02/08/2026
গভীর শোক ও সমবেদনা
মরহুম মাওলানা আবু সালেহ আল মাহমুদ (রহ.)-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ।
🖤 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চকবাজার ইসলামিয়া হাঃ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মরহুম মাওলানা আবু সালেহ আল মাহমুদ (রহ.)-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, আদর্শ মানুষ এবং দ্বীনের একজন অক্লান্ত খাদেম। তাঁর ইলম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অসংখ্য শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি—আল্লাহ যেন তাঁর সকল নেক আমল কবুল করেন, তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের ধৈর্য ও শক্তি দান করেন।
আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আসকিনহুল জান্নাহ। আমিন। 🤲