25/10/2021
► Pixel কাকে বলে ?
✍️কম্পিউটারের স্ক্রিনে আমরা যে ছবি দেখি তা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আলোক বিন্দু নিয়ে গঠিত। এসব আলোক বিন্দুর প্রতিটিই এক একটি Pixel ।
► API কি ?
✍️Application Programming Interface এর সংক্ষিপ্ত রূপ হলো API ।
✍️ API হলো যার মাধ্যমে একটি প্রোগ্রাম আরেকটি প্রোগ্রামের সাথে কিছু কথা [ ডাটা ] শেয়ার করতে পারে । বুঝানোর সুবিধার্থে ----
এপিআই অনেক টা আপনার শরীর এবং শরীরে বিভিন্ন ফাংশন যেমন, হাটা, কথা বলা, অনুভুতি, ঘুমানো ইত্যাদি । আপনাকে একেক ড্রেসে একেক সময় একেক রকম লাগে । আপনার চালচলন, বেশভুষন বা স্টাইল যাই হোক না কেন আপনার দেহের অভ্যন্তরীন কাজ কিন্তু একই।
আমি যদি আরো বলতে যায় -----
API হলো একটি সফটওয়্যার মধ্যবর্তী বা ইন্টারমিডিয়ারি যা দুটি অ্যাপ্লিকেশনকে একে অপরের সাথে কথা বলতে সাহায্য করে। প্রত্যেকবার যখন আপনি ফেসবুকের মতো একটি অ্যাপ ব্যবহার করে থাকেন, যখন একটি ইন্সট্যান্ট ম্যাসেজ পাঠান, অথবা আপনার ফোনের আবহাওয়া (Weather) চেক করে থাকেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি একটি API ব্যবহার করছেন।
🙂এক কথায় এপিআই বলতে আমরা কি বুঝলাম, এটি মূলত একটি টুলস যেখানে প্রোগ্রামিং এবং কম্যান্ড ব্যাবহারের মাধ্যমে এক অ্যাপ্লিকেশন আরেকটি অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত হতে পারে এবং নিজেদের ফিচার একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে পারে। কম্পিউটার সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, সার্ভার, ডাটাবেজ ইত্যাদি এপিআইএর মাধ্যমে কানেক্টেড থাকতে পারে। এই কানেকশনের মাধ্যমে সার্ভিসকে আরো উন্নত করা হয় এবং এক জায়গা থেকেই সবকিছু নিয়ন্ত্রন এবং সকল ফিচার প্রদান করতে সাহায্য করে।
🤟 চলুন আমি এখন বই এর ভাষা বাদ দিয়ে নিজের ভাষায় বলি আপনাদেরকে বুঝানোর সুবিধার্থে -
এপিআই হলো একটা থার্ট পার্টি বা মধ্যস্থ ব্যাক্তি , যেমন
ধরুন যে কোন দুটো জিনিসকে সংযোক্ত করার জন্য যে টুলস টি ব্যাবহার করা হয় ।
👉 নিচে কয়েক প্রকার এপিআই এর উদাহরন দেয়া হল:
web service APIs,
OS functional APIs,
Hardware APIs,
SOAP XML-RPC JSON-RPC REST,
Access to file system,
Access to User Interface,
Video Acceleration,
Hard disk drivers,
PCI Busses ইত্যাদি ।