E Corner Kanaighat

E Corner Kanaighat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from E Corner Kanaighat, Social Media Agency, Sylhet.
(2)

স্বাগতম ই-কর্ণার কানাইঘাটে। আপনার সেবার জন্য আমাদের অভিজ্ঞ এক্সপার্ট টিম বিদ্যমান।
সেবা সমূহঃ নামজারী আবেদন, টিন সার্টিফিকেট ও রিটার্ন দাখিল, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন অনলাইন আবেদন সহ নিখুত, নির্ভুলভাবে অনলাইনে আবেদন ও পরামর্শ প্রদান করা হয়

আসসালামু আলাইকুমঅনলাইনে সেবার জন্য যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন01775-172602
25/12/2025

আসসালামু আলাইকুম
অনলাইনে সেবার জন্য যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন
01775-172602

24/12/2025

নামজারী আবেদন, টিন সার্টিফিকেট ও রিটার্ন দাখিল
01775 172602

20/12/2025

নিখুঁত ভাবে জমির নামজারী আবেদন করা হয়

14/12/2025

‎📍 সেবা সকল ধরনের ভূমি সেবা

‎✅ মৌজা ম্যাপ পিডিএফ
‎✅ যেকোনো ধরনের অনলাইন খতিয়ান (CS/RS/BRS/BS/E-MUTATION)
‎✅ যেকোনো ধরনের খতিয়ানের সার্টিফিকেট কপি(CS/RS/BRS/BS/E-mutation)
‎✅ ভূমি উন্নয়ন কর দাখিলা কাটা

‎ এসকল ভূমি সেবা পেতে ও
‎বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

জমির নামজারি করা কেন প্রয়োজন?নামজারি কেন জরুরি সে প্রশ্নের উত্তর জানার আগে সম্ভবত ‘নামজারি’ বলতে আমরা কী বুঝি সেটা জানা ...
27/11/2025

জমির নামজারি করা কেন প্রয়োজন?

নামজারি কেন জরুরি সে প্রশ্নের উত্তর জানার আগে সম্ভবত ‘নামজারি’ বলতে আমরা কী বুঝি সেটা জানা দরকার। এক কথায় ‘নামজারি’ বলতে-কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো বৈধ পন্থায় ভূমি/জমির মালিকানা অর্জন করলে সরকারি রেকর্ড সংশোধন করে সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেকর্ড আপটুডেট (হালনাগাদ) করাকেই নামজারি বলা হয়। যে জমির নামজারি সম্পন্ন হয় তার জন্য একটি খতিয়ান দেয়া হয়। খতিয়ানকে আমরা জমির একটি সংক্ষিপ্ত হিসাব বিবরণী বলতে পারি। উক্ত হিসাব বিবরণী অর্থাৎ খতিয়ানে মালিকের নাম, মৌজার নাম, মৌজার নম্বর (জে এল নম্বর), আর এস জরিপের দাগ নম্বর, দাগে জমির পরিমান, একাধিক মালিক হলে তাদের নির্ধারিত হিস্যা ও প্রতি বছরের ধার্যকৃত খাজনা (ভূমি উন্নয়ন কর) ইত্যাদি লিপিবদ্ধ থাকে।

এবার মূল আলোচনায় আসা যাক। জমির দলিল থাকা সত্ত্বেও নামজারি এত জরুরি কেন?

সাধারণভাবে আমাদের ধারণা, দলিল সম্পাদন হলেই কাজ শেষ। নামজারির দরকার কী? এটি অত্যন্ত ভুল ধারণা। দলিল সম্পাদনের মাধ্যমে শুধু মালিকানা হস্তান্তর হয়, সরকারের খাতায় মালিক হিসাবে স্বীকৃতি পাওয়া যায় না। শুধু কোনো দলিলের মাধ্যমে অর্জিত জমির মালিকানার ভিত্তিতে অথবা ওয়ারিশ হিসেবে পিতা-মাতার জমিতে দখলসূত্রে থাকলেই সরকারি রেকর্ডে উক্ত ভূমিতে তার মালিকানা নিশ্চিত হয় না। কোনো ভূমিতে বৈধ ওয়ারিশ বা ক্রয়সূত্রে মালিক হওয়ার পর পূর্বের মালিকের নাম থেকে নাম কেটে বর্তমান মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হয়, তাহলেই তার মালিকানা সরকার কর্তৃক নিশ্চিত হয়। এভাবে রেকর্ড বা জরিপের খাতায় জমির মালিকের নাম সংশোধন করার পদ্ধতিই হলো নামজারি।

আপনি যদি ওয়ারিশ হিসেবে বা ক্রয়সূত্রে কোনো জমির মালিক হন কিন্তু নামজারি না করান, তবে আপনার অজান্তে কোনোভাবে এক/একাধিক দলিল সম্পাদন করে কোনো স্বার্থান্বেষী ব্যক্তি আপনার আগে নামজারি করে ফেলতে পারে। তাতে আপনি পরবর্তী সময়ে নামজারি করতে গেলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন। বাস্তবক্ষেত্রে জটিলতা আরও বাড়তে দেখা গেছে যখন উক্ত স্বার্থানেষী ব্যক্তি অপর এক বা একাধিক ব্যক্তির নিকট ওই জমি ইতিমধ্যে বিক্রয় করে ফেলেছে। বর্তমানে এরকম ঘটনা অহরহ ঘটছে। এসব ক্ষেত্রে নানারকম মামলা মোকদ্দমার সৃষ্টি হয়ে থাকে যা দীর্ঘদিন যাবৎ অর্থ, সময় ও মানুষে-মানুষে সম্পর্কের অবনতি ঘটায়।

রেজিস্ট্রেশন দপ্তরটি আইন মন্ত্রণালয়ের অধীন একটি অফিস। সকল প্রকার দলিল সম্পাদন, রেজিস্ট্রিকরণ উক্ত দপ্তরের কাজ। দলিল রেজিস্ট্রিকরণের ক্ষেত্রে এখনো পর্যন্ত যিনি বিক্রেতা তিনি আদৌ উক্ত জমির মালিক হিসাবে সরকারের রেকর্ডে অন্তর্ভুক্ত আছেন কী না তার কোনো রেকর্ড জেলা রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রারের দপ্তরে নেই। ফলে ভুলবশত একই জমির এক বা একাধিক দলিলের মাধ্যমে বিক্রয়ের ঘটনা ঘটে। অপরদিকে ভূমি অফিসগুলি ভূমি মন্ত্রণালয়ের অধীন যার কাছে সরকারের কাছে রেকর্ডভুক্ত মালিকদের নাম, পূর্ববর্তী নামজারিকৃত মালিকদের নাম, নথিসহ বিস্তর তথ্য থাকে। ফলে একবার নামজারি করাতে সক্ষম হলে একই জমির একাধিকবার বিক্রয় হলেও মূল মালিকের আর ক্ষতিগ্রস্ত বা হয়রানি হওয়ার সম্ভাবনা কম থাকে।

নামজারি আবেদনের মাধ্যমে আবেদনকারী যে স্বত্বলিপি অর্জন করেন, যাকে প্রচলিত ভাষায় আমরা ‘খতিয়ান’ বলে থাকি, এর মাধ্যমে তার উক্ত জমিতে মালিকানা স্বত্ব প্রমাণে নিশ্চয়তা লাভ করেন যা অন্য কোনো দালিলিক মাধ্যমে লাভ করেন না। নামজারি করা না থাকলে শুধু একাধিক বিক্রয়ের আশঙ্কাই বিদ্যামান থাকে না, পরবর্তী সময়ে আপনার অর্জিত সম্পত্তিতে দখলে থাকলেও পরে আপনার অবর্তমানে আপনার উত্তরাধিকাররা ওই সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।

যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে বর্তমানে ঋণ নিতে গেলে জমি বন্ধকের ক্ষেত্রে খতিয়ান ছাড়া আবেদন গ্রহণ করা হয় না।

ওয়ারিশনমূলে প্রাপ্ত জমির মালিকরা যদি নামজারি না করান তাহলে তাদের মধ্যে বিশেষত নারী অংশীদাররা এবং ভবিষ্যতে তাদের ওয়ারিশদের মধ্যে মারাত্মক জটিলতা সৃষ্টি হয়। এজন্য ওয়ারিশরা সমঝোতার মাধ্যমে প্রথমেই নামজারি সম্পন্ন করে রাখলে পরবর্তী সময়ে অনেক জটিলতা পরিহার করা সম্ভব হয়।

পরিশেষে, উপরোক্ত বিষয়গুলোর আলোকে জমির মালিকদেরকে অনুরোধ করা যাচ্ছে-যারা এখনো গড়িমসি করে নামজারি সম্পন্ন করেননি তারা অনতিবিলম্বে নামজারির জন্য আবেদন জানান। মনে রাখবেন, এটি একটি সহজ প্রক্রিয়া, এতে ভয়ের কিছু নেই, যদি আপনি এখানে উদ্ধৃত নিয়মগুলো একটি পড়ে নেন এবং সে অনুযায়ী কাজ করেন তাহলে আপনার-জমি সংশ্লিষ্ট বড় ধরণের আপত্তি কিংবা মামলা-মোকদ্দমা না থাকে তবে নির্ধারিত ৪৫ কার্যদিবসের মধ্যে আপনাকে নামজারির খতিয়ান সৃজন করে দেয়া সম্ভব।

নামজারি কীভাবে করবেন?

প্রথমেই আপনাকে একটা বিশ্বাস রাখতে হবে তা হলো, নামজারি একটি সহজ প্রক্রিয়া এবং আপনি নিজেই তা সম্পন্ন করতে পারেন। আরও বিশ্বাস রাখতে হবে, কোনো প্রকার দালাল/ভূমিদস্যু/মুন্সী বা অন্য কোনো মধ্যস্থতাকারীর সহায়তা ছাড়াই আপনি নিজেই তা করতে পারেন। এতে হয়তো আপনার কিছু সময় ব্যয় হবে কিন্তু আপনার বহু অর্থের অপচয় যেমন বন্ধ হবে তেমনি দালালদের অন্যায় আবদার কিংবা ভূমি অফিসের অসাধু ব্যক্তিদের দ্বারা প্রতারিত হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগান্তির সম্ভাবনা কমে যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজে নামজারি প্রক্রিয়াটি বুঝতে যদি আপনার সমস্যা হয় তাহলে এসিল্যান্ডের উপজেলা ভূমি অফিসে একটি ‘হেল্পডেস্ক’ বা ‘সেবাকেন্দ্র’ খোলা রয়েছে। একজন দায়িত্ববান অফিস সহকারী সার্বক্ষণিক আপনাকে সহযোগিতার জন্য নিয়োজিত আছেন। আপনার যেকোনো সমস্যায় তিনি সহযোগিতা করবেন। তারপরও যদি কোনো বিষয়ে আপনার অধিকতর জানার প্রয়োজন থাকে তাহলে আপনি সরাসরি এসি ল্যান্ডের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।

এখন চলুন আমরা জানি নামজারি কীভাবে করতে হয়।

প্রথমে আপনাকে কয়েকটি বিষয় জানতে হবে যা নিচে দেয়া হলো-

নামজারি করা কখন প্রয়োজন হয়:• ভূমি মালিকের মৃত্যুর কারণে উত্তরাধিকারদের নাম সরকারি রেকর্ডে রেকর্ডভুক্ত করতে হয়; • জমি বিক্রি, দান, হেবা, ওয়াকফ, অধিগ্রহণ, নিলাম ক্রম, বন্দোবস্ত ইত্যাদি সূত্রে হস্তান্তর হলে নতুন ভূমি মালিকের নামে রেকর্ডভুক্ত করতে হয়
#কানাইঘাট_নামজারী #নামজারী #কানাইঘাট 01775-172602

সর্বশেষ আইন অনুযাযী পূর্ণ মালিক হওয়ার জন্য নামজারী বাধ্যতামূলক বিধায় কোন ধরনে কাগজাদী জটিলতায় পড়ার আগেই বর্তমান দখলীয় জম...
27/11/2025

সর্বশেষ আইন অনুযাযী পূর্ণ মালিক হওয়ার জন্য নামজারী বাধ্যতামূলক বিধায় কোন ধরনে কাগজাদী জটিলতায় পড়ার আগেই বর্তমান দখলীয় জমি আপনার নিজ নামে নামজারী করে সরকারী তালিকায় রেকর্ড ভূক্ত করুন

24/11/2025

জমি থাকলে নামজারী করুন তাহলে আপনি পূর্ণ মালিক বিবেচিত হবেন

17/11/2025
জমিজমার মলিনতা দূর করতে নামজারী করুন। নামজারী হলো পুর্বে মালিকের নাম কর্তন করে বর্তমান মালিকের নাম সরকারি রেকর্ডে অন্তর্...
17/11/2025

জমিজমার মলিনতা দূর করতে নামজারী করুন। নামজারী হলো পুর্বে মালিকের নাম কর্তন করে বর্তমান মালিকের নাম সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করা। নিখুত অনলাইনে নামজারী আবেদন এবং ফাইলিং সহায়তার জন্য আজই যোগাযোগ করুন 01775-172602 উপজেলা সেন্টার কানাইঘাট

#নামজারী
#অনলাইনআবেদন
#কানাইঘাট_নামজারী

Address

Sylhet
3180

Website

Alerts

Be the first to know and let us send you an email when E Corner Kanaighat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share