15/04/2021
ইসলাম এক উদিত সূর্যের নাম,
যার আগমনে পৃথিবীর সকল অপকর্ম
অন্ধকার বিলীন হয়ে যায়,
ঘোর অমানিশরাও তাতে
নিজেকে সঁপে দিয়ে
আলোকোজ্জ্বল হয়।
ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক,
যা উৎসারিত হয়েছে আরশে
আজিমের মহিমান্বিত রওশন থেকে।
ইসলামের ছায়াতলে যে হৃদয় এসেছে....
সে হৃদয় নূরানী আলোয়
আলোকিত আল্লাহময়
এক উজ্জ্বল নক্ষত্রে
পরিণত হয়েছে।।