24/03/2021
📢📣ফেসবুকের অ্যাড/বুস্ট করা নিয়ে সব সময় আমাদের মনে কিছু প্রশ্ন আসে!
যখন আমরা নিজে নিজে বা অন্য কাউকে দিয়ে ফেসবুকে অ্যাড/বুস্ট করাতে যাই তখন আমাদের মনে অনেক প্রশ্ন আসে, বিশেষ করে একই কাজ যখন নানাভাবে করা যায় তখন কনফিউশানটাও বেড়ে যায় । এমন কিছু কমন প্রশ্ন নিচে উল্লেখযোগ্যঃ
👉বুস্টিং এর ক্ষেত্রে কোনটি বেশি ভালো কাজ করে, অ্যাড সেন্টার নাকি অ্যাড ম্যানেজার?
-অ্যাড ম্যানেজার
👉সিংগেল ইমেজ পোস্ট না কি মাল্টিপল ইমেজ পোস্ট, কোন ধরনের পোস্ট এ রিচ ভালো হয় ?
- সিংগেল ইমেজ পোস্ট
-
👉কাস্টমারকে ইনবক্সে আনার জন্য কোন অ্যাড অবজেক্টিভটি ব্যবহার করা হয়?
- ক্যারোস্যেল অ্যাড
👉অ্যাড থেকে ভালো রেস্পন্স পাওয়ার জন্য বাংলাদেশের কোন সময়টি বেশি উল্লেখযোগ্য মনে হয় ?
- এটা প্রোডাক্ট/সার্ভিস এর উপর নির্ভর করে, তবে রাত ১০ টা থেকে ২ টা পর্যন্ত তুলনামূলক রেস্পন্স বেশি আসে।
👉সর্বনিম্ন কত দিনের জন্য কত বাজেট এ ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি?
-সাধারণত বাজেট যত বেশি হবে ততই ভাল, তবে আমার মতে ৫ দিনের জন্য ১৫ ডলার এর নিচে আসা উচিৎ নয় ।
👉ওয়েবসাইট এর জন্য কোন কোন ক্যাম্পেইন অবজেক্টিভ টি সব থেকে ভাল হয়?
- কনভার্সন ক্যাম্পেইন
👉কোন কোন বিষয়ের উপর অ্যাড এর রেস্পন্স বেশি নির্ভরশীল?
- পেজ কোয়ালিটি, অ্যাড মিডিয়া ও কনটেন্ট , অ্যাড এর ধরন , ক্যাম্পেইন অবজেক্টিভ
👉কোন কারেন্সি দিয়ে অ্যাড দিলে ভাল রেজাল্ট পাওয়া যায়?
- প্রশ্নটা আমার কাছে অবাক লাগে , যেটা দিয়েই পেমেন্ট করি না কেন দিন শেষে কারেন্সি এর ভ্যালু এক যায়গায় ই যেয়ে দাঁড়ায় , সুতারাং কারেন্সি কোন ব্যাপার না, যদিও আমি ইউএস ডলার দিয়েই করে থাকি , পাবলিক ডিমান্ড এর একটা ব্যাপার বলে কথা!
👉অর্গানিক রিচ বাড়াতে কোন পদক্ষেপ টি নেওয়া সব থেকে বেশি জরুরী ?
- পেজের এক্টিভিটি অর্থাৎ নিয়মিত ইন্টারেস্টিং কনটেন্ট আপলোড করা ও এংগেজমেন্ট বাড়ানো।
👉অ্যাড এর ক্ষেত্রে কোন কাজ টি করা উচিৎ নয়?
- ভাল রেজাল্ট দেখে একই অ্যাড বারবার একই অডিয়েন্স কে টার্গেট করে করা উচিৎ নয়।
👉নতুন পোস্ট অ্যাড এ ভাল পারফর্ম করে না কি পুরাতন পোস্ট ?
- পুরাতন পোস্ট (যেটা তে ইতিমধ্যে কিছু এংগেজমেন্ট আছে)