OLD News

OLD News সারা বিশ্বে সিলেটি

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদের বিপরীতে ৪৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
18/09/2026

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদের বিপরীতে ৪৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন।
15/09/2026

৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন।

বন্ধন যুব সমাজ কল্যাণ ক্লাব গোলাপগঞ্জ, সিলেট এর নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার স...
10/09/2026

বন্ধন যুব সমাজ কল্যাণ ক্লাব গোলাপগঞ্জ, সিলেট এর নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভার অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬-২০২৭ সালের জন্য কার্যকরি কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সাব্বির আহমেদ । মাজহারুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও তাহমিদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মোরাদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রবাসী সাংবাদিক লেখক আনোয়ার শাহজাহান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাদল আহমদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্না চৌধুরী, নাহিদুল ইসলাম নাহিদ, দেলোয়ার হোসেন , আব্দুল্লা আল মাসুদ । অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক হাম্মাদ খাঁন ।

প্রেস বিজ্ঞপ্তি।

নির্বাচন
09/09/2026

নির্বাচন

গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সংগঠন ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফশিল ঘোষনা হবে আগামী বুধবার। ...
07/09/2026

গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সংগঠন ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফশিল ঘোষনা হবে আগামী বুধবার। আজ প্রেসক্লাবে বাদ পড়া সদস্যদের রিভিউ শুনানী শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট দেলওয়ার হোসেন দিলু জানান, বুধবার নির্বাচনি তফশিল ঘোষনা করা হবে। নির্বাচনে সম্ভাব্য তারিখ আগামী ৩ আক্টোবর। এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য আনোয়ার শাহজাহান, আব্দুল আহাদ, শহীদুর রহমান সুহেদ উপস্থিত ছিলেন।

আজ রাত ৭টায় এক সৌজন্য স্বাক্ষাতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি সহ অন্যান্যদের  ফুল দিয়ে শুভেচ্ছা ...
06/09/2026

আজ রাত ৭টায় এক সৌজন্য স্বাক্ষাতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি সহ অন্যান্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এনাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি শহীদুর রহমান সুহেদ। গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ।

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদগোলাপগঞ্জ প্রতিনিধি :  ২০০৮ সালে প্রতিষ্ঠিত গো...
05/09/2026

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ

গোলাপগঞ্জ প্রতিনিধি : ২০০৮ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আগামী দুই বছরের জন্য ২০২৬-২৮ সালের কমিটি গঠন করা হয়েছে। এটি সমিতির ৬ষ্ঠ তম কমিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের মর্তুজা মার্কেটে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিলের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে দেলোয়ার হোসেন মাহমুদকে সভাপতি (দৈনিক পূণ্যভূমি) ও ফাহাদ হোসাইনকে সাধারণ সম্পাদক (দৈনিক সিলেটের সংবাদ) নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ (দৈনিক ভোরের আওয়াজ), সহ সভাপতি আব্দুল্লাহ আহমদ ( দৈনিক যায়যায়দিন), সহ সভাপতি দেলওয়ার হোসেন মান্না (ইনকিলাব), সহসাধারণ সম্পাদক ওলিউর রহমান তামিম (আরটিভি), সাংগঠনিক সম্পাদক রিমন আহমদ (দৈনিক সচিত্র সিলেট), দপ্তর সম্পাদক তামিম আহমদ (আমার কুলাউড়া), কোষাধ্যক্ষ সাকেল উদ্দিন (এশিয়া বাণী), প্রচার সম্পাদক জাবেদ আহমদ (জিবি সময়), নির্বাহী সদস্য সালমান কাদের দিপু (কুশিয়ারা নিউজ), ইমন আহমদ (সাপ্তাহিক হলি সিলেট) ও শিপন আহমদ (ফটো সাংবাদিক দৈনিক সংগ্রাম প্রতিদিন)।

Address

Golapganj
Sylhet
3166

Telephone

+8801711700286

Website

Alerts

Be the first to know and let us send you an email when OLD News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OLD News:

Shortcuts

Share