06/06/2021
The story of MLM 🙄
Research by আল-জাজিরার 😄
আমি সব সময় একটা কথা বলি
বাঙালি যা ধরে তা পঁচায়া ছাড়ে 🙄
কিন্তু কিভাবে?🙄
বিগত কয়েকমাস আগেও আমাদের দিকে হাঁসের ব্যবসার প্রচুর তাল উঠে এবং প্রায়ই সবাই এই ব্যবসা শুরু করে অতঃপর এখন অধিকাংশই মাইর খেয়ে বসে আছে 🙄🙄🙄 এই হুজুগে আমিও ছিলাম you know 😄😄
এখন বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর প্রচুর ট্রেনডিং😳
যে যেভাবে পারছে সে ভাবে কোর্স খুলে বসছে।
কেউ কেউ তো কোর্সের নামে social media আর Google drive ইউজ করা শিখাচ্ছেন।
কেউতো আবার ফেইক আয়ডি খুলে Facebook group এ পোস্ট দেওয়াকে মার্কেটিং বলে চালিয়ে দিচ্ছেন।
আবার কিছু লোক কোনো একটা কোর্সে এ ভর্তি হয়ে নিজের নামের আগে Freelancer এবং Enterprise সরি Entrepreneur 🙄🙄 লাগাচ্ছেন।
এতোকিছুর ভিতর সবকিছুকে ইয়ত্তা না করে মাঝখান দিয়া চিপা দিয়া SPC আইসা বলে
মামা আমি হাজির 🙄 Ad দেখবা আর কুতি কুতি ধ্যাত, কোটি কোটি টাকা ইনকাম কিন্তু না মামা সেটা ফ্রিতে তো দিচ্ছি না আমাকে আয়ডি খুলতে টাকা দেওয়া লাগবো 🙄 সুতরাং শুরু হইছে রেফারিং 🙄
The story of MLM🤗
এদের খপ্পরে পরে গ্রামে গঞ্জের শতশত লোক স্বপ্ন দেখে কয়েকদিনেই লাখপতি কোটিপতি হয়ে যাবো
। আর সুতরাং তারা শুরু করে ছোট ছোট করে ইনভেস্ট করা।।
MLM এর তিনটি বৈশিষ্ট্য থাকবে যা দেখে আপনি বুঝতে পারবেন আসলে MLM কি।
★ তাদের ভালো কোনো পণ্য বা সার্ভিস থাকবেনা।
★ তাদের রেফারেন্স সিস্টেম থাকবে 🙄 মানে লোক নেওয়া।
★ তাদের কে আপনার টাকা দিয়ে কাজ শুরু করতে হবে।
Let's start about The main point of Annex 🙄🙄
Annex Worldwide নামে একটা প্রতিষ্ঠান বিগত কয়েক বছর ধরে সেইম কাজ করে আসছে।
আমি তাদের marketing Strategy কে MLM এর Boss বলবো।
কারণ আমি এই খপ্পরেও পরেছিলাম 😄😄😄
Annex worldwide একটি কোম্পানি যার সাথে মূলত দুইটা কোম্পানি কাজ করে
★ Signature Mind
★ Ora Health & Beauty ( Ora বানানটা সঠিক খেয়াল নাই )
তাছাড়া তারা আরো কতোগুলো কোম্পানির পণ্য বিক্রি করে থাকে ,,, স্কয়ার, ইউনি লিভার, ইউনি সেফ,, লাক্স, অপু ইত্যাদি।
আমি পূর্বেই বলেছি MLM এর মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা কিছুনা কিছু সার্ভিস দিবেন কিন্তু সব হবে ক্ষেতমার্কা।
আসলে এগুলো তারা জাতিকে শো করাতে রাখে 😁😁
তাছাড়া এদের কোর্সের সার্ভিসও আছে
Spoken English থেকে শুরু করে Web development এর কোর্সও পাওয়া যায় ঐখানে🙄🙄
কিন্তু আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে নূন্যতম ধারণা রাখেন তাহলে তাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন অতঃপর আপনার মনে হবে এতো বিশ্রী ডিজাইন আর বেকইন্ডের কাজ,,,
ওয়াক থু,,, বোমি করতে হবে 🙄🙄
আসলে ওরা যে সব কোর্সের সার্ভিস দিয়ে থাকে এগুলোতে Advance কিছু শিখতে পারবেন না শুধু পারবেন Social Media গুলো কিভাবে ব্যবহার করতে হয় আর Canva, pixabuy, Google drive ব্যবহার শিখবেনে 😁
মানে Advance কিছু নাই।
আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে বললাম কারণ এদের এই কোর্সের ক্লাস আমি করেছি।
এখন অনেকে বলবে তুইতো বেডা এদের কোর্স করেই এখন ফাইভাবে মোটামুটি আড়াইমাসে লেভেল ১ কমপ্লিট করতে যাচ্ছোস।।
আসলে ভাই,,, আমি কাজ করি Shopify Dropshipping আর Advertising নিয়ে যেটা তদের কোর্সে নাই 😁
Advertising তদের কোর্সে আছে কিন্তু ঐ বললাম Advance নাই শুধু boost করাই বুঝতে পারবে 😄😄 Sales Advertising হাহাহাহা পারবেনা।
এখন আসি আসলে ওরা কিভাবে MLM এই পয়েন্টে।
ঐতো আমি উপরে বলেই আসছি যে MLM এর তিনটা বৈশিষ্ট্য থাকে এই তিন বৈশিষ্ট্যের সবই তাদের কোম্পানিতে আছে।
তাদের কোম্পানিতে FM হয়ে যোগ দিতে আপনার
৫০০ ইউনিট লাগবে। মানে পয়েন্ট
এই পয়েন্ট আপনি যেভাবে পারেন জমাইতে পারেন।
বড় কোনো পণ্য কিনে বা কোর্স কিনে।
তাদের প্রতিটা পণ্যে ইউটিন সিস্টেম রেখেছে যা কিনলে আপনাকে পণ্যের দাম অনুসারে কিছু ইউনিট দেওয়া লাগবো।
হয়ে গেলেন তাদের FM ( Freelancer Member)
এখন আপনার কাজ লোক নেওয়া মানে রেফারেন্স করা। আপনার রেফারেন্সে লোক নিবেন আর
প্রতিলোকে কমিশন পাবেন।
এভাবে তারা আপনাকে পদবী দিবে আপনি যতো লোক নিবেন ততো পদন্নোতি করতে পারবেন।
তারা বলে যে তারা নাকি Affiliate Marketing করে
আসলে সেখানে পণ্য নিয়ে মার্কেটিং তেমন পাবেন না এগুলো শো মাত্র। তারা বেশি কোর্স নিয়েই MLM করে,,, মানে মাল্টি লেভেল মার্কেটিং করে 😁😁
ওদের সার্ভিসগুলো আপনার কাছে ক্ষেত মনে হবে।
যাইহোক,, আপনি FM হওয়ার পরে আপনাকে
তাদের কোম্পানিতে ৫ দিন ক্লাস করা লাগবে
৫ টা ক্লাসের টিকেটও আবার ৫০ টাকা 🙄🙄 ভাবা যায় এগুলো।
তারা বলে এই ৫ টি ক্লাসে তারা তাদের কোম্পানিতে কিভাবে কাজ করে তা শিখাবে কিন্তু 🙄🙄🙄
ক্লাসে তারা দেয় বিভিন্ন মোটিভেট স্পিচ আর
লোক নেওয়ার কৌশল শেখায়🙄 মানে মার্কেটিং।
এভাবেই তারা ছেলে মেয়েদের মস্তিষ্ক ওয়াশ করে ফেলে।
ঐখানে যারা কাজ করে তাের অধিকাংশই জানেনা আসলে তারা কি কাজ করতেছে। এই কাজ করে আবার অনেকেই জনগণের মাইরও খাচ্ছে।
😁😁😁 অবাক হওয়ার কিছু নেই
কাপাসিয়ার আমরাইদেই এই ঘটনা ঘটছে।
আরো৷ অনেক কিছু বলতে পারবো এইবিষয়ে।
এই পোস্টে হয়তো আমি সহজভাবে পুরোটা বুঝাতে পারিনি তবে অতিশীঘ্রই আরো গভীরভাবে আরো প্রচুর তথ্যভিত্তিক পোস্ট করে সহজে বুঝানোর চেষ্টা করবো।
আর হ্যাঁ,, আপনি যদি Annex এবং SPC এর বন্ধু বা গোলাম হন তাহলে কমেন্ট গালি দিন।
আর যদি তাদের কাজকে ধান্ধাবাজি মনে করেন তাহলে পোস্ট শেয়ার করিন আর আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে যান।
মাজহারুল ইসলাম তামিম