08/12/2025
আজকে সহজভাবে একটা বিষয় বুঝে নেই — “মার্কেটিং আসলে কী?”
অনেক ব্যবসায়ী মনে করেন—
একটা ওয়েবসাইট বানালাম, একটা অ্যাড দিলাম… মানুষ কিনবে!
দুঃখজনক হলেও সত্যি—ব্যবসা এভাবে চলে না।
মার্কেটিং মানে শুধু অ্যাড দেওয়া নয়।
মার্কেটিং মানে হলো মানুষের আচরণ বোঝা।
উদাহরণ: ঘরের বাজার
যদি আপনি এদের অ্যাড লাইব্রেরিতে যান, দেখবেন—
এদের ১টা না, ২০০+ অ্যাড চলছে।
এটা কি শুধু টাকা খরচ?
না!
এটা হলো অডিয়েন্স যেভাবে কিনে, তা বোঝার সেরা উদাহরণ।
বাংলাদেশি অডিয়েন্স আসলে কী চায়?
👉 অনেকে ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে
👉 আবার অনেকেই বেশি কমফোর্ট ফিল করে—
• WhatsApp
• Messenger
• Direct Inbox
ঘরের বাজার এই বিষয়টা বুঝেছে।
তাই তারা ওয়েবসাইটের ওপর ভরসা করে বসে নেই।
বরং যেই অডিয়েন্স যেখানে আছে—সেখানেই আলাদা ক্যাম্পেইন চালাচ্ছে।
• ওয়েবসাইটের জন্য আলাদা অ্যাড
• WhatsApp এর জন্য আলাদা CTA
• Messenger এর জন্য আলাদা কন্টেন্ট
• ভিডিও, ছবি, স্টোরি—সব জায়গায় আলাদা উপস্থাপন
এটাই হলো structured marketing.
এটাই হলো audience segmentation.
সাধারণত ভুলটা কোথায় হয়?
অনেকে ভাবে—
“একটা অ্যাড দিলে তো সেল আসা উচিত!”
“মানুষ ওয়েবসাইট থেকে কেন অর্ডার করছে না?”
কিন্তু মানুষ তো আপনার মতো ভাবে না।
তারা যেভাবে কমফোর্ট ফিল করে—সেভাবেই কিনবে।
মার্কেটিং মানে হলো—
• মানুষ কীভাবে সিদ্ধান্ত নেয়
• কোন CTA তে ক্লিক করে
• কোন প্ল্যাটফর্মে ভরসা করে
• তাদের ভয় কোথায়
• তারা কীভাবে কথা বুঝতে চায়
এই জিনিসগুলো না বুঝলে—
অ্যাড দিলেই সেল আসবে—এটা শুধু একটা ভুল ধারণা।
ঘরের বাজার ব্র্যান্ড হলো কীভাবে?
এর পেছনে আছে একজন vision-driven মানুষ—জামশেদ মজুমদার।
তিনি শুধু প্রোডাক্ট বিক্রি করেন না—
প্রেজেন্টেশন, কন্টেন্ট, কাস্টমার এক্সপেরিয়েন্স—সবকিছুতে সমান গুরুত্ব দেন।
যদিও তাদের প্রোডাক্ট তুলনামূলক হাই রেঞ্জ,
তবুও মানুষ কেনে—কারণ বিশ্বাস।
বিশ্বাস আসে—
• মানসম্মত কন্টেন্ট
• সুন্দর প্রেজেন্টেশন
• প্রোডাক্টের কেয়ার
• ব্র্যান্ড স্টোরি
থেকে।
এমনকি তার ঘরের বাজার লোগো দেখানো ছবিটিও ভাইরাল হয়েছে!
এটা হঠাৎ হয়নি—
বরং এসেছে—
• ধারাবাহিক পরিশ্রম
• স্ট্র্যাটেজিক মার্কেটিং
• মান বজায় রাখা
• অডিয়েন্সের অনুভূতি বোঝা
থেকে।
ব্যবসা করলে মনে রাখবেন:
❌ শুধু অ্যাড দিলে সেল হবে — এই ধারণা ভুল
❌ একটাই অ্যাডে ব্র্যান্ড তৈরি হয় — ভুল
❌ মানুষ ওয়েবসাইটেই কিনবে — এটা আপনার ধারণা, অডিয়েন্সের নয়
মার্কেটিং হলো—
🎨 অডিয়েন্সের মন বোঝার আর্ট
🔬 তাদের আচরণ অনুযায়ী স্ট্র্যাটেজি বানানোর সায়েন্স
📖 ধারাবাহিকভাবে ব্র্যান্ড গল্প বলা
যারা এটা বুঝবে—
তাদের জন্য মার্কেটিং খরচ নয়, ইনভেস্টমেন্ট।
আর যারা সত্যি সত্যিই এই পথে হাঁটবে—
তারা একদিন ঘরের বাজারের মতো নিজের ব্র্যান্ডকে বড় করে তুলবে।
Mahbubul Hasan ---MH Digital growline