23/08/2026
🌿 আলহামদুলিল্লাহ,
জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন।
উমর কাঠগড় সমাজ কল্যান সংঘ এর আওতাধীন নূরানী ১০৫ গলিতে আজ ২৩ আগষ্ট ২০২৬ ইং, বৈদ্যুতিক লাইনের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছের ডালপালা কর্তনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়। কার্যক্রম চলাকালীন উমর কাঠগড় সমাজ কল্যাণ সংঘের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সহযোগিতা করেন।
নিরাপদভাবে কাজটি সম্পন্ন করার স্বার্থে প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। এতে এলাকাবাসীর যে সাময়িক অসুবিধা সৃষ্টি হয়েছে, তার জন্য উমর কাঠগড় সমাজ কল্যাণ সংঘ আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
আমরা বিশ্বাস করি, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।
জনস্বার্থে আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।🤝🌿
সার্বিক সহযোগিতায়
উমর কাঠগড় সমাজ কল্যাণ সংঘ
নূরানী, বনকলাপাড়া, সুবিদ বাজার, সিলেট।