06/09/2023
বহুকাল আগে তখনকার হিসেবে আধুনিক পদ্ধতিতে ট্র্যাফিক সিস্টেম আপডেট করা হয়েছিল। আর এখন এগুলোর থেকে বেটার সিস্টেমে ট্র্যাফিক পুলিশ দিয়ে রাস্তার জ্যাম আর সিগনাল নিয়ন্ত্রন করা হয়।।
দেশ যত ডিজিটাল থেকে ডিজিটাল হচ্ছে ট্র্যাফিক পুলিশের সংখ্যা ততোই বাড়ছে। আর সাথে বাড়ছে ট্র্যাফিক জ্যাম। আমার চোখের দেখায় ঢাকা শহরের প্রায় প্রতিটা মেইন সড়কে বাস, প্রাইভেট কারের সাথে রিকশা ঘুরে বেড়ায়। কোন নিয়ম নাই, নাই কোন লেন। একটা লেন মেনে অনায়াসেই চলতে পারে রিকশা। একইভাবে বাস ও প্রাইভেট কার সাথে সিএনজি ও পারে আলাদা আলাদা লেনে চলতে ।।
অবৈধ পার্কিং এর কথা আর কি বলবো। এখানেই আমাদের ট্র্যাফিক পুলিশের কাজ করা উচিত। নিয়মিত তদারকি করলে অবৈধ পার্কিং এবং যত্রতত্র পার্কিং বন্ধ হয়ে যাবে।
আর রাস্তা পারাপারের জন্য ফুট অভার ব্রিজ না করে জেব্রা ক্রসিং দিয়ে পারাপারের পক্ষে আমি।। কেননা অভার ব্রিজের অর্ধেক থাকে হকারদের দখলে আর বাকি অর্ধেক ক্রেতাদের।।। সাধারণ পথচারিদের ভোগান্তি সেই থেকেই যায়।।
আর ফুটপাত তো হচ্ছে আমাদের শপিং মল।। সব ধরনের দোকানদার আর ক্রেতা পাওয়া যায় এখানে।।। ফুটপাতের বাকি অংশটুকু মেইন দোকানের স্টোররুম হিসেবে ব্যবহার হয়।।
সব শেষে বলতে চাই এই পরিবর্তন গুলো নিয়ে আসার জন্য যোগ্য লোক আমরা নিয়োগ দিতে পারি নাই।। আর পারবোই বা কি করে, আমরা তো গুটি কয়েক মানুষের কাছে জিম্মি।। যেখানে নিজের পছন্দের পার্থীকে ভোটটা পর্যন্ত দেয়া যায় না সেখানে কার কাছে জবাব চাইবেন।।। অযোগ্য লোকেরা যখন নেতা হয় আর যোগ্যরা তার পিছে ঘোরে তখন এমন ভাবেই দেশ চলতে থাকবে।।