Atuqur Rahman Tipu Media sangbad

  • Home
  • Atuqur Rahman Tipu Media sangbad

Atuqur Rahman Tipu Media sangbad আসসালামু আলাইকুম
আতিকুর রহমান টিপু প? News Media/Videos

গোসল করতে গিয়ে নিঁখোজ জাহানারা ফিরে এসেছে।এলাকাবাসী বলছে সব জ্বীনের কান্ডআতিকুর রহমান টিপুমুন্সিগঞ্জে পদ্মায় গোসল করতে ...
10/06/2026

গোসল করতে গিয়ে নিঁখোজ জাহানারা ফিরে এসেছে।
এলাকাবাসী বলছে সব জ্বীনের কান্ড

আতিকুর রহমান টিপু
মুন্সিগঞ্জে পদ্মায় গোসল করতে নিঁখোজের একদিন পর চাঁদপুর জেলা থেকে উদ্ধারের কাহিনী এখন জেলায় ঝড় তুলেছে।জাহানারা।বয়স প্রায় ৫০ কাছাকাছি।তিন সন্তানের জননী।এক ছেলে দুই কন্যা তার।স্বামী মোঃ সেন্টু শেখ গত হয়েছেন অনেক বছর হলো।বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের। ছেলের মোঃ রাব্বি। বয়স ২৮।প্রথম কন্যা লাভনী।২৫ ছুঁই ছুঁই। বিয়ে হয়েছে।ছোট কন্যা সিনথিয়া (১৯)।সদ্য শ্বশুর বাড়ি গিয়েছে।বেশ সুখের সংসার।স্বামী মারা যাওয়ার পর শক্ত হাতে সংসারের হাল ধরেছিলেন।এখনো ছায়া দিয়ে যাচ্ছেন সংসারে।তিনি ৮ জুন বিকেল সাড়ে চারটায় বাড়ি থেকে গোসল করতে পদ্মার শাখা নদীতে যান।কিন্ত সময়মত বাড়িতে না ফেরায় তার সন্তান রাব্বি ৯৯৯ নম্বরে ফোন করেন।তৎক্ষনাত টঙ্গীবাড়ি উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসে।।তারা নিঁখোজ হবার স্পটসহ আশপাশ এলাকায় উদ্ধার অভিযান চালায়।এতে আরো যুক্ত হয় মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি চৌকষ টিম।তারা রাত ৯ টা পর্যন্ত চেষ্ঠা করেও ব্যর্থ হয়।

যেভাবে উদ্ধার হলো রওশন আরা

৯ জুন সকাল ৮ টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে
ফোন আসে তার ছেলে রাব্বির কাছে।ফোনে অপরিচিত ব্যাক্তি তাকে জানায় তার মা চাঁদপুর জেলার চাঁদপুর লঞ্চ ষ্টেশনের কাছে রয়েছে।তারা যেনো এসে তার মাকে নিয়ে যায়।এ সংবাদ পেয়ে পরিবারের বেশ কয়কজন ইঞ্জিন চালিত ট্রলার ঠিক করে সকাল ১১ টায় চাঁদপুরের উদ্দেশ্যে
রওয়ানা দেয় এবং জাহানারা কে নিয়ে বিকেল ৪ টায় ফিরে আসে বলে জানায়।তবে তার মা কথা বলতে পারছেনা।

০মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ- পরিচালক মেহাম্মদ শফিকুল ইসলাম যা বলেন

তিনি বলেন ৮ জুন সোমবার আমরা ৯৯৯ এ ফোন পেয়েই ঘটনাস্থলে যাই এবং উদ্ধার অভিযান শুরু করি।আমাদের টঙ্গীবাড়ি ফায়ার টিম ও মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরীর একটি দক্ষ টিম উদ্ধার অভিযানে অংশ নেয়।
প্রতিকূল পরিবেশেও আমাদের ডুবুরীরা ৩০ থেকে ৪০ ফিট পানির নীচেও ডুবূদিয়ে উদ্ধার অভিযান চালায়।
আমরা নঙ্গলবার ৮টায় উদ্ধার অভিযানে যাবার প্রস্তুতিকালে তার ছেলে রাব্বি জানায় তার মা জীবিত।তার সন্ধান মিলেছে।বর্তমানে চাঁদপুর লঞ্চষ্টেশন সংলগ্ন জায়গায়
অবস্থান করছে।মাকে আনতে তারা যাচ্ছে।
তবে কিভাবে পদ্না ও মেঘনা পাড়ি দিয়ে চাঁদপুর গেলো তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

এলাকাবাসী বলছে এটি জ্বীনের কাজ

এলাকাবাসী এ অবিশ্বাস্য ঘটনাকে জ্বীনের কাজ বলছেন।
বলছেন জ্বীন তাকে নদী থেকে সেখানে নিয়ে গেছে।নইলে এটি সম্ভব নয়।কেননা রওশন আরার কাপড় ও জুতো অক্ষত ছিলো।
শরীরে কোন ক্ষতি হয়নি।সবই স্বাভাবিক।তাই জ্বীনের কাজ।তাছাড়া পদ্মা ও মেঘনাইবা কিভাবে পাড়ি দিলো?

কথা বলছেন না জাহানারা

কথা বলছেন না তিনি।একদম চুপচাপ।কেবল ৬ মাসের নাতিকে কোলে করে পরিবারের সদস্যদের ঘিরে বসে আছেন।ইশারায় কথা বলছেন।তবে চিন্তামক্ত ও স্বাভাবিকই
মনে হচ্ছে তাকে।তবে কেন কথা বলছেন না তা পরিবারের
কেউ বলতেও পারছেন না।

প্রকৃত ঘটনা কি

আসলে এটা কি জ্বীনের কাজ? আূধুনিক সময়টা এই বিষয়টা বিশ্বাস করেনা।তবে কেমন করে পদ্মা মেঘনা পাড়ি দিলেন সেটিও কথা।
তবে পরিবারের কারো সাথে মানঅভিমান করে গোসলের
উছিলায় সেখানে গিয়ে পরে সংসারের মায়ায় ফিরে আসা কিনা সেটিও ফেলে দেয়া যায়না।লজ্জায় হয়তো কথা বলছেন না।বিষয়টা অনেকটা এমাজিন।

আতিকুর রহমান টিপুঃএকজন মানুষ কখনোই ব্যাক্তির আদর্শ আর ব্যক্তির চিন্তায় জীবন পার করতে পারেনা।তার বিবেক আর জ্ঞান দিয়ে কি ক...
01/06/2024

আতিকুর রহমান টিপুঃ
একজন মানুষ কখনোই ব্যাক্তির আদর্শ আর ব্যক্তির চিন্তায় জীবন পার করতে পারেনা।তার বিবেক আর জ্ঞান দিয়ে কি করা উচিত কোনটি ভালো নয় নির্ধারন করা উচিত।মানুষ একমাত্র আল্লাহর দাসত্বই করবে।আর কারো নয়।আল্লাহ সব বুঝেন আর জানেন।তার কাছে মাধ্যম দিয়ে আগাতে হয়না।মাধ্যম কেবল জ্ঞান বুদ্ধি আর চলার পথ দেখাবার জন্য দরকার।কেবল একজনের কাছে বন্দী হয়েই তা অর্জন ঠিক নয়।অংক শিক্ষার জন্য অংক শিক্ষকের দরকার।ধর্ম শিক্ষার জন্য ধর্ম শিক্ষকের দরকার।বিজ্ঞান শিক্ষার জন্য বিজ্ঞান শিক্ষকের দরকার।তেমনি প্রতিটি ধাপে রয়েছে জানার মাধ্যম।পবিত্র কোরআন কি বলেছে? আকাশ বাতাস চন্দ্র সূর্য আবর্তন নিয়ে জানতে।শ্রষ্ঠার সৃষ্টি নিয়ে জানতে।বিজ্ঞান নিয়ে জানতে।পরিমাপ নিয়ে জানতে।
জোতিস্ক নিয়ে জানতে।সৃষ্টির রহস্য নিয়ে জানতে।মওলানাগন সে বিষয়ে কি পবিত্র কোরআনের বিষদ ব্যাখা করছেন?তারা করছেন কোন মওলানা কি বল্লেন তা নিয়ে মাঠ গরম করতে।একজন ভুল করলে তা ব্যাক্তিগত কন্ট্রাক না করে তাকে আঘাত করতে উদ্যত হচ্ছেন।পীরগন ওলিগন মানব কল্যানে পবিত্র কোরআন, হাদিস ও নামাজ রোজার মহা বার্তা প্রচার করে গেছেন তা ভুলে তাদের মাজার নিয়ে তর্কে লিপ্ত হতে।তারা কি উদ্দেশ্যে আর কি নিয়ে এ জনপদে এসেছিলেন পরিবার পরিজন ছেড়ে সেই বাণী রেখে তাদের মাজার নিয়ে সংঘাতে লিপ্ত হতে।
মানুষ পৃথিবীতে আগমন করলে বা জন্ম নিলে মা বাবাসহ স্বজনরা স্বাগত জানায়।আবার মৃত্যুর পর তার লাশকে বহনের সময় সমবেদনা জানায়।কিন্তু কেউ কবরে বা চিতায় মৃত ব্যাক্তির সাথে গমন করেনা।নিজেরই যেতে হয়।
তাই নিজেকে জানার দরকার।নিজেরা কেনো ব্যাক্তির জন্য দ্বন্দ্বে লিপ্ত হবো? কেউ কি কারো জন্য জন্ম নেয়? নিজের জন্যই জন্য প্রাকৃতিক ভাবে পৃথিবীকে গমন।তাই কারো দাস কেনো হবো? জানবো সবার কাছে কারো দায় নিয়ে কেনো এত চেঁচামেঁচি করবো?আমরাতো আল্লাহর দাস।আল্লাহর গোলাম।আইসিইউতে একমাস থাকলে কত টাকা হাসপাতালকে দিতে হয়? জানেন? আর প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন আমরা প্রকৃতি থেকে নিয়ে বাঁচি।১০ বছরের অক্সিজেনের দাম কত?তা কি পরিশোধ সম্ভব? এই যে আল্লাহর সূর্য থেকে যে আলো বা তাপ গ্রহন করি তার দাম কি দেয়া সম্ভব? কত রংগের ফলমুল,শাক সবজি, মাছ মাংসসহ কত উপাদান গ্রহন করছি তার মূল্য কি দিতে পারবো?.এই যে বিজ্ঞানময় শরীর,মন আর জীবনটা তিনি তৈরী করে দিয়েছেন নিয়মের মাধ্যমে যার ভেতর কেবলই ভাব,অনুভব আর প্রাপ্তিময়তা তার কতটুকু জানতে চেয়েছি।এসব কিছুর জন্য আল্লাহর গোলামী করিনা তার জন্য শুকরিয়া জ্ঞাপন করিনা কিন্তু ক্ষণিক লোভ আর হীন স্বার্থের জন্য ব্যাক্তির জন্য কতনা চামচামী আর নিজেকে বিকিয়ে দিচ্ছি! এটা কি ঠিক?
কেউ কারো উপকারে আসবেনা কঠিন কিয়ামতের দিন।পৃথিবীতেই করোনার সময় কোন পীর কি তার শিষ্যকে জড়িয়ে ধরতে দেখেছেন?
একটি ট্রলার ডুবি হলে যার যার জীবন নিয়ে বাঁচার চেষ্ঠা করবে।চাচা যার যার জীবন সে বাঁচা।ক্যানসার হলে কোন পীর কি তাকে রক্ষা করতে বা তার কষ্ট ধারণ করতে পারবে? কিংবা যদি বলে ক্যান্সারের স্পর্শে ক্ষতি হতে পারে।তখন এ যামানার আকিদার পীর সাহেব কি শিষ্যের ধারে কাছে আসবেন?
আমরা পীর,মাশায়েখ,শিক্ষকের কাছে জানবো কিন্তু অধিনস্থ হয়ে জীবন জিম্মি হতে দেবোনা।তাদের সম্মান করবো কিন্তু জীবনভর অধিনস্থ হবোনা।
জীবন জিম্মি করে দেবো আল্লাহর কাছে যিনি সব দেখেন ও জানেন।তার কাছে নেতা নিয়ে যেতে হয়না।
তিনি সব দেখেন ও সব বিষয়ে জ্ঞাত।সমগ্র সৃষ্টিটা তার নিয়ন্ত্রণে।আল্লাহর রাসুলই কেবল সুপারিশকারী।বাকীরা ইয়ানাফসি।

18/05/2024

লজ্জাহীনদের লজ্জা দিতে নেই।কারণ তাদের লজ্জা দিলে তাকে
প্রসাদ মনে করে।

13/04/2024
22/10/2022

এর নাম মুন্সিগঞ্জ সদর হাসপাতাল।বারান্দায় আশ্রয়স্থল এদের।

12/09/2022

দুঃখজনক

Address


Alerts

Be the first to know and let us send you an email when Atuqur Rahman Tipu Media sangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atuqur Rahman Tipu Media sangbad:

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share