Dailyzakigonj.com-ডেইলি জকিগঞ্জ

Dailyzakigonj.com-ডেইলি জকিগঞ্জ সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ,আপডেট নিউজ পেতে পেইজটি ফলো করে সাথে থাকুন

জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা, চমক হতে পারেন নতুন মুখনিজস্ব ...
15/07/2026

জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা, চমক হতে পারেন নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময় যত ঘনিয়ে আসছে, ততই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা বাড়ছে। পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি এবার নতুন কয়েকটি মুখও আলোচনায় উঠে আসায় নির্বাচনকে ঘিরে বাড়ছে আগ্রহ।

সরকার ও নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। চলতি বছরের শেষ প্রান্তিক, অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবরের দিকে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তবে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেনি।

জুলাই গণ-অভ্যুত্থানের পর স্থানীয় সরকার কাঠামো পুনর্গঠন এবং সংশ্লিষ্ট আইন সংস্কারের কাজ চলমান রয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, তাদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ পৌরসভার প্রথম ও প্রতিষ্ঠাকালীন মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক বিএনপি নেতা ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ও সালিশি ব্যক্তিত্ব হাফিজ মাছুম আহমদ দুধরচকী, বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা ও পূর্ববর্তী উপজেলা নির্বাচনের প্রার্থী সুয়েব লস্কর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গোলাম রোকবানী জাবেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, বিএনপি নেতা মো. শাহীন আহমদ, মাওলানা বিলাল আহমদ ইমরান, ফয়জুল ইসলাম চৌধুরীসহ আরও কয়েকজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

এছাড়া এককভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে খেলাফত মজলিসের মাওলানা মখলিছুর রহমানসহ আরও কয়েকজনের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনার কথাও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে।

তবে উল্লেখিত ব্যক্তিদের কেউই এখন পর্যন্ত চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে আলোচনা থাকলেও বিষয়টি এখনও পুরোপুরি অনুমাননির্ভর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার পর নির্বাচনী মাঠ আরও জমে উঠবে। তখন দলীয় সমর্থন, রাজনৈতিক সমীকরণ, জোটগত অবস্থান এবং স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ—সব মিলিয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রস্তুতি

বর্তমান পরিকল্পনা অনুযায়ী সরকার প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার দিকে গুরুত্ব দিচ্ছে। এরপর পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নির্বাচন কমিশন ভোটগ্রহণ আরও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে কেন্দ্র ও বুথ ব্যবস্থাপনায় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে। আলোচনায় থাকা খসড়া পরিকল্পনা অনুযায়ী প্রতি দুই হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ এবং বুথভিত্তিক ভোটার সংখ্যা পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনায় রয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান—এই তিনটি পদে ভোট গ্রহণ করা হয়ে থাকে। একজন ভোটার পৃথক তিনটি ব্যালটের মাধ্যমে নিজ নিজ প্রতিনিধি নির্বাচন করবেন।

তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক তফসিল, নির্বাচনী বিধিমালা ও চূড়ান্ত সময়সূচি ঘোষণা না করা পর্যন্ত এসব বিষয় পরিবর্তনের সুযোগ রয়েছে। তাই প্রার্থী ও ভোটার—উভয়েরই কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ,বোনদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শু...
26/05/2026

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ,বোনদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অফুরন্ত আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে আপনাদের পরিবারের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। মহান আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন।

“ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে পড়ুক আপনাদের পরিবার ও চারপাশের সবার মাঝে। ঈদ হোক হৃদয়ের ত্যাগ, ভালোবাসা আর করুণার এক পবিত্র দিন। ত্যাগের আদর্শে ঐক্যবদ্ধ হোক জাতি, শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে যাক দেশ।

“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!দেশে ও বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক, ঈদ হোক কল্যাণময় ও বরকতময়।ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং আত্মত্যাগের শিক্ষায়।

শুভেচ্ছান্তেঃ জাবেদ চৌধুরী।চেয়ারম্যান পদপ্রার্থী: ৩ নং কাজলসার ইউনিয়ন পরিষদ।

এই চার প্রার্থীর মধ্যে অনলাইন জরিপে কে এগিয়ে...
12/01/2026

এই চার প্রার্থীর মধ্যে অনলাইন জরিপে কে এগিয়ে...

Address

Media News
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Dailyzakigonj.com-ডেইলি জকিগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dailyzakigonj.com-ডেইলি জকিগঞ্জ:

Shortcuts

Share