25/08/2026
আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হলো উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, সদর, মৌলভীবাজার-এর উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। 🎉
আজ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার মাদ্রাসার কনফারেন্স হলে সকাল ১১টায় এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা ছাত্র সংসদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন—
হজরত মাওলানা সামছুল ইসলাম হুজুর (অধ্যক্ষ, উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল ডিগ্রী মাদ্রাসা) এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন
ভারপ্রাপ্ত সুপার, মাড়কোনা দাখিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা মোহাম্মদ মঈন উদ্দিন
সুপার, হাজী আব্দুল বাছিত খান দাখিল মাদ্রাসা।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক হাসিন মাহতাব তালুকদার, ছাত্র সংসদের দায়িত্বশীলবৃন্দ এবং মাদ্রাসার محترم ছাত্র-ছাত্রীবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা ও উপস্থাপনা করেন ছাত্র সংসদের ভিপি আব্দুল কাইয়ুম ও জিএস রাসেল আহমেদ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মূল্যবান দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। উত্তীর্ণ সকল শিক্ষার্থীর জন্য রইল বুকভরা ভালোবাসা, শুভকামনা ও দোয়া। তারা যেন দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে। 🤲✨