Our Evergreen Bangladesh

Our Evergreen Bangladesh The land of the natural beauty of Banglagesh. So other images including various natural scenes and animals will be uploaded on this page.

Besides ,various news that happens daily in Bangladesh will be uploaded on this page starting from sports .

আলহামদুলিল্লাহ বিশ্বের নানাদেশে মিলাদুন্নাবী ﷺ উৎযাপিত হচ্ছে💕 রাসূলুল্লাহﷺ'র মহব্বতে জশনে মিলাদুন্নাবী ﷺ'র মোবারক  জুলুস...
09/10/2022

আলহামদুলিল্লাহ
বিশ্বের নানাদেশে মিলাদুন্নাবী ﷺ উৎযাপিত হচ্ছে💕 রাসূলুল্লাহﷺ'র মহব্বতে জশনে মিলাদুন্নাবী ﷺ'র মোবারক জুলুস পালিত হচ্ছে 💞

#ঈদে_মিলাদুন্নবী

সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিতপ্রিয়নবী (সা.) এর উত্তম আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে----র‌্য...
08/10/2022

সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত
প্রিয়নবী (সা.) এর উত্তম আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে
----র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ৮ অক্টোবর (শনিবার) আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি সিলেট নগরীতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র‌্যালি’। এ র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও অতিথিবৃন্দ। বাদ যুহর শুরু হয় র‌্যালি। প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। ত্বালায়াল বাদরু আলাইনা, সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম, এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে। র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন- মানবতা বিবর্জিত পৃথিবীতে মানবতা ও শান্তির পয়গাম নিয়ে তাশরিফ এনেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন উত্তম আদর্শ। তাঁর এ উত্তম আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাঁর শান্তির পয়গাম দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। রবিউল আউয়াল মাসে নবীর আদর্শ চর্চার যে ধারা চলমান তা পুরো বছরব্যাপী অব্যাহত রাখতে হবে।

বক্তারা আরো বলেন, প্রিয়নবী (সা.) যখন পৃথিবীতে এসেছিলেন তখন মানবিকতা বলতে কিছু ছিলনা, ছিল শুধু হানাহানি। মজলুমের আর্তনাদে ছিল আকাশ ভারী। নারীদের কোনো মান-মর্যাদা ছিলনা। অপেক্ষাকৃত দুর্বলেরা সমাজে নির্যাতিত-নিষ্পেষিত ছিল। এমনি সময়ে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষকে প্রকৃত মানবিক মর্যাদায় অধিষ্ঠিত করতে দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা ও অনুগ্রহ। তাঁর জীবনদর্শনে মানবজীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সে আদর্শ অনুসরণে সমাজে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় আমাদের এগিয়ে আসতে হবে। প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তাঁর সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা বলেন, বর্তমান সময়ে কিছু কুচক্রীমহল জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যাবস্থাকে ধ্বংসের অপচেষ্টা করছে। মুসলিম ছাত্র সমাজকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরানোর চেষ্টা করছে, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ইসলাম কখনো অশান্তি সৃষ্টি ও সংঘাতকে সমর্থন করে না। যার যার ধর্ম পালনের স্বাধীনতার কথা ইসলাম শিক্ষা দেয়। ইসলামের নবী দুনিয়াতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নমুনা প্রদর্শন করেছেন এর নজীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই প্রিয়নবীর আদর্শ অনুসরণে সংঘাত নয় বরং শান্তি প্রতিষ্ঠায় আমাদের এগিয়ে আসতে হবে। বিভিন্ন সময়ে কিছু লোক বিভিন্ন ধর্ম ও মুসলমানদের অনুভুতির কেন্দ্রস্থল মহানবী (সা.) কে নিয়ে কটাক্ষ করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাইকে উস্কানীমূলক বক্তব্য পরিহার করতে হবে। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে কোনো মানুষকে অযথা যেন হয়রানি করা না হয় সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। দেশের শান্তি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. জাহেদুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম মনোয়ার হোসেন, সদস্য কবির আহমদ ও কাওছার হামিদ সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ কে আবদুল মোমেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সুলতান আহমদ।

সম্মানিত অতিথি হিসেবে র‌্যালিতে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সাবেক সংসদ সদস্য আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, প্রচার সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু জাফর নুমান, অর্থ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ এর অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্জ শেখ মখন মিয়া, সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আরমান আহমেদ শিপলু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. আলমগীর হোসাইন, মাওলানা আজির উদ্দিন পাশা, হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, মুহা. শরীফ উদ্দিন, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, সাবেক সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, আনজুমানে আল ইসলাহ’র সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।

সিলেট মহানগরীর সহ সভাপতি আতিকুর রহমান সাকের এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত র‌্যালিপূর্ব আলোচনায় আরো উপস্থিত ছিলেন লতিফিয়া এতিমখানা ফুলতলী’র পরিচালক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদ্বওয়ানুল হক শিমুল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল জলিল, অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, সাবেক সহ অফিস সম্পাদক তৌরিছ আলী, কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী, প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার, সাবেক সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফজল মো. ত্বাহা, কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সদস্য আবুল কাশেম, শোয়াইব আহমদ, আবু সাঈদ বখত নিয়াজী, শেখ কাদের আল হাসান, সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গণি সোহাগ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট শাখার সভাপতি সুলাইমান আহমদ চৌধুরী, সিলেট পশ্চিম জেলা সভাপতি কবির আহমদ, সিলেট মহানগরীর সাবেক সভাপতি এনাম উদ্দিন আহমদ, ঢাকা মহানগর সভাপতি ইমাদ উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি সাদেকুর রহমান, সিলেট পূর্ব জেলা সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, শাবিপ্রবি সভাপতি গাউসুল আলম, মৌলভীবাজার জেলা সভাপতি কাওছার আহমদ, সিলেট মহানগর সহ-সভাপতি মারুফ আহমদ, সিলেট পশ্চিম জেলার সহ সভাপতি সালেহ আহমদ, সিলেট পূর্ব জেলার সহ সভাপতি সাইদুল ইসলাম, হবিগঞ্জ জেলা সহ সভাপতি ইমরান আল ইমন, শাবিপ্রবি সাধারণ সম্পাদক শাহ ইয়াহইয়া আহমদ, সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নাসির খান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট এর সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান জামি, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু হেনা ইয়াসিন প্রমুখ।

সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা: তালামীযে ইসলামিয়া আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালিকে সফল ও সার্থক করে তোলাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের সিলেটবাসী, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. জাহেদুর রহমান ও সদস্য সচিব এস এম মনোয়ার হোসেন। তারা র‌্যালির কারণে নগরবাসীর যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

#ঈদে_মিলাদুন্নবী

ফুটবল ইতিহাসে একটি হৃদয় বিদারক ঘটনা😕ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচে কমপক্ষে ১২৯ জন নিহত এবং প্রায় ১৮০ জন আহত হয়েছে যা...
02/10/2022

ফুটবল ইতিহাসে একটি হৃদয় বিদারক ঘটনা😕

ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচে কমপক্ষে ১২৯ জন নিহত এবং প্রায় ১৮০ জন আহত হয়েছে যা বিশ্বের সবচেয়ে খারাপ স্টেডিয়াম বিপর্যয়ের মধ্যে একটি বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, গতকাল এক বিবৃতিতে, পুলিশ বলেছে যে শনিবার রাতে পার্সেবায়া সুরাবায়ার কাছে তাদের দল ৩-২ গোলে হেরে যাওয়ার পর আরেমা এফসির সমর্থকরা পূর্বাঞ্চলীয় শহর মালাংয়ের একটি স্টেডিয়ামে পিচে হামলা চালায়।

এটি একটি কালো দিন হিসেবে থাকবে⚫

30/09/2022

মেসির খেলা দেখে জীবনের একটা স্বার্থকতা খুঁজে পেলেন মেসি ভক্ত।

সিলেট - জকিগঞ্জ  রোডের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং মিনা কমিউনিটি সেন্টারের পাশে সিএনজি এবং পিকআপ  মুখোমুখি সংঘর্ষে ৩ জন নি...
03/09/2022

সিলেট - জকিগঞ্জ রোডের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং মিনা কমিউনিটি সেন্টারের পাশে সিএনজি এবং পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহত ৩ জনের মধ্যে ২ জন স্বামী স্ত্রী বলে জানা গিয়েছে।
ওপর জন হলেন জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের তুফখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া । ইন্না-লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন।

বাসের রুটটা দেখে অবাক হবেন না। একসময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল...
31/08/2022

বাসের রুটটা দেখে অবাক হবেন না। একসময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল কোলকাতা টু লন্ডন ভায়া দিল্লি। কোন ভারতীয় বা ব্রিটিশ কোম্পানি না, অস্ট্রেলিয়ার সিডনি শহরের #অ্যালবার্ট_ট্যুর_কোম্পানি এই বাস চালাতো। প্রায় ২৫ বছর ধরে চলে এই বাস সার্ভিস।

১৯৫০ সালের প্রথম পর্যন্ত এই বাস সার্ভিস চালু ছিল। এই বাসের ভাড়া কোলকাতা থেকে লন্ডন ৮৫ পাউন্ড থেকে ১৪৫ পাউন্ড ছিল। বাস কোলকাতা ধর্মতলা থেকে ছেড়ে বেনারস, এলাহাবাদ, আগ্রা, দিল্লি,লাহোর, রাওয়ালপিন্ডি, কাবুল, কান্ধাহার, তেহরান, ইস্তানাবুল, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া হয়ে ইংল্যান্ড পৌছাত।
এই রাস্তা কমবেশি ২০৩০০ কিমি ছিল। ১১টি দেশ পার করে অবশেষে লন্ডন পৌছানো যেত।
#সংগৃহীত

16/08/2022

আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ। কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু, তাঁরা আসছে না কেনো! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।

একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। ওমা, এ কেমন কথা! প্রশ্ন উত্তর কই?
তখন আপনার মনে পড়লো- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।' []
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'।

[] তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে।

এমন সুন্দর মুহুর্ত পেতে প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলক পড়ার চেষ্টা করুন।আপনি দুনিয়ায় আমল করুন, মৃত্যুর পরের জীবনে সুখি করে দিবেন স্বয়ং মহান রাব্বুল আলামিন।❤️❤️❤️

#সংগৃহীত🖤🥀☝️🤲

15/08/2022

ঢাকার উত্তরায় বিআরটি ফ্লাইওভারের গার্ডার পড়ে প্রাইভেট কারের ৪ যাত্রীর মৃত্যু 😭😭😭😭

জীবন কতটা অনিশ্চিত!!!হে আল্লাহ, এমন মৃত্যু কাউকে দিও না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..আল্লাহ সবাইকে হেফাজত কর...
15/08/2022

জীবন কতটা অনিশ্চিত!!!

হে আল্লাহ, এমন মৃত্যু কাউকে দিও না।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
আল্লাহ সবাইকে হেফাজত করুন।

06/08/2022

পিএসজির হয়ে আজকের ম্যাচে মেসির অসাধারণ বাইসাইকেল গোল🔥🔥
Leo Messi





23/07/2022

সুবহানআল্লাহ। মহান আল্লাহ কতটা শক্তিশালী। আল্লাহর ক্ষমতার অসীম।
হাকালুকি হাওর থেকে সরাসরি আকাশে পানি উঠতেছে, আল্লাহু আকবার।

16/07/2022

ভালো নেই সিলেট!
মুষলধারে আধা ঘন্টার বৃষ্টিতে রুমের মধ্যে কমর সমান পানি! নগরীর দরগা গেইটের অনেক বাসা বাড়িতে পানি।

Address

Zindabazar
Sylhet
3100

Telephone

+8801751602253

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Evergreen Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Evergreen Bangladesh:

Share