21/09/2026
স্বামী-স্ত্রী মিলে বাসায় কিছু বাচ্চা পোলাপানকে কুরআন পড়াচ্ছিলেন। এক লোক ভিডিওধারণ করতে করতে সোজা গিয়ে বাসায় ঢুকে পড়ে। যেহেতু বাচ্চা পোলাপান তাই স্ত্রীর মুখ খোলা ছিল। স্ত্রী সাথে সাথে মুখোশ পরে নিচ্ছিলেন। লোকটি তখন বলে—আপনি মুখ ঢাকছেন কেন? ইত্যাদি ইত্যাদি।
একপর্যায়ে লোকটি স্বামী-স্ত্রীকে অবৈধ প্রমাণ করতে বেশ চাপাচাপি করে। শেষে ব্যর্থ হয়ে আবুলতাবুল বলতে থাকে। স্বামী লোকটিকে কোনো রকম সতর্কতা ছাড়া বাসায় ঢুকার কারণ জিঙ্গেস করলে জানায় ‘সে জার্নালিস্ট’ (সাংবাদিক)!
জার্নালিস্ট হলেই কি সবধরনের প্রাইভেসি ডিঙ্গাতে পারে? যে কোথাও, যেকোনো সময়ে ভিডিও করতে পারে? অনুসন্ধান করবে ভালো কথা, সাংবাদিক হলে কি অনুমতির দরকার পড়ে না?
বাংলাদেশ ৭১