত্রিকা-ম্যাগাজিন প্রকাশ করা, সাহিত্য সভার আয়োজন করা, ইফতার মাহফিল, স্মরণ-সভা, প্রতিবাদ-সভা, আনন্দ ভ্রমণ ইত্যাদির ছবিসহ বিস্তারিত দেওয়া হয়েছে। আর এসব তথ্য-সমৃদ্ধ কাজের মাধ্যমে বাংলাদেশ; এমনকি বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের কাছে নবীগঞ্জ পরিচিত হয়েছে, হচ্ছে।

বাংলা সাহিত্যে নবীগঞ্জ, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশের এপ্রিলে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি প্রকাশ করেছে পাপড়ি।

Address

Sylhet
3100

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 21:00
Thursday 11:00 - 21:00
Saturday 11:00 - 21:00
Sunday 11:00 - 21:00

Telephone

+8801712786775

Alerts

Be the first to know and let us send you an email when পাপড়ি পাবলিশিং হাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাপড়ি পাবলিশিং হাব:

Shortcuts

Share