22/10/2025
ORGBDR Job Circular 2025: রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ০৪ টি পদে মোট ০৯ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
ORGBDR Job Circular 2025
পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাটলিপিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ, মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
পদের নাম: সহকারী হিসাবরক্ষক
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা।
আবেদন শুরুর সময়: ০৯ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://orgbdr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।