23/03/2021
ফেসবুক পেইজ প্রমোট/বুষ্ট কি? কিভাবে করতে হয় পেইজ প্রমোট বা বুষ্ট। একদম সহজ ভাষায় বিস্তারিত দেখে নিন।
আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
ইন্টারনেট ব্যবহার করে অথচ ফেসবুক আইডি নেই এমন লোক বাংলাদেশে আছে বলে আমার মনে হয়না।
আর ফেসবুকের একটি মজার অংশ হচ্ছে ফেসবুক পেইজ। সবাই’ই চায় তার একটা জনপ্রিয় ফেসবুক পেইজ থাকুক। কিন্তু ফেসবুক পেইজের লাইক বাড়াতে না পেরে হতাশ হয়ে পরে।
আজ আমি আলোচনা করবো ফেসবুক প্রমোট/বুষ্ট নিয়ে।
প্রমোট/বুষ্ট কী?
অনেকে এটাকে অটো লাইক মনে করেন। আসলে এমনটা না। প্রমোট/বুষ্ট হচ্ছে ফেসবুক পেইজে লাইক বাড়ানোর নিয়মতান্ত্রিক প্রন্থা। প্রমোট দিলে আপনার পেইজটি মানুষের হোমপেইজে পৌছাবে এবং তারা এতে লাইক দেবে।
ফেসবুক পেইজ সাধারণত এভাবেই লাইক বাড়িয়ে জনপ্রিয় করা হয়। পৃথিবীতে যত বড় বড় পেইজ আছে, সবগুলাই এই প্রন্থাতে বড় করা।
এবার জেনে নিই প্রমোট আর বুষ্টের মধ্যে পার্থক্য কিঃ
আসলে দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বুষ্ট দেওয়া হয় পেইজের পোষ্টকে। আপনার পেইজে একটা পোষ্ট করে সেটাকে বুষ্ট দিলে সেই পোষ্টটা মানুষের কাছে বেশি বেশি পৌছাবে এবং তারা এই পোষ্টটাতে লাইক দেবে ; একেই বলে বুষ্ট।
আর প্রমোট দিলে আপনার সম্পূর্ণ পেইজটাই মানুষের কাছে পৌছাবে এবং তারা সেটাকে লাইক দেবে ; এতে আপনার পেইজের লাইক বাড়বে।
আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো পোষ্ট বা ছবি মানুষের কাছে ছড়াতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বুষ্ট দেবেন।
আর যদি আপনার পেইজকে জনপ্রিয় করতে চান, তাহলে প্রমোট দেবেন। (আমার মতে প্রমোট দেওয়াই ভালো। এতে লাইকগুলো আপনার পেইজে স্থায়ী হয়ে গেলো)
আপনার পেইজ টি বুষ্ট বা প্রমোট দিতে চাইলে
Contact Us:
Phone: 01771874655