20/08/2026
একজন পুরুষ যখন লোকাল বাসের ড্রাইভার হন—
তখন বলা হয়, “লুজার , বাস চালিয়ে জীবন কাটাচ্ছে!
অন্যদিকে একজন নারী যখন বাসের ড্রাইভারের আসনে বসেন—তখন বলা হয়, “স্বাধীনচেতা, সাহসী ও আত্মনির্ভরশীল নারী!
এর কারণ কী?একই পেশা, একই দায়িত্ব—কিন্তু পরিচয় অনুযায়ী শব্দের ব্যবহার যেন বদলে যায়। পুরুষের ক্ষেত্রে বিষয়টিকে অনেক সময় তুচ্ছ বা স্বাভাবিক হিসেবে দেখা হয়, অথচ কোনো নারী একই কাজ করলে সেটিকে নারীর ক্ষমতায়ন, সাহস ও স্বাধীনতার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।
তবে বাস্তবতা হলো—ড্রাইভিং কোনো নারী বা পুরুষের একক পরিচয় নয়। একজন মানুষ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে তার প্রশংসা হওয়া উচিত তার দক্ষতা, পরিশ্রম ও পেশাগত যোগ্যতার জন্য, শুধু নারী বা পুরুষ হওয়ার কারণে নয়।