Freelancer Sowrov

Freelancer Sowrov Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Freelancer Sowrov, Sylhet.

Thanks God. Completed another project.
15/03/2024

Thanks God. Completed another project.

30/01/2024

Some extraordinary moments in a beautiful place.

কীভাবে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন?  কষ্ট না করলে লাইফ এ কোনো কিছুই পাওয়া যায় না ।   আমাদের দেশের নতুন স্টুডে...
12/12/2023

কীভাবে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন?
কষ্ট না করলে লাইফ এ কোনো কিছুই পাওয়া যায় না । আমাদের দেশের নতুন স্টুডেন্ট রা শুধু ৩ মাস এ উপার্জন /আর্নিং এর কথা শুনলেই পাগল হয়ে যায় । নিজে কি শিখতে পারবে এটা কখনই চিন্তা করে না । তারা বুঝে না কাজ শিখার থেকে আমি কি শিখতে পারবো এটা বুঝতে সময় বেশি লাগে । দিন শেষে একটা কথা মনে রাখা উচিত সবাই সব কিছু পারে না আর সবার জন্যে সব কিছু না । তাই নতুন দের উচিত নিজে কি পারবে সেটা খুঁজে বের করা । হেল্প এর জন্যে বাংলাদশের আইটি ইন্সটিটিউট গুলোর থেকে কোনো হেল্প না চেয়ে আগে নিজে রিসার্চ করতে হবে ।

কাউকে দুঃখ দেওয়ার জন্যে কিছু বলি নাই কারণ এটাই বাস্তব এটাই ফ্রিল্যান্সিং এর প্রথম ধাপ। নিচে কিছু ধাপ নিয়ে আলোচনা করলাম

১ম ধাপঃ আপনি কি পারবেন এটা খুঁজে বের করুন আর ওমক তোমক এটা শিখে ইনকাম করতেছে ওটা শিখে ইনকাম করতেছে এসব মাথা থেকে সরিয়ে ফেলুন৷

২য় ধাপঃ যেটা নিজে পারবেন বলে মনে হচ্ছে ওটা নিয়ে রিসার্চ করেন । দেখবেন youtube / google এ অনেক ফ্রি ক্লাস/কোর্স আছে ঐগুলো দেখে চেষ্টা করেন যে আপনি পারবেন কিনা।

৩য় ধাপঃ ফ্রি তে ব্যাসিক টা শিখে যদি মনে করেন এডভান্স এর জন্য প্রিমিয়াম কোর্স করবেন তাহলে ভালো ভাবে রিসার্চ করে ভালো মেন্টর খুঁজেন । মাথায় রাখতে হবে মেন্টর খারাপ হলে আপনার কোনোদিন ও কাজ ঠিক ভাবে শেখা হবে না। তাই এমন কিছু মেন্টর অথবা টিচার থেকে ধুরে থাকবেন । ( যেমন ধরুন * ৩ মাসে বা ৬ মাসে আর্নিং,* মিষ্টি মিষ্টি করে কথা বলা আর অনেক বেশি মোটিভেশন দেওয়া, *মেন্টর বা টিচার এর অন্তত ২০০ টা ফাইভ স্টার রিভিউ নাই, *কোর্স উপর $(ডলার) এর অনেক গুলো স্ক্রিনশট)

৪র্থ ধাপ : কাজ শিখার সময় ১০০% একটিভ থাকতে হবে আর প্রতিদিন কাজ শিখতে হবে

৫ম ধাপ : কাজ শিখার সময় থেকে শুরু করে প্রতিদিন গ্রুপের পোস্ট আর কমেন্টগুলো ভালো করে পড়বেন কারন একই সমস্যা হয়তোআপনাকে একদিন না একদিন ফেস করতে হতে পারে ।

৬ষ্ঠ ধাপ: আপনার কেটাগরি রিলেটেড যে কোন কিছু বা কাজ নিয়ে সব সময় মাথায় চর্চার মধ্যে রাখবেন ( উদাহরণ : আমি একজন ওয়েবসাইট ডেভোলপার তাই আমি কিছু দিন কাজ শিখার পর থেকে যে কোনো ওয়েবসাইট দেখলে চিন্তা করি যে এটা কিভাবে হলো বা কিভাবে করতে হবে ।

৭ম ধাপ : মোটামুটি কাজ শিখার পর অনেক বেশি প্র্যাকটিস করবেন( ৬ষ্ঠ ধাপ এ যা বলসি ঠিক ওইভাবে প্র্যাকটিস করবেন)

৮ম ধাপ : খুব সুন্দর করে পোর্টফলিও বানিয়ে ফেলুন নিজের করা মিনিমাম ২০ টা কাজ এর সেম্পল দিয়ে পোর্টফলিও বানিয়ে ফেলুন ( Flickr আর Bihance এর ওয়েবসাইট Fiverr এলাও করে)

৯ম ধাপ: মার্কেটপ্লেস টা ভালো করে স্টাডি করেন। কারন মার্কেটপ্লেস যদি না শিখেন তাহলে কাজ পাবেন কি করে ( যে যত বেশি মার্কেটপ্লেসে স্টাডি করে সে তত বেশি সফল)

১০ম ধাপ : এইবার মার্কেটপ্লেসে সুন্দর আর প্রফেশনাল একটা প্রোফাইল তৈরি করুন ( টাইম নিয়ে প্রোফাইল আর গিগ পোস্ট করেন)

গুরুত্বপূর্ণ নোটিশ : প্লিজ নিজেকে নিয়ে ভাবুন বুঝুন কি পারবেন কি করা উচিত । একজন টপ রেটেড ফ্রিলেন্সার হয়ে আমি বলবো মিনিমাম ২ বছর টাইম নেন তা না হলে এক সময় আপনি নিজেকে খুজে পাবেন না

আমি বাংলা এক্সপার্ট না ভুল হলে ক্ষমা করে দিবেন
আপনার সফলতাই আমার কাম্য
Sowrov Das ( Level two seller at fiverr)





ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইভারে "USA" এর বায়ারের কাছ থেকে ৫০০$ এর আরেকটি নতুন প্রজেক্টের অর্ডার পেলাম। এগুলো সত্যিই...
30/09/2023

ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইভারে "USA" এর বায়ারের কাছ থেকে ৫০০$ এর আরেকটি নতুন প্রজেক্টের অর্ডার পেলাম। এগুলো সত্যিই আমাকে কাজ করার ক্ষেত্রে অনেক উৎসাহ প্রদান করে।





আমি সবসময় বিশ্বাস করি যে আপনি যদি প্রচেষ্টা করেন তবে সাফল্য অনিবার্য। এই মাসে, আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে $710 এর অর...
23/09/2023

আমি সবসময় বিশ্বাস করি যে আপনি যদি প্রচেষ্টা করেন তবে সাফল্য অনিবার্য। এই মাসে, আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে $710 এর অর্ডার পেয়েছি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইভারে এবং এটি অধ্যবসায় এবং উত্সর্গের শক্তির প্রমাণ। 💪 আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান, কারণ আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত কখনো আপনাকে হতাশ করবে না! আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আমি আমার লক্ষে পৌছাতে পারি 💼💡





28/06/2023
16/06/2023

মাত্র ২ মিনিটেই fiverr থেকে Payoneer এ উইথড্র এবং Payoneer থেকে অন্য আরেকটি Payoneer এ $ ডলার নেওয়ার প্রসেস।






I am really happy to get another big order out of the marketplace.1k$ from USA client.
10/06/2023

I am really happy to get another big order out of the marketplace.

1k$ from USA client.





Congratulations my small bro Sumit.Go ahead.
28/05/2023

Congratulations my small bro Sumit.
Go ahead.

৫০০$ এর একটি প্রজেক্ট সম্পন্ন করার পর সাথে সাথে আরেকটি ১০০$ এর অর্ডার পাওয়ার যে অনুভূতি, সেটা মুখের ভাষায় প্রকাশ করার ...
21/05/2023

৫০০$ এর একটি প্রজেক্ট সম্পন্ন করার পর সাথে সাথে আরেকটি ১০০$ এর অর্ডার পাওয়ার যে অনুভূতি, সেটা মুখের ভাষায় প্রকাশ করার মতো না। পরিশ্রম করলে অবশ্যই এর রেজাল্ট পাওয়া যায় এটার বাস্তব প্রমাণ আমি পেয়েছি।





Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Sowrov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share