প্রাণের টাঙ্গাইল

  • Home
  • প্রাণের টাঙ্গাইল

প্রাণের টাঙ্গাইল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রাণের টাঙ্গাইল, Social Media Agency, .
(1)

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা শিক্ষা কোর্সের ভর্তির সার্কুলার দিয়েছে। আগ্রহী প্রার্থীগন দ্রুত আবেদন কর...
03/12/2025

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা শিক্ষা কোর্সের ভর্তির সার্কুলার দিয়েছে। আগ্রহী প্রার্থীগন দ্রুত আবেদন করুন।

টাঙ্গাইলের তিন কৃতি সন্তান দেশের সেবায় দায়িত্বেটাঙ্গাইল জেলার তিন কৃতি সন্তান দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে নি...
22/11/2025

টাঙ্গাইলের তিন কৃতি সন্তান দেশের সেবায় দায়িত্বে

টাঙ্গাইল জেলার তিন কৃতি সন্তান দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

ফাতেমা তুল জান্নাত (গোপালপুর) – ডিসি, মুন্সিগঞ্জ

জাহিদুল ইসলাম মিঞা (ভূয়াপুর) – ডিসি, চট্টগ্রাম

শফিকুল ইসলাম (ধনবাড়ী) – ডিসি, নোয়াখালী

টাঙ্গাইলের এই সন্তানরা দেশ ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তাদের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

মির্জাপুর বাঁশতৈল ইউনিয়নের গর্বিত সন্তান (বিসিএস) ক্যাডার জুয়েল আহমেদ❤️টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়া...
21/11/2025

মির্জাপুর বাঁশতৈল ইউনিয়নের গর্বিত সন্তান (বিসিএস) ক্যাডার জুয়েল আহমেদ❤️

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বেড়ে ওঠা জুয়েল আহমেদ আজ দেশের প্রশাসনে এক সৎ, দক্ষ ও মানবিক নেতৃত্বের প্রতীক। পিতা বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান (বাচ্চু) ও মাতা বিউটি আক্তারের মূল্যবোধে বড় হওয়া এই মেধাবী কর্মকর্তা তিন ভাই, এক বোনের পরিবারে সর্বকনিষ্ঠ। পরিবারের সবার মতো তিনিও নিজের যোগ্যতা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে গেছেন সাফল্যের উচ্চ শিখরে শিক্ষাজীবনের শুরু বাঁশতৈল মো. মুনশুর আলী উচ্চ বিদ্যালয়ে, পরে ঢাকা কমার্স কলেজে এইচএসসি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে মেধার স্বাক্ষর রেখে তিনি নিজেকে প্রস্তুত করেন একটি বড় লক্ষ্য—সিভিল সার্ভিস। তার অধ্যবসায়ের ফলেই তিনি উত্তীর্ণ হন ৩৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে। প্রশাসনিক জীবনে দায়িত্ব পালনেও তিনি দেখিয়েছেন এক অনন্য দৃষ্টান্ত। ২০২৪ সালে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে দায়িত্ব পালনকালে ‘বর্ষসেরা প্রশাসক’ সম্মাননা অর্জন করেন তিনি। উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর নেতৃত্ব, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, জনবান্ধব সেবা ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিকতা—এই সম্মাননার পেছনে ছিল তার এমন অসাধারণ কাজের ধারাবাহিকতা। বর্তমানে তিনি মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে মাঠপর্যায়ের বাস্তবায়ন—সব জায়গায়ই তার নিষ্ঠা, দৃষ্টি ও কার্যকর ব্যবস্থাপনা প্রশংসিত হচ্ছে।

মির্জাপুরের একটি সাধারণ গ্রামে বেড়ে ওঠা এক তরুণ আজ জেলা প্রশাসনের অন্যতম শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন—এ যেন অনেক তরুণের স্বপ্নপথকে আলোকিত করে। তিনি প্রমাণ করে দিয়েছেন, পথে বাধা থাকলেও ইচ্ছাশক্তি ও সততার ওপর ভরসা রাখলে অসম্ভব কিছুই নেই। আমাদের “মির্জাপুর” ফেসবুক পেইজের পক্ষ থেকে প্রশাসন ক্যাডারের এই গর্বিত সন্তান জুয়েল আহমেদকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তার কর্মনিষ্ঠা, সততা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি আগামী দিনে আরও নতুন সাফল্য বয়ে আনুক—এই প্রত্যাশা আমাদের। আমাদের মির্জাপুরের নাম তিনি বারবার গর্বের সঙ্গে তুলে ধরবেন, আর তরুণ প্রজন্মের জন্য হয়ে থাকবেন এক অনুপ্রেরণার বাতিঘর।

টাঙ্গাইল,

টাঙ্গাইলের লাউহাটীর কন্যা 'তন্নী এখন বিসিএস ক্যাডার❤️টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী গ্রামের কৃতি সন্তান তাহরীমা খান...
21/11/2025

টাঙ্গাইলের লাউহাটীর কন্যা 'তন্নী এখন বিসিএস ক্যাডার❤️

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী গ্রামের কৃতি সন্তান তাহরীমা খান তন্নী ৪৪তম বিসিএসের টেকনিক্যাল শিক্ষা ক্যাডারে ইনস্ট্রাক্টর পদে সুপারিশপ্রাপ্ত হয়ে টাঙ্গাইলের নাম আরও একবার উজ্জ্বল করে তুলেছেন।

তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন থেকে শুরু করে পুরো লাউহাটী জুড়ে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং লক্ষ্যভেদী মনোভাব—এই তিনের সমন্বয়ে তন্নী প্রমাণ করেছেন যে চেষ্টা থাকলে সাফল্য নিশ্চিত।
তাঁর এই অর্জন এলাকার সকল তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রাণের টাঙ্গাইল ফেসবুক পেইজের পক্ষ থেকে তাহরীমা খান তন্নীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয়ভরা অভিনন্দন। তাঁর আগামীর পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত।

টাঙ্গাইল,

21/11/2025

এই মাত্র
টাঙ্গাইলে ভূমি কম্পন হলো
কে কে এই কম্পন
অনুভব করছেন

আপনি যদি টাঙ্গাইলের হয়ে থাকেন,বলুন এটার নাম কি!!!
25/10/2025

আপনি যদি টাঙ্গাইলের হয়ে থাকেন,বলুন এটার নাম কি!!!

সেলুনকর্মীর মেয়ে মনিষা আজ মির্জাপুরের গর্বটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা বণিক পাড়ার মেয়ে মনিষা সরকার দেখিয়ে দিয়েছে...
25/10/2025

সেলুনকর্মীর মেয়ে মনিষা আজ মির্জাপুরের গর্ব

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা বণিক পাড়ার মেয়ে মনিষা সরকার দেখিয়ে দিয়েছেন — স্বপ্ন আর পরিশ্রম থাকলে দারিদ্র্য কোনো বাধা নয়, বরং প্রেরণা হতে পারে সাফল্যের পথে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মির্জাপুর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছে মনিষা। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

মনিষার বাবা অজিত চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে পেশায় একজন সেলুনকর্মী। মা লতা রানী সরকার গৃহিণী। সীমাহীন কষ্ট ও অভাবের মাঝেও তাঁরা মেয়ের শিক্ষার প্রতি অনড় ছিলেন। একসময় যাঁর সেলুনে এলাকাবাসী নিয়মিত চুল কাটাতে যেত, সেই বাবার মেয়েই আজ সবার মুখে মুখে সাফল্যের উদাহরণ।

মনিষার ছোট ভাই সপ্তম শ্রেণিতে পড়ে। পরিবারের আর্থিক সঙ্কটের মাঝেও মনিষা কখনও হার মানেনি। স্কুলজীবন থেকেই সে নিয়মিত পড়াশোনার পাশাপাশি মায়ের কাজেও সাহায্য করত।

নিজের ভবিষ্যৎ নিয়ে মনিষা বলেন—

“আমি বড় হয়ে প্রশাসনে কাজ করতে চাই। ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে চাই।”

শিক্ষকরা জানান, মনিষা ছিল মেধাবী, অধ্যবসায়ী ও ভদ্র ছাত্রী। কঠিন পরিস্থিতিতেও তার আত্মবিশ্বাস ও অধ্যবসায়ই তাকে আজকের এই অবস্থানে এনে দিয়েছে।

মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সহজ নয়, কিন্তু মনিষা তা প্রমাণ করেছে নিজের মেধা ও মনোবল দিয়ে।
আজ সে কেবল এক পরিবারের নয়, পুরো মির্জাপুরের গর্ব।
মনিষা সরকার—যার গল্প অনুপ্রেরণা হয়ে জ্বালায় আশার আলো অসংখ্য তরুণ-তরুণীর মনে।

আমাদের ফেসবুক পেইজ পরিবারের পক্ষ থেকে মনিষা কে অভিনন্দন ও শুভকামনা জানায়।

Copy.Post

মির্জাপুর ক্যাডেট কলেজে ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন ধরেই পেয়েছেন জিপিএ-৫❣️এটাই আমাদের গর্ব এবং গর্বের প্রতিষ্ঠান। সকল...
25/10/2025

মির্জাপুর ক্যাডেট কলেজে ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন ধরেই পেয়েছেন জিপিএ-৫❣️এটাই আমাদের গর্ব এবং গর্বের প্রতিষ্ঠান। সকলের জন্য রইলো শুভকামনা ও অভিনন্দন।
টাঙ্গাইল, মির্জাপুর।

প্রবাসী ভাই গ্রামে সবচেয়ে রাজকীয় বিল্ডিং দিলেন, আগে টিনের ঘরে থাকতো, ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না।🏛️😮
25/10/2025

প্রবাসী ভাই গ্রামে সবচেয়ে রাজকীয় বিল্ডিং দিলেন, আগে টিনের ঘরে থাকতো, ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না।🏛️😮

কলা বাগান ভালো ফলন হয়ছে, কোথায় আছে একজনের ভালো দেখলে আরেকজনের জলে, রাতের আদারে কলা বাগান মাটিতে মিলিয়ে দিলো।🌴🥹
25/10/2025

কলা বাগান ভালো ফলন হয়ছে, কোথায় আছে একজনের ভালো দেখলে আরেকজনের জলে, রাতের আদারে কলা বাগান মাটিতে মিলিয়ে দিলো।🌴🥹

সখীপুরে ৩৮০ পিচ ইয়াবাসহ বড়চওনা ইউনিয়ন  শ্রমিকদলের যুগ্ম সম্পাদক   শামছুল আলমকে  গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। শুক্রব...
25/10/2025

সখীপুরে ৩৮০ পিচ ইয়াবাসহ বড়চওনা ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শামছুল আলমকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের টাঙ্গাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রাণের টাঙ্গাইল:

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share