09/07/2026
ব্র্যান্ড জেনুইন, ক্লিয়ার আর স্ট্যান্ড আউট হয় কীভাবে?
৫টা সহজ প্রশ্নের উত্তর জানলেই হয়:
🔸 Purpose → Genuine
আপনি কেন এই ব্র্যান্ড বানাচ্ছেন, সেটা আপনি নিজে জানেন? যদি জানেন, আপনার ব্র্যান্ড হয়ে যায় জেনুইন। কারণ মানুষ বুঝতে পারে—এইটা লোক দেখানো না, আসল উদ্দেশ্য থেকে করা।
🔸 Audience → Clear
আপনি কার জন্য কথা বলছেন, সেটা আপনি সনাক্ত করতে পারেন? অডিয়েন্স ক্লিয়ার থাকলে আপনার মেসেজও ক্লিয়ার হয়ে যায়। সবাইকে খুশি করতে গেলে কাউকেই ঠিকমতো পৌঁছানো যায় না।
🔸 Difference → Stand Out
বাজারের বাকি সবার থেকে আপনি আলাদা কোথায়? এই পার্থক্যটা বের করতে পারলেই আপনি ভিড়ের মধ্যে চোখে পড়েন। নাহলে আপনি হাজারটা "একই রকম" ব্র্যান্ডের একটা হয়েই থেকে যান।
🔸 Personality → Connect
আপনার ব্র্যান্ডের একটা নিজস্ব সুর আছে? যেভাবে কথা বলেন, যেভাবে দেখেন—এটাই মানুষের সাথে সংযোগ তৈরি করে। পারসোনালিটি ছাড়া ব্র্যান্ড শুধু একটা লোগো।
🔸 Design → Show
আপনি যা কিছু, সেটা চোখে দেখানোর ক্ষমতা আপনার ডিজাইনের। ভেতরের সবকিছু ঠিক থাকলেও, সেটা যদি বাইরে ফুটে না ওঠে—কেউ বুঝবে না।
এই ৫টা একসাথে হলেই আপনার ব্র্যান্ড হয় জেনুইন, ক্লিয়ার আর স্ট্যান্ড আউট।