BDMymennews

BDMymennews BDMymennews is an online news portal of Bangladesh. this provides News to It's viewers as early as

নেত্র নিউজের নামে মামলা রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (বহিষ্কৃত) হাসিনুর রহমান ও সুইডেনভিত্তিক নি...
24/08/2022

নেত্র নিউজের নামে মামলা

রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (বহিষ্কৃত) হাসিনুর রহমান ও সুইডেনভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজের নামে মামলা করা হয়েছে। আজ বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ।

দুপুর ৩টার দিকে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ। মামলায় হাসিনুর রহমানকে আসামি করা হয়েছে। অপর কোনো আসামির নাম উল্লেখ না থাকলেও প্রতিষ্ঠান হিসেবে নেত্র নিউজের নাম রয়েছে।

মামলার বাদী অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ বলেন, ফেসবুকে ‘নেত্র নিউজ’ আইডিতে একটি ভিডিওসহ পাবলিক পোস্ট নজরে আসে। সেখানে নেত্র নিউজ ফেসবুকে ‘আয়না ঘর: ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা’ শিরোনামে একটি মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক ভিডিও প্রচার করেছে। ভাইরাল হওয়া ওই ভিডিওসহ পোস্টটি রাষ্ট্র ও সরকারবিরোধী। যেখানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।

তিনি বলেন, মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক এই অপপ্রচারের কারণে ৫০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। অপপ্রচারের এ বিষয়টি আদালত আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ভিডিও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের পক্ষের মানুষের অনুভূতিতে মিথ্যা এই অপপ্রচার আঘাত করেছে।

নেত্র নিউজ সুইডেনভিত্তিক একটি অনুসন্ধানীমূলক অনলাইন নিউজ পোর্টাল। এটি মূলত বাংলাদেশবিষয়ক সংবাদ প্রকাশ করে। সুইডেনে স্বেচ্ছা নির্বাসনে থাকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক তাসনিম খলিল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর এই ওয়েবসাইট চালু করেন। তিনি পোর্টালটির প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন।

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার...
24/08/2022

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহবুব তালুকদাদের মেয়ে আইরিন মাহবুব এ তথ্য তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে তার বাবার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে তার বড় ধরনের হার্ট অ্যাটাকের কথা জানান চিকিৎসক।
আইরিন জানান, শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন ছিলেন মাহবুব তালুকদার। সেখান থেকে বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থা ভালো ছিল।
তিনি আরও জানান, বুধবার হঠাৎ অক্সিজেন লেভেল কমে যায় মাহবুব তালুকদারের। বাসায় অক্সিজেনের ব্যবস্থা থাকায় সেটা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই দুপুরে তার মৃত্যু হয়।
মাহবুব তালুকদার ১৯৯৯ সালে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় অবসর নেন। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর সহকারী প্রেস সচিবের দায়িত্ব পান তিনি।
সরকারি চাকরি করলেও লেখক, কবি ও সাহিত্যিক হিসেবেই বেশি পরিচিতি মাহবুব তালুকদারের। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন এ নির্বাচন কমিশনার।
মাহবুব তালুকদারের ৩ সন্তান। তার বড় মেয়ে ডা. আইরিন মাহবু্ব বাবা-মায়ের সঙ্গেই থাকেন। আর ২ সন্তানের ১ জন কানাডায় ও ১ জন আমেরিকায় থাকেন।

01/08/2022

অসাধারণ

বসুন্ধরায় নিয়োগ বিজ্ঞপ্তি
17/06/2021

বসুন্ধরায় নিয়োগ বিজ্ঞপ্তি

রাবিতে নিয়োগ: আলোচনায় ১৪১ বনাম ৫৪৪
07/05/2021

রাবিতে নিয়োগ: আলোচনায় ১৪১ বনাম ৫৪৪

রাবিতে নিয়োগ: আলোচনায় ১৪১ বনাম ৫৪৪ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য আবদুস সোবহান তাঁর শেষ কর্মদিবসে ১৪১ জ.....

৪০ মিনিটের নাটকে ৩৯টি গান!
07/05/2021

৪০ মিনিটের নাটকে ৩৯টি গান!

৪০ মিনিটের নাটকে ৩৯টি গান! ঈদের জন্য নির্মাণ করা হয়েছে নতুন একটি নাটক। নাম 'হারানো দিনের গান'। নামের সঙ্গে মিল রেখে ...

গৃহকর্মী ফাতেমাসহ খালেদা জিয়ার বিদেশসঙ্গী হচ্ছেন যারা
07/05/2021

গৃহকর্মী ফাতেমাসহ খালেদা জিয়ার বিদেশসঙ্গী হচ্ছেন যারা

গৃহকর্মী ফাতেমাসহ খালেদা জিয়ার বিদেশসঙ্গী হচ্ছেন যারা করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ ন....

দিল্লিতে অক্সিজেন সংকটে বড়বোন, দোয়া চাইলেন শবনম ফারিয়া
06/05/2021

দিল্লিতে অক্সিজেন সংকটে বড়বোন, দোয়া চাইলেন শবনম ফারিয়া

দিল্লিতে অক্সিজেন সংকটে বড়বোন, দোয়া চাইলেন শবনম ফারিয়া অভিনেত্রী শবনম ফারিয়ার বড়বোন বন্যা থাকেন দিল্লিতে। সম্প.....

র‌্যাংকিংয়ে তামিম মুশফিকদের উন্নতিl
06/05/2021

র‌্যাংকিংয়ে তামিম মুশফিকদের উন্নতিl

র‌্যাংকিংয়ে তামিম মুশফিকদের উন্নতি শ্রীলংকার বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে বাংলাদেশ হারলেও র‌্য...

অনুমতি মিললে আজই লন্ডন নেওয়া হবে খালেদাকে
06/05/2021

অনুমতি মিললে আজই লন্ডন নেওয়া হবে খালেদাকে

অনুমতি মিললে আজই লন্ডন নেওয়া হবে খালেদাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে ....

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when BDMymennews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share