প্রাণের টাঙ্গাইল

  • Home
  • প্রাণের টাঙ্গাইল

প্রাণের টাঙ্গাইল নদী চর খাল বিল
আর গজারীর বন,
চমচম মিষ্?

পাখির চোখে ছয়আনী পুকুর
03/09/2026

পাখির চোখে ছয়আনী পুকুর

টাঙ্গাইলের এই ছবিতে এক ফ্রেমে যা দেখতে পাচ্ছেন।★ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ★ টাঙ্গাইল ডিসি লেক ★ টাঙ্গাইল সার্কিট হ...
03/09/2026

টাঙ্গাইলের এই ছবিতে এক ফ্রেমে যা দেখতে পাচ্ছেন।
★ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ★ টাঙ্গাইল ডিসি লেক ★ টাঙ্গাইল সার্কিট হাউস ★ টাঙ্গাইলের আদালত চত্বর ★ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোট ★ হেলিপ্যাডসহ
আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন।
ছবি- collected

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সিজারের মাধ্যমে পৃথিবীর আলো দেখেছে চার নবজাতক। ...
03/09/2026

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সিজারের মাধ্যমে পৃথিবীর আলো দেখেছে চার নবজাতক। আলহামদুলিল্লাহ, মা ও চার নবজাতক—সকলেই সুস্থ আছেন।

একসঙ্গে চারটি সন্তান মায়ের কোলজুড়ে আসা সত্যিই মহান আল্লাহর এক অপার নিয়ামত। 🥰❤️

মা ও চার নবজাতকের সুস্থতা, নেক হায়াত এবং সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি। 🤲❤️

নকল কসমেটিকস বিক্রির অভিযোগে টাঙ্গাইলের ‘ইত্যাদি কসমেটিকস’-এ ভোক্তা অধিকারের অভিযান।
03/09/2026

নকল কসমেটিকস বিক্রির অভিযোগে টাঙ্গাইলের ‘ইত্যাদি কসমেটিকস’-এ ভোক্তা অধিকারের অভিযান।

যে বয়সে মায়ের আঁচল আর বাবার আদরেই নিরাপদ থাকার কথা, সেই বয়সেই নির্মমতার শিকার হয়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশু তাওহিদের।  ট...
03/09/2026

যে বয়সে মায়ের আঁচল আর বাবার আদরেই নিরাপদ থাকার কথা, সেই বয়সেই নির্মমতার শিকার হয়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশু তাওহিদের। টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় শিশুটিকে তার বাবা ও সৎ মা মারধর করে হত্যা করেছেন এমন অভিযোগ উঠেছে।

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা শিক্ষা কোর্সের ভর্তির সার্কুলার দিয়েছে। আগ্রহী প্রার্থীগন দ্রুত আবেদন কর...
03/12/2025

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা শিক্ষা কোর্সের ভর্তির সার্কুলার দিয়েছে। আগ্রহী প্রার্থীগন দ্রুত আবেদন করুন।

টাঙ্গাইলের তিন কৃতি সন্তান দেশের সেবায় দায়িত্বেটাঙ্গাইল জেলার তিন কৃতি সন্তান দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে নি...
22/11/2025

টাঙ্গাইলের তিন কৃতি সন্তান দেশের সেবায় দায়িত্বে

টাঙ্গাইল জেলার তিন কৃতি সন্তান দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

ফাতেমা তুল জান্নাত (গোপালপুর) – ডিসি, মুন্সিগঞ্জ

জাহিদুল ইসলাম মিঞা (ভূয়াপুর) – ডিসি, চট্টগ্রাম

শফিকুল ইসলাম (ধনবাড়ী) – ডিসি, নোয়াখালী

টাঙ্গাইলের এই সন্তানরা দেশ ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তাদের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

মির্জাপুর বাঁশতৈল ইউনিয়নের গর্বিত সন্তান (বিসিএস) ক্যাডার জুয়েল আহমেদ❤️টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়া...
21/11/2025

মির্জাপুর বাঁশতৈল ইউনিয়নের গর্বিত সন্তান (বিসিএস) ক্যাডার জুয়েল আহমেদ❤️

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বেড়ে ওঠা জুয়েল আহমেদ আজ দেশের প্রশাসনে এক সৎ, দক্ষ ও মানবিক নেতৃত্বের প্রতীক। পিতা বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান (বাচ্চু) ও মাতা বিউটি আক্তারের মূল্যবোধে বড় হওয়া এই মেধাবী কর্মকর্তা তিন ভাই, এক বোনের পরিবারে সর্বকনিষ্ঠ। পরিবারের সবার মতো তিনিও নিজের যোগ্যতা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে গেছেন সাফল্যের উচ্চ শিখরে শিক্ষাজীবনের শুরু বাঁশতৈল মো. মুনশুর আলী উচ্চ বিদ্যালয়ে, পরে ঢাকা কমার্স কলেজে এইচএসসি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে মেধার স্বাক্ষর রেখে তিনি নিজেকে প্রস্তুত করেন একটি বড় লক্ষ্য—সিভিল সার্ভিস। তার অধ্যবসায়ের ফলেই তিনি উত্তীর্ণ হন ৩৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে। প্রশাসনিক জীবনে দায়িত্ব পালনেও তিনি দেখিয়েছেন এক অনন্য দৃষ্টান্ত। ২০২৪ সালে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে দায়িত্ব পালনকালে ‘বর্ষসেরা প্রশাসক’ সম্মাননা অর্জন করেন তিনি। উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর নেতৃত্ব, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, জনবান্ধব সেবা ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিকতা—এই সম্মাননার পেছনে ছিল তার এমন অসাধারণ কাজের ধারাবাহিকতা। বর্তমানে তিনি মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে মাঠপর্যায়ের বাস্তবায়ন—সব জায়গায়ই তার নিষ্ঠা, দৃষ্টি ও কার্যকর ব্যবস্থাপনা প্রশংসিত হচ্ছে।

মির্জাপুরের একটি সাধারণ গ্রামে বেড়ে ওঠা এক তরুণ আজ জেলা প্রশাসনের অন্যতম শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন—এ যেন অনেক তরুণের স্বপ্নপথকে আলোকিত করে। তিনি প্রমাণ করে দিয়েছেন, পথে বাধা থাকলেও ইচ্ছাশক্তি ও সততার ওপর ভরসা রাখলে অসম্ভব কিছুই নেই। আমাদের “মির্জাপুর” ফেসবুক পেইজের পক্ষ থেকে প্রশাসন ক্যাডারের এই গর্বিত সন্তান জুয়েল আহমেদকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তার কর্মনিষ্ঠা, সততা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি আগামী দিনে আরও নতুন সাফল্য বয়ে আনুক—এই প্রত্যাশা আমাদের। আমাদের মির্জাপুরের নাম তিনি বারবার গর্বের সঙ্গে তুলে ধরবেন, আর তরুণ প্রজন্মের জন্য হয়ে থাকবেন এক অনুপ্রেরণার বাতিঘর।

টাঙ্গাইল,

টাঙ্গাইলের লাউহাটীর কন্যা 'তন্নী এখন বিসিএস ক্যাডার❤️টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী গ্রামের কৃতি সন্তান তাহরীমা খান...
21/11/2025

টাঙ্গাইলের লাউহাটীর কন্যা 'তন্নী এখন বিসিএস ক্যাডার❤️

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী গ্রামের কৃতি সন্তান তাহরীমা খান তন্নী ৪৪তম বিসিএসের টেকনিক্যাল শিক্ষা ক্যাডারে ইনস্ট্রাক্টর পদে সুপারিশপ্রাপ্ত হয়ে টাঙ্গাইলের নাম আরও একবার উজ্জ্বল করে তুলেছেন।

তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন থেকে শুরু করে পুরো লাউহাটী জুড়ে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং লক্ষ্যভেদী মনোভাব—এই তিনের সমন্বয়ে তন্নী প্রমাণ করেছেন যে চেষ্টা থাকলে সাফল্য নিশ্চিত।
তাঁর এই অর্জন এলাকার সকল তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রাণের টাঙ্গাইল ফেসবুক পেইজের পক্ষ থেকে তাহরীমা খান তন্নীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয়ভরা অভিনন্দন। তাঁর আগামীর পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত।

টাঙ্গাইল,

21/11/2025

এই মাত্র
টাঙ্গাইলে ভূমি কম্পন হলো
কে কে এই কম্পন
অনুভব করছেন

Address


Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের টাঙ্গাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রাণের টাঙ্গাইল:

Shortcuts

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share