22/02/2026
-------------শোক সংবাদ ----------
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শ্রদ্ধেয় শিক্ষক জনাব রহিম উদ্দিন স্যারের সপ্তম সন্তান পাইলটিয়ান ফেরদৌস ইমাদ Ferdous Imad ( ব্যাচ ২০১৭)
অদ্য ২২শে ফেব্রুয়ারি ২০২৬, ৪ রামাদান,রবিবার
চিকিৎসাধীন অবস্থায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল, আখালিয়াতে রাত ১০:৫৫ মিনিটে ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উল্লেখ্য, সে GBS এ আক্রান্ত হয়ে এক সপ্তাহ যাবত সিলেটে আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আর পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাহার সকল ভাইয়েরা পাইলট স্কুলের কৃতি শিক্ষার্থী।
➤➤তাহার জানাযার সময় পরবর্তীতে জানানো হবে, ইনশাআল্লাহ।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালোমনাই এসোসিয়েশন তাঁহার মৃত্যুতে গভীর ভাবে শোকাভিভূত। তাহার শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছেন গভীর সমবেদনা। পরম করুনাময় মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করে নিন, আমীন।
#শোক
২২ শে ফেব্রুয়ারি ২৬
৫ই রামাদান
সিলেট।
পোস্ট কার্তেসী : ইনু ভাই।